চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই পক্ষেরই দায় দেখছে বিসিবি, হবে শুনানি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৫ অপরাহ্ণ ৩১, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
দুই পক্ষেরই দায় দেখছে বিসিবি, হবে শুনানি. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: নেতৃত্ব কেড়ে নেয়ার যে পথ বেছে নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, তা মোটেও পছন্দ হয়নি মেহেদী হাসান মিরাজের। করেছেন প্রতিবাদ, অপমানিত বোধ করায় বিপিএল না খেলারই ঘোষণা দিয়েছিলেন। দিনভর নাটকীয়তার পর রোববার সন্ধ্যায় মিটে যায় দ্বন্দ্ব। সোমবার ম্যাচ খেলতেও নামেন মিরাজ।

ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের সঙ্গে মিরাজের ঝামেলা আপাতত মিটে গেলেও বিপিএল গভর্নিং কাউন্সিল ছাড় দেবে না কোনো পক্ষকেই। ঘটনা কেনো এতদূর গড়াল তা তদন্ত হবে। দুই পক্ষের কথা শুনে নেয়া হবে সিদ্ধান্ত। প্রাথমিকভাবে দুপক্ষেরই দায় দেখছে টুর্নামেন্ট আয়োজক কমিটি।

বিপিএলের চট্টগ্রাম পর্ব চললেও বন্দরনগরীতে আসেনি গভর্নিং কাউন্সিলের কেউ। মিরপুরের বিসিবি কার্যালয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি পরিচালক ও গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল বলেছেন অনেক কথাই।

‘ঘটনাটা আমরা গতকাল শুনেছি এবং আলাপ-আলোচনা করেছি। আমি ছিলাম, মল্লিক ভাই (ইসমাইল হায়দার) ছিল, সিইও (নিজাম উদ্দিন চৌধুরী)। সবার সঙ্গে কথা বলার পর আমরা যেটা দেখেছি, মিরাজেরও এখানে দায় আছে, ম্যানেজমেন্টেরও দায় আছে। দুই পক্ষই কিন্তু দোষী সাব্যস্ত হয়।’

‘মিরাজ যে কাজটা করেছে, এত বড় মাপের খেলোয়াড় হয়ে, জাতীয় দলের খেলোয়াড় হয়ে এই টুর্নামেন্টের ভেতরে তার এই ভূমিকাটা রাখা ঠিক ছিল না। তার অপেক্ষা করা উচিত ছিল। যেহেতু বিসিবির শৃঙ্খলা কমিটি ছিল, একটু অপেক্ষা করতে পারত।’

শেখ সোহেল

‘ফ্র্যাঞ্চাইজিরও এখানে সমস্যা আছে। ফ্র্যাঞ্চাইজিকেও ছাড় দেবো না। শুনানি কিছুদিনের মধ্যে। দুই পক্ষকে নিয়ে আমরা শুনানি করব। এখানে ফ্র্যাঞ্চাইজিরও ধৈর্য ধরা উচিত ছিল। নিজেরা আলাপ করে দুই পক্ষই বোঝাপড়া করে একটা কিছু করতে পারত। এটা এত বড় পর্যায়ে যাওয়ার জিনিস ছিল না।’

নেতৃত্ব হারানোর পেছনে দলের প্রধান নির্বাহী সৈয়দ ইয়াসির আলমের হাত আছে বলে অভিযোগ করেন মিরাজ। ওই ব্যক্তি দলের সঙ্গে থাকলে বিপিএল না খেলার ঘোষণা দেন তারকা অলরাউন্ডার।

টিম হোটেল থেকে সপরিবারে বের হয়ে যেতে চেয়েছিলেন মিরাজ। বেরিয়ে যাওয়ার সময় গেট থেকে লজিস্টিক ম্যানেজার বুঝিয়ে ফিরিয়ে হোটেল কক্ষে নিয়ে যান তাকে। টিম মালিক ও বিসিবির হস্তক্ষেপের পর সিদ্ধান্ত বদলে দলের সঙ্গে চট্টগ্রামেই থেকে যান মিরাজ।

ট্যাগ: ইয়াসিরবঙ্গবন্ধু বিপিএল-২০২২বিসিবিমিরাজলিড স্পোর্টসশেখ সোহেল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘ইতিহাস সেরা’র ভাবনা পাত্তাই দিচ্ছেন না নাদাল

পরবর্তী

সাবা আজাদের সাথেই প্রেম করছেন হৃতিক?

পরবর্তী
হৃতিক ও সাবা আজাদের ছবি, প্রেমের সম্পর্কের ইঙ্গিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবা আজাদের সাথেই প্রেম করছেন হৃতিক?

কোতয়ালী থানার নোয়াখালী, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

কোম্পানীগঞ্জে অটোরিকশা চালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT