চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দস্যু, জঙ্গি ও সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৭ অপরাহ্ণ ০১, এপ্রিল ২০১৮
জনপদ, বাগেরহাট
A A

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রীর শাসনামলে কোনো দস্যু, জঙ্গি ও সন্ত্রাসীদের ঠাঁই এদেশে হবে না।

রোববার বিকেল ৫টায় বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানে সুন্দরবনের ৩টি দস্যুবাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘যারা (যুব সমাজ) দেশের নেতৃত্ব দিবে তাদেরকে ধ্বংস করছে মাদক। আমরা এটা কখনও হতে দেব না। আপনারা যারা দেশে মাদক ব্যবসা করছেন, তারা যদি ভাল না হন, খুব শীগ্রই আপনাদের কি পরিনতি হয় তা দেখতে পারবেন।’

‘আপনারা যারা আত্মসমর্পণ করেছেন, তাদেরকে আমরা সব ধরনের সহযোগিতা করব। আপনাদের নামে যেসব মামলা আছে জেলা প্রশাসক, সেসব মামলা সহজে মীমাংসার ব্যবস্থা করবেন। তবে হত্যা ও ধর্ষণের মত অপরাধের জন্য আপনাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে।

আত্মসমর্পণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য এ্যাড. মীর শওকাত আলী বাদশা, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হ্যাপি বড়াল, র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান, বিজিবি খুলনা রেঞ্জের প্রধান ব্রিগেডিয়ার খালেক আল মামুন, র‌্যাব-৬ এর সিইও খন্দকার রফিকুল ইসলাম, র‌্যাব-৮ এর সিইও হাসান ইমন আল রাজীব,বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়।

Reneta

জাহাঙ্গীর ওরফে ছোট জাহাঙ্গীর, ছোট সুমন ও মেহেদী হাসান ওরফে ডন- এ তিন বাহিনীর ২৭ জন সদস্য আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন।

এসময় বনদস্যুরা স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে তাদের ব্যবহৃত ১৩টি একনলা বন্ধুক, ৩টি বিদেশী দোনলা বন্ধুক, ৪টি ২২ বোর বিদেশী রাইফলে, ৭টি পাইপগান, ১টি বিদেশী ওয়ানশুটারগানসহ ২৮টি আগ্নেয়াস্ত্র এবং ১ হাজার ৮১টি গোলাবারুদ জমা দেন।

আত্মসমর্পণকারীরা হলেন, জাহাঙ্গীর ওরফে ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধান মোঃ জাহাঙ্গীর আলম (৩৭), সদস্য মোঃ কবির সুলতান (৫৫), মোঃ মনিরুল শেখ (৩৩), মোঃ শহিদুল শেখ (৩২), মোঃ আব্দুস সালাম (৪৩), শেখ আল মামুন সোহেল রানা (২৯), মোঃ সেলিম মোল্লা (২৮), মোঃ ইদ্রিস ডালি (২৮), মোঃ মিঠু সরদার (৪০)।

ছোট সুমন বাহিনীর বাহিনী প্রধান মোঃ সুমন হাওলাদার (২৪), সদস্য মোঃ লুৎফর শেখ (৪০), মোঃ ভ’ট্টো বয়াতি (২৮), মোঃ আঃ সামাদ মোল্লা (২৬), মোঃ রিয়াজ শেখ (২৮), মোঃ ইয়াছিন শেখ (২৯), মোঃ তরিকুল হাওলাদার (২৩), মোঃ সিদ্দিক হাওলাদার (৩৯)।

মেহেদী হাসান ওরফে ডন বাহিনীর বাহিনী প্রধান মোঃ মেহেদী হাসান ডন (৩২), সদস্য জয়দেব মন্ডল (৩৫), মোঃ খলিলুর রহমান (৪৫), মোঃ সাইফুল্লাহ (২৯), মোঃ আবুল হোসেন ইসলাম (২৭), মোঃ আজিজুর ইসলাম (২৭), জয়ন্ত বিশ্বাস (৩০), মোঃ শাহজাহান (৪২), মোঃ আব্দুর রহমান শেখ (২৮), মোঃ মাহমুদুল হাসান (২৬)।

এদের সবাইকে ২০ হাজার টাকা এবং ১টি মোবাইল ফোন প্রদান করে র‌্যাব।

এ নিয়ে গেল দুই বছরে ১২ ধাপে ২০টি দস্যু বাহিনীর ২১৭ জন দস্যু সুন্দরবনের দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসলেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin1

সর্বশেষ

বিশ্বকাপের বাকি ২১ দিন: গ্যালারির উন্মাদনা

মে ২১, ২০২৬

‘রামিসা হত্যার ২৪ ঘন্টার মধ্যে আসামী গ্রেপ্তার হয়েছে, বিচারও দ্রুত হবে’

মে ২১, ২০২৬

প্রেম-দ্রোহের সঙ্গে প্রকৃতিরও কবি কাজী নজরুল ইসলাম

মে ২১, ২০২৬

বিমানবাহিনী একাডেমিতে গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ

মে ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৭ শিশুর মৃত্যু

মে ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT