চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিসংখ্যান বলছে এই রান নিরাপদ

মুহাম্মদ মেহেদী হাসানমুহাম্মদ মেহেদী হাসান
৩:৫৭ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৩২০ রানের সংগ্রহ গড়েছে বাংলাদেশ। শিশিরের প্রভাব কম থাকায় এদিন চার পেসার নিয়ে নেমেছেন মাশরাফী। বোলিংয়ের সময় যদি শিশিরের প্রকোপ বেড়ে যায়, তাতে বিপাকে পড়তে হতে পারে টাইগারদের। পরিসংখ্যান অবশ্য বলছে এই সংগ্রহ গড়ে নিজেদের জয়ের কাজটা অনেকটাই সেরে রেখেছে স্বাগতিকরা।

শুক্রবার শের-ই-বাংলায় টস জিতে ব্যাটিং নেন মাশরাফী। তামিম (৮৪), সাকিব (৬৭) ও মুশফিকের (৬২) ফিফটিতে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ৩২০ রানে পৌঁছায় বাংলাদেশ।

হোম অব ক্রিকেটে এর আগে ওয়ানডেতে তিনশর উপর ইনিংস হয়েছে ১৩টি, যার দুটি পরে ব্যাট করা দলের। বাকিগুলো প্রথম ইনিংসে। আর রান তাড়া করে জয়ের রেকর্ড কেবল দুটি। অর্থাৎ, মিরপুরে তিনশর উপর রান তাড়া করে জিততে পেরেছে মাত্র দুদল।

মিরপুরে সর্বোচ্চ ইনিংসটি অস্ট্রেলিয়ার, ২০১১এর ফেব্রুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে করা ৩৭০/৪। তবে সেটি টপকাতে পারেনি বাংলাদেশ। এই মাঠে তিনশর উপর রান তাড়ার সর্বোচ্চ রেকর্ডটি ভারতের। ২০১২ সালের এশিয়া কাপে পাকিস্তানের করা ৩২৯/৬ তারা টপকে যায় ১৩ বল আর ৬ উইকেট হাতে রেখেই।

পরের রান তাড়ার ঘটনাটি পাকিস্তানের। ২০১৪ এশিয়া কাপে টাইগারদের করা ৩২৬/৩ তারা টপকে যায় এক বল ও ৩ উইকেট হাতে রেখে।

বাংলাদেশ শের-ই-বাংলায় প্রথম ইনিংসে তিনশ পার করেছে তিনবার। এবার নিয়ে চতুর্থবার। আগের তিনবারও প্রথম ইনিংসে। হারতে হয়েছে কেবল ওই একবারই, পাকিস্তানের বিপক্ষে। বাকি দুবার ভারত ও পাকিস্তানকে তিনশ পেরোনো লক্ষ্য দিয়ে আড়াইশই পার করতে দেয়নি লাল-সবুজরা।

Reneta

সব মিলিয়ে যে মাঠে তিনশ বা ততোধিক স্কোর গড়া দলের রান তাড়া করে জয়ের ঘটনা মাত্র দুটি। সেখানে দুদিন আগে জিম্বাবুয়ের বিপক্ষে হারা শ্রীলঙ্কার জন্য পরিস্থিতি কতটা অনুকূল সেটাই দেখার। ছন্দে থাকা টাইগার বোলিংয়ের সামনে তাদের কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ত্রিদেশীয় সিরিজবাংলাদেশ-শ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT