চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দিকনির্দেশনা নিতে’ গণভবনে ছাত্রলীগ নেতারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৭ অপরাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

ছাত্রলীগের সাংগঠনিক অভিভাবক, আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে ভবিষ্যত দিকনির্দেশনা নিতে গণভবনে প্রবেশ করেছেন ছাত্রলীগের নেতারা।

বৃহস্পতিবার বিকেল পাঁচটার পর তারা গণভবনে প্রবেশ করেন বলে চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছে গণভবনের একটি সূত্র।

ছাত্রলীগের কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা উত্তর ও দক্ষিণ ইউনিটের নেতাদের সঙ্গে আছেন ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের চার কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, বিএম মোজাম্মেল, আ ফ ম বাহউদ্দিন নাছিম।

Banglabid

এর আগে বুধবার রাতে এই দায়িত্বপ্রাপ্ত চার নেতার সঙ্গে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বৈঠক করেন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

ওই বৈঠক প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক জানিয়েছিলেন: আজ আমরা ছাত্রলীগের দুই নেতাকে নিয়ে বসেছিলাম। আমরা তাদের জানিয়েছি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা কিভাবে ছাত্রলীগকে দেখতে চান। ছাত্রলীগের প্রতি তার সেই আস্থার প্রতিদান যেন নতুন নেতারা দিতে পারেন; সেগুলো স্মরণ করিয়ে দিয়েছি। এছাড়া ভবিষ্যতের বিভিন্ন ধরনের দিকনির্দেশনা দেয়া হয়েছে।

গণভবনে প্রবেশ করা নেতাদের মধ্যে রয়েছেন: ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি (ভারপ্রাপ্ত ) আল নাহিয়ান খান জয়, সহ- সভাপতি: তানজিল ভূঁইয়া তানভীর, সহ-সভাপতি: রেজাউল করিম সুমন, সহ- সভাপতি: সোহান খান, আরিফিন সিদ্দিক সুজন, আতিকুর রহমান খান, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত): লেখক ভট্টাচার্য, যুগ্ম- সাধারণ সম্পাদক: প্রদীপ চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক: আরিফুজ্জামান আল ইমরান, যুগ্ম-সাধারণ সম্পাদক: শামস-ই-নোমান, যুগ্ম-সাধারণ সম্পাদক: মো.শাকিল ভূইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক: মহিউদ্দিন আহম্মেদ, ইশাত কাসফিয়া ইরা, যুগ্ম-সাধারণ সম্পাদক :বেনজীর হোসেন নিশি, সাংগঠনিক সম্পাদক: সাবরিনা ইতি, সাংগঠনিক সম্পাদক: মামুন বিন সাত্তার এবং সাংগঠনিক সম্পাদক: সাজ্জাদ হোসেন।

Reneta

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে আছেন সভাপতি: সনজিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক: সাদ্দাম হোসেন।

আরও রয়েছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ সভাপতি মো: ইব্রাহিম হোসেন, সাধারণ সম্পাদক: মো. সাইদুর রহমান হৃদয়, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ সভাপতি: মো.মেহেদী হাসান, সাধারণ সম্পাদক: মো. জুবায়ের আহমেদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণভবনছাত্রলীগছাত্রলীগ নেতা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কেনো বিসিবি ছেড়েছিলেন জানালেন ফারুক

পরবর্তী

স্কুলে থাকতে সালমান শাহ’র ছবি হলে গিয়ে দেখেছি: শাকিব

পরবর্তী

স্কুলে থাকতে সালমান শাহ’র ছবি হলে গিয়ে দেখেছি: শাকিব

রোহিঙ্গা নিধন: মানবতাবিরোধী অপরাধে বিচার হতে পারে সু চি’র

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT