চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিল্লি দূষণ: মুখে ‘মাস্ক’ নিয়ে অনুশীলনে লিটন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৬ অপরাহ্ণ ৩১, অক্টোবর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A
দিল্লি দূষণ: মুখে ‘মাস্ক’ নিয়ে অনুশীলনে লিটন

দিল্লি দূষণ: মুখে ‘মাস্ক’ নিয়ে অনুশীলনে লিটন

দিল্লিতে দূষণ নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যই বৃহস্পতিবার বাংলাদেশের ব্যাটসম্যান লিটন দাসকে মুখে মাস্ক জড়িয়ে অনুশীলন করতে দেখা গেছে। অরুণ জেটলি স্টেডিয়ামে মুশফিকুর রহিম ও মোস্তাফিজুর রহমানসহ অন্য খেলোয়াড়রা থাকলেও তারা মাস্ক ছাড়াই ছিলেন। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এসব জানানো হয়েছে।

দিল্লির বাতাসের গুণগতমানের অবনতি অব্যাহত রয়েছে এবং সেটা রাজধানী শহরটির বেশ কয়েকটি জায়গায় আরও ‘গুরুতর’ অবস্থায় চলে গেছে। ফলে অনেকেই বিসিসিআইকে বাংলাদেশ-ভারত সিরিজের প্রথম টি-টুয়েন্টি ম্যাচটি দিল্লি থেকে সরিয়ে অন্যত্র নেয়ার আহ্বান জানিয়েছেন।

তবে বৃহস্পতিবার সকালে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি নিশ্চিত করেই বলেছেন, দিল্লির ম্যাচ পরিকল্পনা অনুযায়ীই এগিয়ে যাবে।

দিল্লিতে ম্যাচ হবে কিনা সাংবাদিকরা জানতে চাইলে গাঙ্গুলি জবাব দিয়েছেন, ‘হ্যাঁ, তা হবেই।’

সৌরভের ঠিক উল্টো কথা বলেছেন ভারতের সাবেক ক্রিকেটার ও দিল্লিতেই বিজেপির বর্তমান সংসদ সদস্য গৌতম গম্ভীর। বলেছেন, দূষণের মাত্রা নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এই শহরে আর কোনো ম্যাচ অনুষ্ঠিত হবে না।

গম্ভীরের কথায়, ‘কোনো ম্যাচ বা স্পোর্টস ইভেন্টই মানুষের চেয়ে বড় নয়। আমি মনে করি না যে, দূষণের মাত্রা নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত দিল্লিতে কোনো ম্যাচ হওয়া উচিত। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দূষণ নিয়েই।’

বাংলাদেশ ও ভারতের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টি ৩ নভেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে হওয়ার কথা রয়েছে।

ট্যাগ: দিল্লি দূষণবাংলাদেশ -ভারত সিরিজবাংলাদেশের ভারত সিরিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কুকুরের গলায় মেডেল পরিয়ে ট্রাম্প বললেন, ‘আমেরিকান হিরো’

পরবর্তী

বিজিপি’র গুলিতে বাংলাদেশি জেলে নিহত

পরবর্তী
ফাইল ছবি

বিজিপি’র গুলিতে বাংলাদেশি জেলে নিহত

লেখাপড়ায় মনোযোগী ঐশী

সর্বশেষ

নজরুলের স্মৃতির প্রতি শ্রদ্ধায় প্রিয়াংকা গোপ ও বর্ণালীর বিশেষ গান

আগস্ট ৩০, ২০২৬

ভয়াবহ দুর্ঘটনায় অভিনেত্রী তিশার গাড়ি, বললেন যা ঘটেছিল

আগস্ট ৩০, ২০২৬

সাবেক আইজিপি এনামুল হকের মৃত্যু

আগস্ট ৩০, ২০২৬

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পেছাল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে ছিনতাইয়ে শিক্ষিকার মৃত্যু: প্রধান আসামি গ্রেপ্তার

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT