চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দর্শক ফেরার ম্যাচ বড় জয়ে রাঙাল বাংলাদেশ

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৬:৩৭ অপরাহ্ণ ০৩, মার্চ ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল ম্যাচ জেতার পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্যালারি ভরা দর্শকের সামনে বাংলাদেশ ম্যাচ খেলল ২ বছর পর। সমর্থকদের নিরাশ করেননি টাইগাররা। আফগানিস্তানকে ৬১ রানের বড় ব্যবধানে হারিয়ে টি-টুয়েন্টি সিরিজ শুরু করল মাহমুদউল্লাহ রিয়াদের দল। দ্বিতীয় ও শেষ ম্যাচ শনিবার।

বাংলাদেশের দেয়া ১৫৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আফগানিস্তান গুটিয়ে যায় একশর আগেই। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ১০ রানে ৪ উইকেট শিকার করে সফরকারীদের বেধে ফেলেন ৯৪ রানে, রয়ে যায় ১৪ বল।

নাজিবুল্লাহ জাদরান ২৭, আজমতউল্লাহ ওমরজাই ২০, অধিনায়ক মোহাম্মদ নবী করেন ১৬ রান। বাকি কেউ ছুঁতে পারেননি দুই অঙ্ক।

Banglabid

নাসুমের চারের দিনে শরিফুল ইসলাম তিনটি, সাকিব আল হাসান দুটি ও মোস্তাফিজুর রহমান নেন একটি উইকেট।

ওয়ানডে সিরিজের পর টি-টুয়েন্টিতেও দাপট দেখান লিটন দাস। তিন নম্বরে নেমে ৪৪ বলে খেলেন ৬০ রানের ঝলমলে ইনিংস। তাতে বাংলাদেশ পেয়ে যায় চ্যালেঞ্জিং পুঁজি।

২০ ওভারে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশ তোলে ১৫৫ রান। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নেন টাইগার অধিনায়ক। আফগানদের বিপক্ষে প্রথমবার পাড়ি দেয়া গেল দেড়শর পথ। দলটির বিপক্ষে আগের সাত ম্যাচে টাইগারদের সর্বোচ্চ সংগ্রহ ছিল ১৪৪ রান।বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

Reneta

শুরুটা হতাশার হলেও লিটনের ব্যাট পথ দেখায় বাংলাদেশকে। আফিফ হোসেনকে নিয়ে পঞ্চম উইকেট জুটিতে ৪৬ রান যোগ করেন তিনি।

বিপিএল মাতিয়ে টি-টুয়েন্টি দলে সুযোগ পাওয়া মুনিম শাহরিয়ারের অভিষেক হয়েছে সিরিজের প্রথম ম্যাচেই। প্রথম আন্তর্জাতিক ম্যাচে খারাপ করেননি ডানহাতি ওপেনার।

বাংলাদেশ দলের নিয়মিত ওপেনার নাঈম শেখ ৫ বলে মাত্র ২ রান করে আউট হলেও মুনিম পেরিয়েছেন দুই অঙ্ক। তিন চারে ১৮ বলে ১৭ রান করে রশিদ খানের বলে হন এলবিডব্লিউ। কাভার দিয়ে তার প্রথম চারটি ছিল দেখার মতো।

দুই ওপেনারের বিদায়ের পর সাকিব আল হাসান দলীয় পঞ্চাশের আগেই ফেরেন সাজঘরে। চার নম্বরে নামা বাঁহাতি ব্যাটার ৬ বলে করে যান ৫ রান। অধিনায়ক মাহমুদউল্লাহ দুই অঙ্ক ছুঁয়ে আউট হন। ৭ বলে করেন ১০ রান।

৮০ রানে ৪ উইকেট হারানোর পর লিটনের সঙ্গে জুটি জমান আফিফ। লিটন ৬০ রান করে ফিরলে ভাঙে জুটি। তার ইনিংসে ছিল চারটি চার ও দুটি ছয়ের মার।বাংলাদেশ ক্রিকেটাররা জোড়া জোড়া উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লিটনের বিদায়ের পর ফিরে যান আফিফও। বাঁহাতি ২৪ বলে ২৫ রান করেন দুটি চারের সাহায্যে। এই ম্যাচে আরেক অভিষিক্ত ইয়াসির আলি চৌধুরী ৭ বলে ৮ রান করে রান আউটের শিকার হন।

মি. এক্সট্রা থেকে আসে ১৬ রান। ফজলহক ফারুকি ও আজমতউল্লাহ ওমরজাই দুটি করে উইকেট নিয়েছেন। কাইস আহমেদ ও রশিদ খান নেন একটি করে উইকেট।

করোনা মহামারির কারণে গ্যালারি ভরা দর্শকের সামনে দুই বছরেরও বেশি সময় খেলতে পারেনি বাংলাদেশ। অবশেষে আফগানিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে টাইগারভক্তদের অপেক্ষার অবসান হল। প্রথম ম্যাচেই কানায় কানায় পূর্ণ ছিল শের-ই-বাংলা স্টেডিয়ামের গ্যালারি। কাঁচঘেরা প্রেসবক্স থেকেও থমকে থমকে কানে বেজেছে উত্তাল গর্জন।

করোনার ভয়াবহতায় একটা বছর খেলাই ছিল না মাঠে। লকডাউনের সময়ে ক্রিকেটার থেকে সাধারণ মানুষ; সবাই ছিলেন ঘরবন্দি। পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লেগে গেল অনেক। গ্যালারি ভরা দর্শকের চেনা ছবিটা দেখা গেল তাই দীর্ঘ সময় পর। করোনা পরিস্থিতির সঙ্গে বিসিবিকে নিতে হয়েছে পদক্ষেপ।বাংলাদেশ ক্রিকেট দল মাঠে জয়ের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২০ সালের মার্চে করোনার প্রাদুর্ভাবের শুরুতে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে টিকেট বিক্রি সীমিত করেছিল বিসিবি। তার আগ পর্যন্ত সবই ছিল স্বাভাবিক। করোনা এখনো পুরোপুরি বিদায় নেয়নি। তবে মহামারির শক্তি কমে এসেছে। সরকার থেকে বিধিনিষেধ উঠে যাওয়ায় খেলার মাঠের ‘প্রাণ’ দর্শক ফেরানো গেল। ম্যাচের উত্তেজনা মাঠে বসে উপভোগ করেছেন প্রায় ২৫ হাজার দর্শক।

সাদা বলের ক্রিকেটে রঙিন পোশাকে বাংলাদেশ মাঠে নামলেই দর্শকে ভরে উঠত গ্যালারি। ম্যাচজুড়েই চলত গর্জন। ভুলতে বসা সেই দৃশ্যই আবার দেখা গেল হোম অব ক্রিকেটে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তাননাসুমবাংলাদেশবিসিবিমিরপুরলিড স্পোর্টসশরিফুলসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইউক্রেনে যুদ্ধ: বাংলাদেশিদের ফেরাতে দরকার জরুরি পদক্ষেপ

পরবর্তী

১৩ বছরে মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে প্রায় তিনগুণ: তথ্যমন্ত্রী

পরবর্তী
তথ্যমন্ত্রী সাংবাদিকদের শৃঙ্খলা আনার দাবি করেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

১৩ বছরে মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে প্রায় তিনগুণ: তথ্যমন্ত্রী

মেসি ও কোচের মধ্যে বন্ধুত্বপূর্ণ সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

তাহলে মেসিকে কেন ছাড়তে হল?

সর্বশেষ

‘আমি এ রায়ে সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ’

আগস্ট ২৪, ২০২৬

পরিচয় গোপন রেখে জানানো যাবে ঘুষ চাওয়ার খবর, নতুন ওয়েবসাইট চালু

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ভিক্ষুকের মৃত্যুর পর ৩০ বস্তায় ৮ লাখ ৪০ হাজার টাকা উদ্ধার

আগস্ট ২৪, ২০২৬

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬

কলকাতার নিউমার্কেটে বহু হোটেল বন্ধ, দ্বিগুণ ভাড়া দিতে হচ্ছে বাংলাদেশিদের

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT