চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই অভিষিক্তকে টলাতে পারছে না বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৪ অপরাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটাররা মাঠে ব্যাটিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কাইল মেয়ার্স ও এনক্রুমা বোনার। প্রথমজনের বয়স ৩০-এর কাছাকাছি, পরেরজন ত্রিশ পেরিয়েছেন। চট্টগ্রাম টেস্টে অভিষিক্ত দুজনই। অভিষেকেই ত্রাতা হয়ে উঠেছেন ওয়েস্ট ইন্ডিজের জন্য। বোঝা হয়ে চেপে বসেছেন বাংলাদেশ বোলারদের উপর।

চতুর্থ দিন বিকেলে ঝটপট ৩ উইকেট তুলে মেহেদী হাসান মিরাজ যে আশার সঞ্চার করেছিলেন, শেষদিনে দুই সেশন উইকেটশূন্য থেকে মাঠে বিমর্ষ স্বাগতিকরা। বিপরীতে ক্যারিবীয়রা দেখতে পারছে জয়ের স্বপ্নও!

সকালের সেশনে টাইগারদের ক্যাচের সুযোগ হাতছাড়া হয়েছে। নিশ্চিত সাফল্যের রিভিউও নেয়নি। সেসব কাজে লাগিয়ে সাফল্য তুলেছে সফরকারীরা। করে চলেছে দারুণ ব্যাটিং।

৩৯৫ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ রোববার ২৬৬ রান তুলে চা পানের বিরতিতে গেছে। জিততে আরও ১২৯ রান চাই সফরকারীদের, হাতে অক্ষত ৭ উইকেট। খেলা বাকি আছে পুরো একটি সেশন, প্রায় ৩২ ওভার।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩ উইকেটে ১১০ রানে পঞ্চম দিনের শুরু করা উইন্ডিজ কাইল মেয়ার্স ও এনক্রুমা বোনারের অবিচ্ছিন্ন ২০৭ রানের চতুর্থ উইকেট জুটিতে ত্রাস ছড়িয়ে চলেছে।

অভিষেকে মেয়ার্স তুলেছেন সেঞ্চুরি, অপরাজিত ১১৭ রানের প্রতিরোধ নামের পাশে। এনক্রুমা অপরাজিত শতকের সুবাস ছড়িয়ে ৭৯ রানে।

সকালের সেশনে সাফল্যের তিন সুযোগ হাতছাড়া করেছে বাংলাদেশ। মেয়ার্স তখন ৪৭ রানে, তাইজুলের বলে এলবির আবেদনে সাড়া দেননি আম্পায়ার। টিভি রিপ্লে বলছে রিভিউ নিলেই মিলত সাফল্য।

দুই রান পর মেয়ার্স জীবন পান স্লিপে। মিরাজের বলে ক্যাচ নিতে ব্যর্থ শান্ত। বোনার ২৫ রানে থাকার সময় নাঈমের বল আঘাত হেনেছিল তার প্যাডে, রিভিউ নিলে এবারও সাফল্য পেত বাংলাদেশ।

সেই সুযোগগুলো আক্ষেপ কতটা বাড়ায়, বাকি সেশনে সেটাই এখন দেখার!

ট্যাগ: চট্টগ্রাম টেস্টতাইজুলনাঈমমিরাজলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হাতির ভয়ে ভীত দুর্গাপুরের মানুষ

পরবর্তী

শস্যচিত্রে জাতির পিতা: কৃষি, কৃষিবিদ ও বিশ্বরেকর্ড

পরবর্তী
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্টাইলিশ পোর্ট্রেট. Channel i News - চ্যানেল আই নিউজ

শস্যচিত্রে জাতির পিতা: কৃষি, কৃষিবিদ ও বিশ্বরেকর্ড

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে উল্লাস করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT