চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দলের অভ্যন্তরীণ কলহ-বিবাদ মীমাংসার নির্দেশ প্রধানমন্ত্রীর

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৭:০১ অপরাহ্ণ ০৯, সেপ্টেম্বর ২০২১
- সেমি লিড, রাজনীতি
A A

প্রায় ১ বছর পর অনুষ্ঠিত হওয়া ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম কার্যনির্বাহী সংসদের বৈঠকে দলের অভ্যন্তরীণ কলহ-বিবাদ মীমাংসার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। 

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত বৈঠকে কার্যনির্বাহী সংসদের ৮১ সদস্যের মধ্যে ৫৩ জন অংশগ্রহণ করেন। গতবছর ৩ অক্টোবর অনুষ্ঠিত শেষ দলীয় সর্বোচ্চ ফোরামের এ বৈঠকে উপস্থিত ছিলেন ৩২ জন।

এ বৈঠকে আরেকটি জাতীয় নির্বাচনের আগে দলের রাজনৈতিক রোডম্যাপ কী হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দলীয় শৃঙ্খলা মেনে চলতে উপস্থিত নেতৃবৃন্দের প্রতি দলীয় সভাপতির যেমন ছিল কঠোর নির্দেশনা, ঠিক তেমনই সদ্য অনুষ্ঠিত হয়ে যাওয়া পাবনা পৌরসভা নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ থাকা ২০ জেলা ও পৌর আওয়ামী লীগের নেতাদের ক্ষমার নির্দেশনাও আসে।

Banglabid

সম্প্রতি আলোচনায় আসা নোয়াখালীর রাজনীতি নিয়ে বৈঠকে আলোচনা না হলেও নোয়াখালীর বিবাদ মীমাংসায় একটি কাঠামো দাঁড় করানো হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

৫ ঘণ্টার দীর্ঘ বৈঠকে কী আলোচনা হলো জানতে চাইলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান: সকাল সাড়ে ১০ থেকে সাড়ে ৩টা পর্যন্ত লম্বা বৈঠক হয়েছে। এতে মূল ফোকাসটা ছিল সাংগঠনিক বিষয়ের ওপর এবং পরবর্তী নির্বাচনের প্রস্তুতির বিষয়ে। নির্বাচনের আগে আমাদের অর্থনৈতিক নীতিমালা প্রণয়ন এবং বিভিন্ন সাংগঠনিক ডিপার্টমেন্টগুলোকে ঐক্যবদ্ধ করে কাজ করা।

করোনা পরিস্থিতিতে আওয়ামী লীগের দ্বাদশ জাতীয় নির্বাচনের ইাশতেহারে শিক্ষা এবং স্বাস্থ্য বিশেষ গুরুত্ব পাবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের দ্বিতীয় সর্বোচ্চ সাংগঠনিক এ নেতা।

Reneta

বৈঠকে ৮ বিভাগের দায়িত্ব প্রাপ্ত সাংগঠনিক সম্পাদকদের কাছ থেকে তাদের দায়িত্বরত এলাকার সাংগঠনিক অবস্থা সম্পর্কে জানেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। চট্টগ্রামের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন উপস্থিত না থাকায় তার জায়গায় সাংগঠনিক অবস্থা বৈঠকে তুলে ধরেন যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

এসময় দায়িত্বপ্রাপ্ত নেতারা নিজ নিজ বক্তব্য উপস্থাপনের পাশাপাশি ইউনিয়ন এমনকি ওয়ার্ড পর্যায়ের সাংগঠনিক রিপোর্ট লিখিত আকারে দলীয় সভানেত্রীর কাছে জমা দেন। এসময় জরুরি ভিত্তিতে সমাধান প্রয়োজন, এমন বিষয়গুলোতে নির্দেশনা দেন শেখ হাসিনা।

কার্যনির্বাহী সংসদের বৈঠকে উপস্থিত নেতারা

এসময় দলের অভ্যন্তরীণ কলহ বিবাদ মীমাংসার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন: কিছু কিছু ছোটখাটো কলহ-বিবাদ রয়েছে, সেগুলো মীমাংসা করার নির্দেশনা দিয়েছেন নেত্রী। পাবনায় পৌরসভা নির্বাচনের মধ্যে সদর এবং পৌর এলাকার অনেকেই বিদ্রোহ করেছিল। নেত্রী বরাবর তারা ক্ষমা চেয়ে চিঠি পাঠিয়েছেন, নেত্রী তাদেরকে ক্ষমা করে দিয়েছেন।

তবে যারা দলের ডিসিপ্লিনের বিরুদ্ধে কাজ করছে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার নির্দেশের পাশাপাশি কোনো রকম ছাড় না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে দলীয় সভাপতির পক্ষ থেকে, জানান ওবায়দুল কাদের।

নোয়াখালী প্রসঙ্গে তিনি বলেন: এখানে নোয়াখালীর ব্যাপারে কোন কথা হয়নি। সাংগঠনিক সম্পাদক স্বপন সমাধানের জন্য সকলের সঙ্গে কথা বলে একটা কাঠামো দাঁড় করিয়েছেন। সে দেশের বাইরে, ফিরে আসলে এটা নিয়ে কাজ করবেন। আমাদের নেত্রী এ বিষয়ে অবহিত আছেন, চূড়ান্ত সিদ্ধান্তের পর এটা প্রকাশ করা হবে।

নির্বাচন যত এগিয়ে আসছে সরকার ও দলের বিরুদ্ধে অপপ্রচার বাড়ছে, এসকল অপপ্রচার রুখতে ও উপযুক্ত জবাব দিতে নির্দেশনা দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এছাড়া করোনা পরিস্থিতিতে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যেভাবে সাধারণ মানুষের পশে দাঁড়িয়েছেন তার প্রশংসা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠকে উপস্থিত নেতাদের মঙ্গলবার করোনা পরীক্ষা করা হয়। সেখানে নেগেটিভ হবার পর ৫০ জন নেতাকে আমন্ত্রণ জানানো হয় বৈঠকে পরবর্তীতে দলীয় সভাপতির অনুমতিক্রমে আরও ৩ জন যোগ দেন এ বৈঠকে। যার মধ্যে ১২ জন সভাপতিমণ্ডলীর সদস্য, ১১ জন যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক, ১১ জন কার্যনির্বাহী সংসদের সদস্য এবং বাকীরা দলের সভাপতিমণ্ডলীর সদস্য উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগদ্বাদশ জাতীয় নির্বাচনপ্রধানমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT