চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তড়িঘড়ি করে ফল প্রকাশ, সাংবাদিককে পুলিশে দেওয়ার চেষ্টা

সাখাওয়াত আল আমিন সাখাওয়াত আল আমিন
৪:৩২ অপরাহ্ণ ২২, অক্টোবর ২০১৭
শিক্ষা
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

প্রশ্ন ফাঁস বিতর্কের সুরাহা না করে এবং শিক্ষার্থীদের পরীক্ষা বাতিলের দাবিকে উপেক্ষা করেই তড়িঘড়ি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষার দুই দিনের মাথায় রোববার দুপুরে কেন্দ্রীয় ভর্তি অফিসে এ ফল প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। সম্মিলিত পাশের হার ১৪.৩৫ শতাংশ।

রোববার দেড়টায় ফল প্রকাশের কথা থাকলেও প্রগতিশীল ছাত্র জোটের নেতাকর্মীরা পরীক্ষা বাতিলের দাবিতে মিছিল নিয়ে উপাচার্য কার্যালয় ঘেরাও করেন। এসময় মিছিল দেখে কলাপসিবেল গেট বন্ধ করে দেওয়া হয়। এক পর্যায়ে দুটি গেট ভেঙেই উপাচার্য কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেন নেতাকর্মীরা।

এক পর্যায়ে উপাচার্য বের হয়ে তাদের সঙ্গে কথা বলেন। তারা প্রশ্ন ফাঁস হয়েছে দাবি করলে উপাচার্য আবারও তা অস্বীকার করেন এবং গুজব ছড়ানোর মূল হোতাদের খুঁজে বের করা হবে বলে জানান। এরপর বেলা সোয়া দুইটার দিকে তিনি সংবাদ সম্মেলন করে ফল প্রকাশ করেন।

জনপ্রিয় শিক্ষার্থীরা ফল প্রকাশের জন্য অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ সংবাদ সংগ্রহের জন্য উপাচার্য কার্যালয় থেকে এক ভর্তি অফিসে যাওয়ার সময় ইংরেজি দৈনিক ইন্ডিপেন্ডেন্টের সাংবাদিক মীর আরশাদুলকে আটকে রাখেন দুই নবীন শিক্ষক। তাকে বহিরাগত বলে আইডি কার্ড কেড়ে নিতে চান তারা। পরে নতুন প্রক্টরের উপস্থিতিতেই তাকে পুলিশে দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেছেন তিনি।

আরশাদ চ্যানেল আই অনলাইনকে বলেন: আমি যখন ভিসি স্যারের রুম থেকে ভর্তি অফিসের দিকে যাচ্ছি, দেখলাম সোহেল রানা স্যার আমাকে ভিডিও করছেন। এসময় সঙ্গে ছিলেন লুৎফর স্যার। ভিডিও করার কারণ জিজ্ঞেস করলে তারা আমাকে জোর করে ভিসি স্যারের রুমে আটকে রাখে এবং পুলিশে দেওয়ার চেষ্টা করে। পরে আমার অন্য সহকর্মীরা গিয়ে আমাকে উদ্ধার করেন।

এ ব্যাপারে ফল প্রকাশের সংবাদ সম্মেলনে অানুষ্ঠানিক অভিযোগ তুলে বিচার দাবি করলে উপাচার্য দুঃখ প্রকাশ করেন।

ট্যাগ: ভর্তি পরীক্ষা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোহিঙ্গা ইস্যুতে করা রিটের শুনানি মুলতবি

পরবর্তী

এবার কোচের সঙ্গে দ্বন্দ্বে নেইমার

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

এবার কোচের সঙ্গে দ্বন্দ্বে নেইমার

বিদেশি শিল্পীরাই উল্টো আমাদের সান্ত্বনা দিচ্ছেন: লুভা নাহিদ

সর্বশেষ

আলভারেজ নাটকে নতুন মোড়, অ্যাটলেটিকো-বার্সা নাকি আর্সেনাল, কোথায় ঠিকানা

আগস্ট ২৫, ২০২৬

সিরিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ তালিকা থেকে বাদ দিল যুক্তরাষ্ট্র

আগস্ট ২৫, ২০২৬

বাংলাদেশে রোহিঙ্গা আশ্রয়ের ৯ বছর

আগস্ট ২৫, ২০২৬

ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

আগস্ট ২৫, ২০২৬

হাওরে পতিত জমিতে আউশ, বাড়ছে সম্ভাবনা

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT