কাবাডি বিশ্বকাপে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ মুহূর্তে সাউথ কোরিয়ার কাছে ৩৫-৩২ পয়েন্টে হেরে গেছে বাংলাদেশ। প্রথমার্ধের খেলা ১৫-১৫ পয়েন্টে অমীমাংসিত ছিল।
ভারতের আহমেদবাদে গুরুত্বপূর্ণ এ ম্যাচে বাংলাদেশের শুরুটা হয় দুর্দান্ত। এক পর্যায়ে ৯-০ পয়েন্টে এগিয়ে গিয়েছিল।
সুলাইমান কবির ও তুহিন তরফদারের রেইডে নিজেদের অবস্থান সংহত করে বাংলাদেশ। বরাবরই পিছিয়ে থাকলেও বিরতির আগে সমতা আনে সাউথ কোরিয়া।
দ্বিতীয়ার্ধে আরদুজ্জামান মুন্সী অসাধারণ ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করলে ২৫-১৯ পয়েন্টে লিড নিয়েছিল বাংলাদেশ। কিন্তু একদমই শেষ মুহুর্তে হার মানে বাংলাদেশ।







