স্পোর্টস

থাইল্যান্ডের পর হংকংয়ের জালেও বাংলাদেশের ৫ গোল

থাইল্যান্ডের পর হংকংয়ের জালেও বাংলাদেশের ৫ গোল

ফাইল ছবি

ওমানে এশিয়ান গেমস হকির বাছাইপর্বে রীতিমত উড়ছে বাংলাদেশ। প্রথম ম্যাচে থাইল্যান্ডের জালে ৫ গোলের পর দ্বিতীয় ম্যাচে হংকংকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে মাহবুব হারুনের শিষ্যরা।

সুলতান কাবুস কমপ্লেক্সে ‘এ’ পুলের লড়াইয়ে ম্যাচের ১৫ মিনিটেই পেনাল্টি কর্নার থেকে ফেলিক্সের গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। কিন্তু দুই মিনিটের ব্যবধানে আশরাফুল ইসলামের জোড়া গোল ম্যাচে ফেরায় লাল-সবুজদের।

ম্যাচের ৩৩ ও ৩৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল পান আশরাফুল। ৪৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান ৩-০ করেন রোমান সরকার।

পরে ৫৮ মিনিটে অধিনায়ক রাসেল মাহমুদ জিমির ফিল্ড গোলের পর জয় নিশ্চিত করেন মিলন।

১৩ মার্চ আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। বাছাইপর্বের সেরা পাঁচ দল  আগস্টে ইন্দোনেশিয়ায় এশিয়ান গেমসে খেলবে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…