চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দশ বছর পর ‘পেন্টাগন’-এ পুরনো চার সদস্যের প্রত্যাবর্তন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩০ অপরাহ্ণ ০৪, জুলাই ২০১৯
বিনোদন
A A

দশ বছর পর ‘পেন্টাগন’ দলে ফিরছেন পুরনো চার সদস্য। তারা হলেন মোর্শেদ খান, শেখ মনিরুল ইসলাম টিপু, আলিফ আলাউদ্দিন ও কাজী ফয়সাল আহমেদ।

আমেরিকার স্বাধীনতা দিবসে আমেরিকান দূতাবাসের আয়োজনে আমেরিকান স্কুলে পার্ফমেন্সের মাধ্যমে দলে ফিরছেন তারা। এই অনুষ্ঠানে নিজেদের একাধিক বাংলা গানের পাশাপাশি বিভিন্ন ভাষার গান করে পেন্টাগন।

দলের বর্তমান অন্য সদস্যরা হলেন আলী সুমন (ভোকাল ও রিদম গীটার), মিনহাজ আহমেদ মৃদুল (ড্রাম), জামিল হোসেন সাজু(কিবোর্ড) এবং নাফিউস সালাম ইয়ানি(লীড গীটার)। তবে মজার বিষয় হলো, দলটির সর্বকনিষ্ঠ সদস্য ইয়ানি দলটির প্রধান আলী সুমনের সন্তান।

Banglabid

দলে পুরনো চার সদস্যের প্রত্যাবর্তন ও আমেরিকার জাতীয় দিবসে পার্ফমেন্স প্রসঙ্গে আলী সুমন বলেন, এটা পাখির নীড়ে ফেরার মত অনূভূতি। নস্টালজিয়ায় ডুবে যাওয়ার মতো বিষয়। মূলত আলিফের তাগাদাতেই এই প্রত্যাবর্তন পর্ব আরো দ্রুত হয়েছে।

তিনি আরো বলেন, আমাদের প্রেম এবং প্যাশন সংগীত। নিছক অর্থ উপার্জনের পথ নয়। নিয়মিতভাবে এই লাইন আপে পারফর্ম করার কথাও জানান সুমন।

দলে ফেরা প্রসঙ্গে আলিফ আলাউদ্দিন বলেন, পেন্টাগন আমার নিজের ঘর। এখানে ফিরে আসা বা চলে যাওয়া বলে কিছু নেই। সবসময়ই ছিলাম। কখনো শারীরিক উপস্থিতি ছিলো আবার কখনো বা মানসিক। এখন কেবল গান করতে চাই। শুধু গান করতে চাই।’

Reneta

‘ওয়ারফেইজ’ খ্যাত টিপু বলেন, মিউজিক মানে সউল ট্র্যাভেল। সৃজন। কিছু মান টুকরো অভিমান। চলে যাওয়া আবার প্রত্যাবর্তন।’

১৯৯৩ সালের ১৩ অক্টোবর পাঁচ সদস্য মিলে তৈরী করেন পেন্টাগন। সদস্যরা হলেন আলী সুমন (ভোকাল ও রিদম গীটার), শওকত আলী ইমন (কিবোর্ড), রঞ্জন (ড্রামস ও ভোকাল), মশিউর রহমান শেলী (গীটার) এবং জাভেদ আহমেদ বাবু (বেইজ গীটার। ১৯৯৭ সালে দল ছাড়েন ইমন। তারপর কিবোর্ডে দলে আসেন আনান এবং টিপু (পারকাসন)।

বনানীর সাংগ্রিলাতে প্রথম শো করে দলটি। শুরুতে তারা বাংলা ইংরেজি, ল্যাটিন/স্প্যানিশ, আরবি, জ্যামাইকান এবং পর্তুগিজ গানের কাভার সং করত। ২০০২ সালে একতার মিউজিক থেকে বের হয় দলটির প্রথম অ্যালবাম ‘সেই আমি’।

এরপর দল ছাড়েন আনান, টিপু, মাহবুব, বাবু এবং শেলী। এরপর থেকে যাওয়া আসার মধ্যে ছিলেন মোরশেদ, জীবন অনিতা, রাজন, মাসুম ফয়সাল, আলিফ, অমি, মেহেদী, শামীম এবং তাহসীর। ২০০৯ সালে প্রকাশ হয় দলটির সর্বশেষ অ্যালবাম ‘এইট ও ক্লক’ জি সিরিজের ব্যানারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিপুপেন্টাগনবাবুমাহবুবলিড বিনোদনশেলী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ধানমণ্ডি শংকরের নূসরাত ফাতেমা পলির ছাদকৃষি

পরবর্তী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে: শিল্পমন্ত্রী

পরবর্তী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে: শিল্পমন্ত্রী

রিফাত হত্যা-মামলা-মিন্নির জামিন

নয়ন বন্ড তৈরির কারখানা বন্ধ হবে কি?

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT