চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দলের সঙ্গে ‘দূরত্ব ঘোচানোর’ চ্যালেঞ্জ সাকিবের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫০ অপরাহ্ণ ০১, মে ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A
কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে সাকিব

কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে সাকিব

বিশ্বকাপ মিশনের খুব কাছে এসে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন সাকিব আল হাসান। বিশ্বকাপ-জার্সি উন্মোচনের আনুষ্ঠানিক ফটোসেশনে না থাকায় সমালোচনা হচ্ছে খুব। আয়ারল্যান্ড সফরেও যেতে পারেননি দলের সঙ্গে। মাশরাফী-তামিম-মুশফিকরা সকালে রওনা হলেও সাকিব পরিবারসহ বিমানে চেপেছেন সন্ধ্যায়।

সাকিবের সঙ্গে সতীর্থ খেলোয়াড়দের দূরত্ব তৈরি হওয়া তাই স্বাভাবিক। বিশ্বমঞ্চে ব্যাটে-বলে জ্বলে ওঠার আগে দলের সঙ্গে একাত্ম হওয়াই টাইগারদের বিশ্বসেরা অলরাউন্ডারের জন্য বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জে জয়ী হবেন বলেই বিশ্বাস সাকিবের ছোটবেলার কোচ নাজমুল আবেদীন ফাহিমের।

‘যেটি ঘটেছিল সেটি নিয়ে আমার পরিষ্কার ধারণা নেই। অনেকে অনেক কথা বলছে, আসলে কী হয়েছিল সেটি না জেনে আমার জন্য মন্তব্য করা কঠিন। বিশ্বকাপের ফটোসেশনে সে থাকবে, এটাই তো স্বাভাবিক। আমি নিশ্চিত, না থাকার পেছনে কোনো কারণ নেই। কোথাও একটা গোলমাল হয়ত হয়েছে। কখন, কী হবে মেসেজের ভেতর কোথাও একটা কিছু, এরকম সম্ভাবনা তো উড়িয়ে দেয়া যায় না। আমি মনে করি না ও জানত এবং অংশগ্রহণ করেনি। এর বাইরে আমার মাথায় কিছুই আসে না।’

Banglabid

বিকেএসপির সাবেক কোচ নাজমুল আবেদীনের প্রত্যাশা আয়ারল্যান্ড সিরিজ থেকেই দলের সঙ্গে একাত্ম হয়ে সামনের দুটি মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন সাকিব।

‘নিঃসন্দেহে সাকিব আমাদের দলের খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ও একাই না, আরও অনেকেই আছে যাদের ওপর আমরা ভরসা করি। তাদের মধ্যে সাকিব অন্যতম। তার এখন মানসিকভাবে খুব ভালো অবস্থায় থাকা জরুরী। তার নিজের খেলার জন্য এবং দলের জন্য।’

‘নিজের এবং দলের অন্যদের উদ্বুদ্ধকরণে তার ভূমিকা থাকা উচিত এবং আশা করি সে রাখবে। দলের সঙ্গে একাত্ম হয়ে সাকিব যদি ভাল খেলতে পারে, যেহেতু ব্যাটিং-বোলিং দুটিই ও করে, তার ভালো পারফরম্যান্স দলকে অনেক বেশি চাঙা করবে। আশা করি সাকিব বড় একটা ভূমিকা রাখবে, অন্যদের ভালো খেলার জন্য উদ্বুদ্ধ করবে।’ -বলেন নাজমুল আবেদীন।

Reneta

সাকিবকে নিয়ে বিতর্ক শুরু হয় আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপ মিশন সামনে রেখে অনুশীলন ক্যাম্প শুরুর আগেই। আইপিএল ছেড়ে ক্যাম্পে যোগ দিতে বলা হয় বিসিবির তরফ থেকে। সাকিব ইতিবাচক সাড়া দেন ম্যাচের পর ম্যাচ সানরাইজার্স হায়দরাবাদের একাদশে ঠাঁই না হওয়ায়। যদিও পরে সেই সিদ্ধান্ত বদলান দলটির কয়েকজন বিদেশি ক্রিকেটার নিজ নিজ দেশে চলে যাওয়ায় সাকিবের ম্যাচ পাওয়ার সম্ভাবনা জাগায়। আট ম্যাচ বসে থাকার পর নিজের দ্বিতীয়-তৃতীয় ম্যাচটি খেলে চলে আসেন বাংলাদেশে।

পরদিন সকালে মিরপুরে এলেও চলে যান কিছুক্ষণ থেকে। দুপুরে ছিল বিসিবির পরিচালকদের সঙ্গে বাংলাদেশ দলের খেলোয়াড়দের মধ্যাহ্নভোজ, বিশ্বকাপের জার্সি উন্মোচন ও ফটোসেশন। সকালের অনুশীলন সেশনের পর নানা আনুষ্ঠানিকতায় সবাই ব্যস্ত সময় কাটালেও দলীয় আনুষ্ঠানিকতার সময় পাওয়া যায়নি সাকিবকে।

নাজমুল আবেদীনের

যেটি নিয়ে সংবাদমাধ্যমে ক্ষোভ ঝাড়েন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। যদিও পরদিন সাকিব তার বোর্ড প্রধানের বাসায় গিয়ে ব্যাখ্যা দিয়েছেন এই বলে যে, বিসিবির বার্তা পড়া হয়নি তার। নাজমুল হাসানের ভাষ্য মতে, সাকিব বলেছে জানলে সে আসত। সাকিবের কথা বিশ্বাস করেই এ নিয়ে আর কথা বাড়াননি বিসিবি সভাপতি।

সাকিব ইচ্ছা করেই আসেনি এমনটি বিশ্বাস করতে চান না মেন্টর আবেদীনও। পাশাপাশি সাকিবের আইপিএল খেলা নিয়েও সমস্যা দেখেন না তিনি, ‘সাকিবের মতো আরও চারজন খেলোয়াড় যদি আইপিএল খেলতে যেত, তারাও হয়ত আয়ারল্যান্ডেই দলের সঙ্গে যোগ দিত। আইপিএল খেলাটা নেতিবাচকভাবে নেয়ার কারণ কী হতে পারে, তা আমার জানা নেই।’

সাকিবের আরেক গুরু বিকেএসপির সাবেক কোচ মোহাম্মদ সালাউদ্দিন ফটোসেশনের ব্যাপার নিয়ে মন্তব্য করতে রাজী হননি। তিনি বলেছেন সাকিবের প্রস্তুতি সম্পর্কে। তার মতে, আইপিএলে সাকিব খুব ভালো প্রস্তুতি নিয়েছে।

প্রিয় কোচের অধীনে অনুশীলন করতে আইপিএল চলাকালীন সালাউদ্দিনকে ভারতে ডেকে নিয়েছিলেন সাকিব। সেখানে কয়েকদিন অনুশীলনও করেন। সেই অভিজ্ঞতা থেকে সালাউদ্দিন বললেন, ‘ইনজুরি নিয়ে সাকিবের আর কোনো সমস্যা নেই। ভারতে সে খুব ভালো প্রস্তুতি নিয়েছে। মাঠে ভালো-মন্দ তো হতেই পারে। প্রস্তুতি অনেক ভালো নিয়েছে সে। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেললে হয়ত পুরো ছন্দে ফিরে আসবে। আর বড় ক্রিকেটাররা সব পরিস্থিতিতে দ্রুত মানিয়ে নিতে পারে। আশা করি সব কাটিয়ে উঠে সাকিব বিশ্বকাপে ম্যাচ জেতাতে অবদান রাখবে।’

বিশ্বকাপে বাংলাদেশ দলের সম্ভাবনা নিয়ে তিনি বললেন, ‘এটা আরেকটা টুর্নামেন্ট, এখানে খুব বেশি চিন্তা করার কিছু নেই। বাংলাদেশ ওয়ানডে খুব ভালো খেলে। আমাদের ভালো দিক হচ্ছে চারজন ব্যাটসম্যান আছে যারা দীর্ঘদিন ধরে খেলে আসছে এবং অনেক অভিজ্ঞ। ৫-৬ হাজার করে রান করেছে তামিম-মুশফিক-সাকিব-মাহমুদউল্লাহ। তাদের সঙ্গে যদি জুনিয়ররাও ভালো খেলে তখন ভালো ফলাফলের সুযোগ আছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ক্রিকেট দলবিশ্বকাপ-২০১৯লিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঘূর্ণিঝড় ‘ফণি’ মোকাবিলায় প্রস্তুত পটুয়াখালী

পরবর্তী

মেসি-সুয়ারেজ ম্যাজিকে ফাইনালের পথে বার্সা

পরবর্তী

মেসি-সুয়ারেজ ম্যাজিকে ফাইনালের পথে বার্সা

মেসির ৬০০

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কানাডার পণ্যে ৫০% শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬

নামাজে মনোযোগ হারাচ্ছেন? জেনে নিন ইসলামের পরামর্শ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: আল জাজিরা।

বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদের মার্কিন ভিসা নীতির বিরুদ্ধে অধিকার সংগঠনগুলোর মামলা

আগস্ট ১৯, ২০২৬

ঢাকার যে ৮ জোনে চলবে অটোরিকশা

আগস্ট ১৯, ২০২৬

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে যে ঘটনায় ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT