চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনটা ইংল্যান্ডের হতে দিলেন না কামিন্স

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৭ অপরাহ্ণ ২৩, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেটার কামিন্স ইংল্যান্ডের বিরুদ্ধে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিসবেনে বৃহস্পতিবার সকালে বৃষ্টির হানায় নির্ধারিত সময়ে খেলা শুরু হতে দেরি হয়। পরে উত্তাপের অ্যাশেজ উত্তেজনা দিয়ে শুরু হলেও অল্প সময়ের ব্যবধানেই পরিণত হয় অলস এক দিনে। ঝুম বৃষ্টির কারণে আবারও যে খেলা বন্ধ হয়ে যায়। খেলা যখন পুনরায় মাঠে গড়ায় তখন গ্যাবার সবুজ উইকেটে শুরুটা প্রত্যাশা মতোই করে অজিরা। ইনিংসের তৃতীয় ওভারের চতুর্থ বলেই অ্যালিস্টার কুককে আউট করে অনেকটা ঠাণ্ডা আবহাওয়ায় বসে থাকা সমর্থকদের সিটটা গরম করে তোলেন মিচেল স্টার্ক।

ইংল্যান্ডের অপয়া ভেন্যুতে শুরুটা মোটেই ভাল হল না কুকের। সাবেক ইংলিশ অধিনায়ক সাজঘরে ফেরার সময় দলীয় এবং তার ব্যক্তিগত স্কোর ছিল ২। দ্বিতীয় উইকেটের দেখাও দ্রুতই পেয়ে যেত পারত অস্ট্রেলিয়া। কিন্তু চতুর্থ ওভারে মার্ক স্টোনম্যানের ক্যাচটা ধরে রাখতে পারেননি স্লিপের বিশেষজ্ঞ ফিল্ডার ক্যামেরন বেনক্রফট।

এরমধ্যে ইনিংসের ১৭তম ওভারে নাথান লায়ন বোলিংয়ে আসার পর শুরু হয় তুমুল বৃষ্টি। ভারী বৃষ্টির পর খেলা আবার শুরু হয় চা-বিরতির সামান্য আগে।

Banglabid

খেলা যা হল তাতে অজিদের ফিল্ডিং ভুলের সুযোগটা মোটামুটি ভালই তুলেছেন ইংল্যান্ডের দুই ব্যাটসম্যান। শুরু ধাক্কা সামলে স্টোনম্যান ও জেমস ভিন্স মিলে ১২৫ রানের জুটি গড়ে দিনটা নিজেদের করে নেয়ার ইঙ্গিত দিচ্ছিলেন। চা বিরতির কিছুক্ষণ আগে ভাঙে তাদের গুরুত্বপূর্ণ জুটি।

ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি হাকিয়ে স্টোনম্যান আউট হন ব্যক্তিগত ৫৩ রানে। পরে দিনটা আসলে ইংল্যান্ডের হতে দেননি অজি পেসার প্যাট কামিন্স। ক্রিজে থিতু হওয়া স্টোনম্যানের সঙ্গে সফরকারীদের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান জো রুটকেও ফিরিয়েছেন তিনি।

স্টোনম্যান ফিরলেও ধীরে ধীরে সেঞ্চুরি পথে হাঁটছিলেন ভিন্স। কিন্তু ব্যক্তিগত ৮৩ রানের মাথায় রানআউট হন তিনি। লায়নের সরাসরি থ্রো স্টাম্প ভেঙে দিলে সেঞ্চুরি স্বপ্নও শেষ হয়ে যায় তার।

Reneta

দলের প্রয়োজনের সময় এদিন বুক চিতিয়ে দাঁড়াতে পারেননি অধিনায়ক জো রুটও। প্যাট কামিন্সের আগুনে গোলায় ১৫ রানেই শেষ হয় ইংলিশ কাপ্তানের ইনিংস। পরে বাকি সময় অবিচ্ছিন্ন থেকে দিন শেষ করেন ডেভিড মালান (২৮) ও মঈন আলী (১৩) । প্রথম দিন শেষে ইংলিশদের স্কোর বোর্ড ১৯৬/৪।

অ্যাশেজ যুদ্ধের প্রথম টেস্টে ইনজুরির কারণে খেলা অনিশ্চিত ছিল অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার ও অলরাউন্ডার মিশেল মার্শের। কিন্তু ফিটনেস পরীক্ষায় পাস করে দুজনেই দলে জায়গা করে নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাশেজ ২০১৭-১৮
শেয়ারTweetPin

সর্বশেষ

বিএনপি সরকারের ৬ মাস: কোন খাতে সাফল্য আর কোথায় চ্যালেঞ্জ

আগস্ট ১৭, ২০২৬

ফেসবুক-ইনস্টাগ্রামের বিরুদ্ধে যে ভয়ানক অভিযোগ!

আগস্ট ১৭, ২০২৬

৩০০ ফুট উচ্চতা থেকে স্পেনে বিমান বিধ্বস্ত, আহত মালদ্বীপের পাইলট

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

নেপালে রানওয়েতে ধরা পড়ে ত্রুটি, ৭ ঘণ্টা পর ঢাকায় ১২৭ যাত্রী

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকা ও আশপাশের এলাকায় ভূমিকম্প

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT