চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দলে ফিরতে মোস্তাফিজকে যে পরীক্ষা দিতে হবে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০২ অপরাহ্ণ ১২, জুন ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে খেলা হচ্ছে না। দ্বিতীয় টেস্টে খেলতে হলে মোস্তাফিজকে ফিটনেসের চূড়ান্ত পরীক্ষা দিতে হবে। সব মিলিয়ে দ্রুত দলে ফিরতে হলে তাকে বেশ কিছু শর্ত পূরণের ভেতর দিয়ে যেতে হবে।

নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছিলেন প্রথম টেস্ট খেলতে না পারলেও মোস্তাফিজকে স্কোয়াডে রাখা হবে। তবে এই পেসারের আরোগ্য পেতে সময় লাগায় সে ভাবনা থেকে সরে আসছে বিসিবি। এখন তার ফিটনেস পরখ করে সিদ্ধান্ত নেয়া হবে। সে জন্য তাকে ঘরের মাঠে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে খেলানোর চিন্তাভাবনা চলছে।

মঙ্গলবার বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী বললেন, ‘আমাদের একটা পরিকল্পনা আছে। মোস্তাফিজকে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলাবো। ম্যাচ ফিটনেসের জন্যই মূলত দুটি ম্যাচ খেলবে। যদি কোনো ঝক্কি ছাড়া খেলতে পারে তারপর সে ওয়েস্ট ইন্ডিজে দলের সাথে যোগ দিতে পারবে।‘

‘তবে প্রথম টেস্টে থাকাটা ওর জন্য কঠিন হবে। আসলে ও বোলিং শুরু করলে বুঝতে পারবো সিরিজে খেলতে পারবে কী না। তবে সামান্যতম সমস্যা হলেও ওকে আমরা খেলার অনুমতি দেব না,’ যোগ করেন ডা. দেবাশীষ।

ওয়েস্ট ইন্ডিজ সফরে মাঠের লড়াই শুরু টেস্ট দিয়ে। প্রথম টেস্ট ৪ জুলাই, দ্বিতীয়টি ১২ জুলাই। দেবাশীষ চৌধুরী জানালেন, ঈদের এক সপ্তাহ পর বোলিং শুরু করতে পারবেন মোস্তাফিজ। এরপর ম্যাচ অনুশীলন দেখে শতভাগ ফিট হলেই কেবল ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার ছাড়পত্র দেবে বিসিবির মেডিকেল বিভাগ।

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নতুন জামা-কাপড়ের পাশাপাশি নতুন টাকা বেচাকেনার হাট চাঙ্গা

পরবর্তী

নিক জোনাসের কাজিনের বিয়েতে প্রিয়াঙ্কা

পরবর্তী

নিক জোনাসের কাজিনের বিয়েতে প্রিয়াঙ্কা

আরব্য উপন্যাসের আলাদিন আর দৈত্যের হোম ডেলিভারি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি খুলতে কূটনৈতিক তৎপরতা, শর্তের তালিকা করছে ইরান

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

সৌদি আরবে নিহত ৭ জনের নওগাঁয় দাফন

আগস্ট ২৮, ২০২৬

বেড়েছে সবধরনের সবজির দাম, ছোট হচ্ছে বাজারের ফর্দ

আগস্ট ২৮, ২০২৬

বাউফলে সাংবাদিক ডিবি পরিচয়ে চাঁদাবাজি, মামলা হলেও গ্রেপ্তার নেই

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT