চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দায়িত্ব গ্রহণ করতে ঢাকায় ভারতীয় নতুন হাই কমিশনার রিভা গাঙ্গুলী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৭ অপরাহ্ণ ০১, মার্চ ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস ঢাকায় পৌঁছেছেন। এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছান।

হর্ষবর্ধণ শ্রিংলার স্থলাভিষিক্ত হলেন তিনি। ঢাকায় আসার আগে তিনি ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেসন্সের মহাপরিচালক ছিলেন। এর আগে তিনি ঢাকায় ভারতীয় হাইকমিশনের সাংস্কৃতিক শাখা প্রধানের দায়িত্ব পালন করেন। দু’দেশের সম্পর্ক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

পেশাদার কূটনীতিক শ্রীমতী রিভা গাঙ্গুলী দাস ১৯৮৬ সালে ভারতীয় পররাষ্ট্র সেবায় যোগ দেন। তিনি দিল্লী বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পররাষ্ট্র সেবায় যোগ দেওয়ার পূর্বে তিনি দিল্লী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

Banglabid

এরআগে তিনি ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের সাংস্কৃতিক শাখার প্রধান ছিলেন। ঢাকা থেকে ফিরে তিনি ভারতের বিদেশ মন্ত্রালয়ের জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক সম্পর্ক বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন এবং জলবায়ু পরিবর্তনসহ অন্যান্য পরিবেশগত সমঝোতায় অংশ নেন। তিনি নেদারল্যান্ডসের হেগে অবস্থিত ভারতীয় দূতাবাসের উপপ্রধানের দায়িত্বে ছিলেন। ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি সাংহাইয়ে ভারতীয় কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।

চীন থেকে ফিরে তিনি বিদেশ মন্ত্রালয়ে জনকূটনীতি বিভাগ এবং ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান বিভাগের নেতৃত্ব দেন। তিনি একই সঙ্গে রোমানিয়া, আলবেনিয়া ও মলদোভায় ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে এবং পরবর্তীতে নিউইয়র্কে ভারতের কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারতের হাই কমিশনাররিভা গাঙ্গুলী দাস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন, জানে না বাংলাদেশ’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: বাংলাদেশের কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গা শরণার্থীরা তাদের দেশত্যাগের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সমবেত হয়েছেন।

রোহিঙ্গা প্রত্যাবাসন কবে, বাংলাদেশকে যা জানাল মিয়ানমার

আগস্ট ১৭, ২০২৬

ই-রিকশা নিয়ে নানা পরিকল্পনা ও বিধিনিষেধ জানালেন প্রতিমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬

ভূমধ্যসাগরে নৌকায় খাবার-পানি ছিল না, ৯ বাংলাদেশিসহ ১১ জনের মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬

বুটজোড়া তুলে রাখার পথে রোনালদো, অবসর নিয়ে দিলেন স্পষ্ট ইঙ্গিত

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT