চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

থাইল্যান্ডকে হারিয়ে জয়ে ফিরল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৬ অপরাহ্ণ ২৬, আগস্ট ২০১৮
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

আগের ম্যাচে মালয়েশিয়ার কাছে ৭-০ গোলে হেরে বড় রকমের ধাক্কাই খেয়েছিল বাংলাদেশ হকি দল। তবে পরের ম্যাচেই সেই ধাক্কা কাটিয়ে জয়ে ফিরেছেন জিমি-চয়নরা। রোববার এশিয়ান গেমসে নিজেদের চতুর্থ ম্যাচে থাইল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে লাল-সবুজের দল।

এ জয়ে চার ম্যাচে ৯ পয়েন্ট হল বাংলাদেশের। এরপরও সেমিফাইনাল নিশ্চিত নয় তাদের। কারণ পুল‘বি’তে তিন ম্যাচ করে খেলে সমান ৯ পয়েন্টে প্রথম এবং দ্বিতীয় স্থানে আছে পাকিস্তান ও মালয়েশিয়া। রোববার সন্ধ্যায় মুখোমুখি হবে এ দুটি দল। গোল ব্যবধানে যোজন যোজন এগিয়ে আছে এশিয়ার দুই পরাশক্তি।

জেবিকে হকি ফিল্ডে র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা থাইল্যান্ডের বিপক্ষে ছন্দ খুঁজে পেতে তৃতীয় কোয়ার্টার পছন্দ অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশকে। জিমিদের থেকে সুযোগে বরং এগিয়েই ছিল থাইরা। দ্বিতীয় কোয়ার্টারে প্রতিপক্ষ পেনাল্টি কর্নারের সুযোগ হাতছাড়া করায় জাল অক্ষত থেকেছে বাংলাদেশের।

তৃতীয় কোয়ার্টারে এসে আক্রমণাত্মক প্রথম পেনাল্টি কর্নার মেলে বাংলাদেশের। ৩৫ মিনিটে শট নিতে আসেন নতুন পেনাল্টি কর্নার স্পেশালিষ্ট মোহাম্মদ আশরাফুল ইসলাম। তাতেই বাজিমাত। এগিয়ে যায় বাংলাদেশ।

৪১ মিনিটে নিজেদের দ্বিতীয় পেনাল্টি কর্নার থেকে লাল-সবুজদের আবারও এগিয়ে দেন আশরাফুলই। চতুর্থ কোয়ার্টারে ব্যবধান কমায় থাইল্যান্ড। ৪৭ মিনিটে ফিল্ড গোল করেন বোরিরাক হারাপান। যেকোনো মুহূর্তে সমতা ফেরাতে পারে প্রতিপক্ষ, এমন শঙ্কা যখন বাংলাদেশ শিবিরে তখনই জয়সূচক গোল পেয়ে যায় তারা। ৫৫ মিনিটে ফিল্ড গোল করেন মোহাম্মদ মিলন হোসাইন।

২৮ আগস্ট শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। সেমিফাইনালে যেতে সেই ম্যাচে জয় তো লাগবেই, সঙ্গে চেয়ে থাকতে হবে মালয়েশিয়া-পাকিস্তান ম্যাচের দিকেও। কারণ পাকিস্তান যদি হেরে যায় তাহলে শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয় পেতেই হবে দলটিকে। সে ম্যাচে যদি কোনোভাবে জয় পেয়ে যায় বাংলাদেশ তাহলে পয়েন্ট ব্যবধানে এগিয়ে থেকেই কাটা যাবে সেমির টিকিট। নয়তো লড়তে হবে পঞ্চম বা ষষ্ঠ স্থানের জন্য।

ট্যাগ: এশিয়ান গেমস ২০১৮বাংলাদেশ হকি দললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নবনীতা চৌধুরীর কণ্ঠে হাছন রাজার গান

পরবর্তী

কোটা পদ্ধতি কি অনন্তকাল চলবে: ভারতের সুপ্রিম কোর্ট

পরবর্তী
কোটা-সংরক্ষণ-ভারত-সুপ্রিম কোর্ট

কোটা পদ্ধতি কি অনন্তকাল চলবে: ভারতের সুপ্রিম কোর্ট

অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬

‘কারাগারে বাবাকে হত্যার চেষ্টা চলছে’, বিস্ফোরক ইমরানের দুই ছেলে, সাক্ষাৎকারে ক্ষিপ্ত পিসিবি

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT