চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

থানায় বসে আবারো হুমকি পেলেন আনু মুহাম্মদ, লেখক সাবেরকেও একই নম্বর থেকে হুমকি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫২ অপরাহ্ণ ১৩, অক্টোবর ২০১৬
বাংলাদেশ
A A

এবার থানায় বসে থাকা অবস্থায়ই হত্যার হুমকি পেলেন রামপাল বিদ্যুৎ কেন্দ্রবিরোধী আন্দোলনের নেতা এবং তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ। বৃহস্পতিবার রাতে রামপুরা থানার ওসির সামনে বসে থাকা অবস্থায় ‘কুপিয়ে হত্যা করা হবে’ মর্মে হুমকি দিয়ে মোবাইল এসএমএস পান তিনি।

এর পরপরই আনু মুহাম্মদ তার ফেসবুকে লিখেছেন: ‘রামপুরা থানায় বসে জিডি করছিলাম। ওসি (তদন্ত) সাহেব সামনেই ছিলেন। এই সময়েই রাত 8.43 মিনিটে একই নম্বর (01629967551) থেকে আরেকটি এসএমএস পেলাম। হুবহু: “Say ‘yes’ to Rampal, otherwise you must will be hacked to death incredibly by us!” (রামপালকে ‘হ্যাঁ’ বলুন, নইলে আমরা আপনাকে কুপিয়ে হত্যা করব!)।’

হুমকির ব্যাপারে আনু মুহাম্মদ লিখেছেন, ‘যারা আতংক তৈরি করতে চায়, মানুষকে নীরব ও নিষ্ক্রিয় করতে চায়, যারা যুক্তিতে হেরে শক্তির পথ ধরে তারা নৈতিকভাবে পরাজিত, তাদের সঠিক জবাব: সবাই মিলে আরও সরব হওয়া, আরও সক্রিয় হওয়া।’

তিনি বিষয়টি তাৎক্ষণিকভাবে থানার পুলিশ কর্মকর্তাদের দেখিয়েছেন বলেও জানান।

এর আগে আনসারুল্লাহ বাংলা টিমের নামে তাকে হুমকি দেওয়া হলে তিনি সাধারণ ডায়েরি করতে থানায় গিয়েছিলেন।

ওই মোবাইল নম্বর (01629967551) থেকে জনপ্রিয় লেখক মইনুল আহসান সাবেরকেও হত্যার হুমকি দেওয়া হয়েছে। তবে তাকে হুমকি বার্তার শেষে জঙ্গি আইএসআইএস এর নাম লিখেছে হুমকিদাতারা।

হত্যার হুমকি পাওয়ার কথা জানিয়ে সাবের তার ফেসবুকে লিখেছেন, ‘আনু মুহাম্মদকে যে নাম্বার থেকে ক্ষুদে বার্তা পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে, সেই একই নাম্বার থেকে আজ সন্ধ্যায় আমার কাছে বার্তা এসেছে, Welcome to our new top list. You will be killed today or tomorrow! — ISIS
আইসিসের কাছে এতটা মূল্যবান হয়ে ওঠার কারণ বুঝতে পারছি না।’

আনু মুহাম্মদের স্ট্যাটাসে উল্লেখিত নম্বরটিতে ফোন করে সেটি বন্ধ পাওয়া গেছে।

ইমতিয়াজ মাহমুদ নামের একজন সরকারী কর্মকর্তাকেও একই নম্বর থেকে হুমকি দেয়া হয়েছে বলে জানা গেছে।

ট্যাগ: আনু মুহাম্মদরামপাল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পর্নোগ্রাফি ছড়ানো ‘ডেসপারেটলি সিকিং আনসেন্সরড’ গ্রুপের প্রতিষ্ঠাতা মালয়েশিয়া প্রবাসী

পরবর্তী

কাবাডিতে শেষ সময়ে সাউথ কোরিয়ার কাছে হারলো বাংলাদেশ

পরবর্তী

কাবাডিতে শেষ সময়ে সাউথ কোরিয়ার কাছে হারলো বাংলাদেশ

বব ডিলানের কিছু বিখ্যাত উক্তি

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT