চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ত্রয়ী’র ব্যাটে বাংলাদেশের বড় সংগ্রহ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৮ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

তামিমের ধারাবাহিক ওপেনিং, তিন নম্বরে সাকিবের ভিত গড়া অভিজ্ঞ ব্যাটিং , পরে মুশফিকের রানের গতি সচল রাখা ইনিংস। দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা তিন ব্যাটসম্যানের এমন ব্যাটিংয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সাত উইকেটে ৩২০ রান সংগ্রহ করেছে স্বাগতিক বাংলাদেশ।

এই ম্যাচ জিতলে ফাইনালে এক পা দিয়ে রাখবে বাংলাদেশ। প্রতিটি দল চারটি করে ম্যাচ খেলবে। সেই হিসেবে বাংলাদেশের বাকি থাকবে দুটি। ওই দুটির একটি জিতলে ফাইনাল নিশ্চিত। হারলে রানরেটের হিসাবে এগিয়ে থেকে ফাইনালে যাওয়ার সুযোগ থাকবে।

বাংলাদেশ এদিন টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। বিজয়কে নিয়ে তামিম ৭১ রানের জুটি করেন।

Banglabid

বিজয় ব্যক্তিগত ৩৫ করে ফিরলে সাকিবকে নিয়ে ৯৯ রানের জুটি গড়েন দেশসেরা ওপেনার। তামিম ফেরেন ১০২ বলে ৮৪ করে। সাত চার, দুই ছয়ে এই রান করেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচেও ৮৪ করেছিলেন। সেদিন অবশ্য অপরাজিত ছিলেন। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ সাত ম্যাচে তামিমের এটি পঞ্চম অর্ধশতক।

বিজয় ২৯ ইনিংসে এক হাজার রানের ফাইলফলক ছুঁয়েছেন। যৌথভাবে এটি দেশের দ্রুততম। শাহরিয়ার নাফিসও সমান সংখ্যক ইনিংসে এক হাজার করেন।

সাকিব অর্ধশতকে পা রাখেন ৫০ বলে। গুনারত্নের বলে ধরা পড়ার আগে ৬৩ ডেলিভারিতে ৬৭ করে যান। আগের ম্যাচের সেরা খেলোয়াড় সাকিব ৩ উইকেট নেয়ার পাশাপাশি ৩৭ রান করেছিলেন।

Reneta

সাকিব ফিরে গেলে মুশফিক চালিয়ে খেলতে থাকেন। ৪২ বলে অর্ধশতকে পৌঁছান তিনি। ৪৭তম ওভারে থিসারা পেরেরার ইয়র্কর বলকে হাফভলি ভেবে সুইপ করতে যেয়ে বোল্ড হন। শেষ পর্যন্ত ৫২ বলে ৬২ করেন। চারটি চার একটি ছয়ে এই রান করেন সাবেক অধিনায়ক।

মাশরাফী ৫ বলে ৬ করে বিদায় নেন। সাইফকে (৬) নিয়ে সাব্বির ২৪ রানে অপরাজিত ছিলেন।

পেরেরা ৬০ রান দিয়ে ৩ উইকেট নেন। দুটি উইকেট পান প্রদীপ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ত্রিদেশীয় সিরিজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘পদ্মাবত’ মুক্তি পেলে গণ-আত্মহত্যার হুমকি

পরবর্তী

পরিসংখ্যান বলছে এই রান নিরাপদ

পরবর্তী

পরিসংখ্যান বলছে এই রান নিরাপদ

পুরোপুরি অভিনয় করতে চান তানজিন তিশা

‘আমার মধ্যে এখন ম্যাচিউরিটি এসেছে’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রাম্পের নতুন মানচিত্রে হরমুজ প্রণালি এখন ‘মার্কিন ভূখণ্ড’

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্থবছরের সময় কেন বদলাচ্ছে বাংলাদেশের সরকার, লাভ-ক্ষতি কী হবে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে থেকে, কী নির্দেশিকা

আগস্ট ১৮, ২০২৬

তিন বছর পর মাঠে গড়াচ্ছে ‘প্রথম বিভাগ হকি’, থাকছে না বিদেশি খেলোয়াড়

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মূত্রথলি থেকে বের হলো ৩.১ কেজির পাথর, রেকর্ড দাবি

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT