চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

থার্টি ফার্স্ট নাইটে রাজধানীর যে সব রাস্তা বন্ধ থাকবে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৬ অপরাহ্ণ ৩০, ডিসেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
রাজধানীর রাস্তা বন্ধ ও ট্রাফিক নিয়ন্ত্রণের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

থার্টি ফার্স্ট নাইট উদযাপনের আনন্দে অনেকে বেপরোয়া গাড়ি ও মোটর সাইকেল নিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা ঘটিয়ে কোন অনাকাঙ্খিত পরিস্থিতি যেন সৃষ্টি না করতে পারে সেজন্য থার্টি ফার্স্ট নাইটে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে ট্রাফিক ড্রাইভারশন করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

শনিবার দুপুরে ডিএমপি’র মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

তিনি বলেন কিছু মানুষের নৈতিক মূল্যবোধ পরিপন্থী কর্মকাণ্ড একদিকে যেমন সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে, অন্যদিকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা সৃষ্টি করে।

Banglabid

থার্টি ফার্স্টকে ঘিরে ডিএমপি’র ট্রাফিক বিভাগের ড্রাইভারশন

১। গুলশান, বনানী ও বারিধারায় প্রবেশের সকল রাস্তা রাত ৮ টা থেকে বন্ধ থাকবে। ওই এলাকায় বসবাসরত নাগরিকদের জন্য কামাল আতাতুর্ক এভিনিউ (কাকলী ক্রসিং) এবং আমতলী ক্রসিং (মহাখালী) খোলা রাখা হবে। গুলশান, বনানী ও বারিধারায় বসবাসরত নাগরিকদের রাত ৮ টার মধ্যে এলাকায় প্রবেশের জন্য অনুরোধ করা হয়েছে।

২। রাত ৮ টা হতে গুলশান, বনানী ও বারিধারা এলাকায় প্রবেশের ক্ষেত্রে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা-ফিনিক্স রোড ক্রসিং, বনানী ১১নং রোড ক্রসিং, চেয়ারম্যান বাড়ি ক্রসিং, শুটিং ক্লাব, বাড্ডা লিংক রোড, ডিওএইচএস বারিধারা-ইউনাইটেড হাসপাতাল ক্রসিং ও নতুন বাজার ক্রসিং এলাকা সমূহ প্রবেশের জন্য ব্যবহার করা যাবে না, তবে এলাকাগুলো থেকে বের হওয়ার ক্ষেত্রে এসব ক্রসিং ব্যবহার করা যাবে।

Reneta

চ্যানেল আই অনলাইন, রাজধানীর রাস্তা বন্ধের তালিকা ও বিকল্প পথ. Channel i News - চ্যানেল আই নিউজ

৩। একইভাবে ৩১/১২/২০১৭ তারিখ সন্ধ্যা ৬ টা হতে পরদিন ০১/০১/২০১৮ তারিখ ভোর ৬ টা পর্যন্ত শুধুমাত্র শাহবাগ ক্রসিং এবং নীলক্ষেত ক্রসিং দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ পরিচয় প্রদর্শন এবং সনাক্তকরণ পূর্বক ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যানবাহন নিয়ে প্রবেশ করতে পারবে। এজন্য পরিচয়পত্র সাথে রাখার জন্য সকলকে বিনীত অনুরোধ করা যাচ্ছে।

৪। পলাশী ক্রসিং, ভাস্কর্য ক্রসিং, বকশী বাজার ক্রসিং, রোমানা চত্ত্বর ক্রসিং, দোয়েল চত্ত্বর ক্রসিং এবং শহিদুল্লাহ হল ক্রসিং দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সকল প্রকার গাড়ি প্রবেশ নিষিদ্ধ থাকবে।

৫। হাইকোর্ট পয়েন্ট হতে আগত সকল প্রকার গাড়ি দোয়েল চত্ত্বর বামে মোড় নিয়ে শহিদুল্লাহ হল হয়ে চাঁনখারপুল ক্রসিং দিয়ে বের হয়ে যেতে পারবে।

৬। কেউ বেপরোয়া, মদ্যপ ও বিপজ্জনক অবস্থায় গাড়ি চালাবেন না।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

এমপিওভুক্তির দাবিতে পঞ্চমদিনের মতো আন্দোলনে শিক্ষকরা

পরবর্তী

চার লাখ ডলারে নিজের ভাস্কর্য কিনলেন সিলভেস্টার স্ট্যালোন

পরবর্তী
সিলভেস্টার স্ট্যালোন

চার লাখ ডলারে নিজের ভাস্কর্য কিনলেন সিলভেস্টার স্ট্যালোন

চ্যানেল আই অনলাইন- গহীন বালুচর

‘গহীন বালুচর দেখুন, মিস করলে লস হবে’

সর্বশেষ

কেমন হল এশিয়ান গেমসের বাংলাদেশ দল

আগস্ট ২১, ২০২৬

পারেদেসকে ১০ ও মোলিনাকে ৭ ম্যাচের নিষেধাজ্ঞা, আর্জেন্টিনাকে বড় জরিমানা ফিফার

আগস্ট ২১, ২০২৬
লাল ফাইলে কেন শপথবাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লাল ফাইলে কেন শপথবাক্য?

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিবসহ তিন সচিব পদে পরিবর্তন

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT