চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার দাড়ি কাটায় তালেবানের নিষেধাজ্ঞা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৪ অপরাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০২১
আন্তর্জাতিক
A A
একজন পুরুষের দাড়ি কাটছেন অন্য একজন পুরুষের মুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে সেলুনে নাপিতদের দাড়ি শেভ ও ট্রিম করা নিষিদ্ধ করেছে তালেবান। তাদের মতে, এটি ইসলামী আইনের ব্যাখ্যার লঙ্ঘন করে।

দাড়ি কাটার এ নিষেধাজ্ঞা যারা অমান্য করবে, তারা শাস্তির আওতায় আসবে বলেও জানিয়েছে তালেবানের ধর্মীয় পুলিশ। কাবুলের বেশ কিছু নাপিত জানিয়েছে তাদেরও একই আদেশ পাঠানো হয়েছে।

তালেবান একটি মধ্যপন্থী সরকার গঠনের প্রতিশ্রুতি দিলেও তাদের এসব নির্দেশাবলী অতীতে ক্ষমতায় থাকার সময়ে দেওয়া কঠোর বিধিবিধানের দিকে ফিরে যাওয়ারই ইঙ্গিত দেয়।

গত মাসে ক্ষমতা গ্রহণের পর থেকেই বিরোধীদের উপর কঠোর শাস্তি প্রয়োগ করেছে তালেবান। শনিবার তাদের যোদ্ধারা চারজনকে অপহরণের অভিযোগে গুলি করে হত্যা করে এবং তাদের মরদেহ হেরাতের রাস্তায় ঝুলিয়ে দেয়।

হেলমান্দ প্রদেশের দক্ষিণে একটি সেলুনে ঝুলানো নোটিশে তালেবান অফিসাররা নাপিতদের চুল ও দাড়ি কাটার সময় শরীয়া আইন মেনে চলার হুমকি দেয়।

বিবিসি জানায়, ওই নোটিশে বলা হয়েছে, কারও অভিযোগ করার অধিকার নেই।

কাবুলের এক সেলুনের নাপিত জানান, যোদ্ধারা বারবার আসে আর আমাদের দাড়ি ট্রিম করা বন্ধ করার আদেশ দেয়। একজনতো আমাকে বলেছে, ওরা ছদ্মবেশে পুলিশ পাঠাবে আমাদের ধরার জন্য।

শহরের সবচেয়ে বড় সেলুন পরিচালনাকারী আরেক নাপিত জানায়, তাকে একজন ফোন করে সরকারি কর্মকর্তা হিসেবে পরিচয় দেয়। ফোনে তাকে ‘আমেরিকান স্টাইল’ অনুসরণ করা বন্ধ করতে এবং কারও দাড়ি শেভ বা ট্রিম না করতে বলা হয়।

১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবানের প্রথম ক্ষমতায় থাকার সময়ে কট্টর ইসলামপন্থীরা চুলের স্টাইল করা নিষিদ্ধ করে এবং পুরুষদের দাড়ি বড় করতে বাধ্য করেছিল।

কিন্তু তারপরেই সেখানে ক্লিন শেভ চেহারার ফ্যাশন শুরু হয় এবং অনেক আফগান পুরুষ ফ্যাশনেবল কাট দেওয়ার জন্য সেলুনে যেতে শুরু করল।

নিরাপত্তার জন্য নাম প্রকাশ না করে নাপিতরা বলছেন, নতুন নিয়ম তাদের জীবনযাপন কঠিন করে দিচ্ছে। তাদের একজন বিবিসিকে বলেন, অনেক বছর যাবত আমার সেলুনে তরুণরাই শেভ করতে আসে, যেন তাদের যুগোপযোগী দেখা যায়, এখন আর এই ব্যবসা চালিয়ে যাওয়ার কোনো মানে হয় না।

আরেকজন বলেন, ফ্যাশন সেলুন আর নাপিতদের ব্যবসা নিষিদ্ধ হয়ে যাচ্ছে। ১৫ বছর ধরে এই ব্যবসা করছি। মনে হয় না আর চালিয়ে যেতে পারব।

হেরাতের একজন নাপিত বলেন, কাস্টমারও এখন দাড়ি কাটতে চায় না। রাস্তায় তারা তালেবান যোদ্ধাদের শিকার হতে চায় না। তারা মিশে যেতে চায়, ওদের মতোই নিজেকে দেখাতে চায়।

২০ বছর পর আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রসহ বিদেশি সেনা প্রত্যাহারের ঘোষণার সাথে সাথেই সেখানে অস্থিরতা তৈরি হয়। গত ১৫ আগস্ট পুরোপুরি দেশটির নিয়ন্ত্রণ নেয় তালেবানরা।

সবার আশঙ্কা, ২০০১ সালে তালেবান ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আফগানিস্তানে যেসব মানবাধিকার অর্জন করা গিয়েছিল এখন তা আবার হারিয়ে যাবে।

ট্যাগ: আফগানিস্তানতালেবানদাঁড়িনাপিত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তোমার মধ্যে বেঁচে থাকবো আরও বহুকাল: ছেলে জয়কে নিয়ে আবেগঘন শাকিব

পরবর্তী

লক্ষ্মীপুরে শিক্ষার্থীকে অপহরণ করে ধর্ষণ, গ্রেপ্তার ১

পরবর্তী
ধর্ষণ

লক্ষ্মীপুরে শিক্ষার্থীকে অপহরণ করে ধর্ষণ, গ্রেপ্তার ১

একজন নারী ভোট দিচ্ছেন, ভোট কেন্দ্রের দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউরোপের প্রথম নারী সংখ্যাগরিষ্ঠ পার্লামেন্ট হচ্ছে আইসল্যান্ডে

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT