চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ত্রাণ-পুনর্বাসন নয়, সাঁওতালদের জমি ফিরিয়ে দেওয়ার দাবি

মো. মাহমুদুল হক (সোহাগ) মো. মাহমুদুল হক (সোহাগ)
৫:১৩ অপরাহ্ণ ১৭, নভেম্বর ২০১৬
শিক্ষা
A A

গোবিন্দগঞ্জে সাঁওতালদের জমি ফেরত দেয়া, হামলা-হত্যাকাণ্ডের বিচার ও ক্ষতিপূরণ নিশ্চিত করাসহ চার দফা দাবিতে বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনে সকালে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে সমাজবিজ্ঞান অনুষদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে ক্যম্পাসের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে বাণিজ্য অনুষদের সামনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি সংসদের আহ্বায়ক মশিউির রহমানের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

Banglabid

এসময় গোবিন্দগঞ্জে সাঁওতালদের জমি ফেরত দেওয়া, হামলা-হত্যাকাণ্ডের বিচার ও ক্ষতিপূরণ নিশ্চিত করাসহ চার দফা দাবি তুলে ধরেন বক্তারা।

সেখানে বক্তব্য রাখেন গাইবান্ধা সাঁওতাল পল্লীর বাসিন্দা ও বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৪২তম আবর্তনের শিক্ষার্থী সম্পদ অয়ন মারান্ডী।  গত ৬ নভেম্বর গোবিন্ধগঞ্জে সাঁওতালপল্লীতে হামলার পর বেসরকারি সংস্থা ব্র্যাকের একটি প্রতিনিধি দলের সঙ্গে সেখানে গিয়েছিলেন তিনি। নিজ চোখে দেখে এসেছেন পিতৃপুরুষের ভিটার জন্য আর্তনাদ।

তিনি বলেন, ‘গত ৬ নভেম্বর সাঁওতালপল্লীতে হামলার পর এখনো সেখানে আতঙ্ক বিরাজ করছে। মানুষজন গ্রাম থেকে বের হতে পারছে না, বের হতে গেলে স্থানীয় মানুষজন তাদেরকে হামলা করছে। পুলিশ সেখানে আছে, কিন্তু পুলিশ সেখানে নিপীড়িত মানুষের পাশে নাই।

Reneta

হামলার ব্যাপারে প্রশাসনের অবহেলাকে দায়ী করে অয়ন মারান্ডী বলেন, ‘প্রশাসন একদিকে বলছে যে, প্রশাসন আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে, আমাদেরকে ত্রাণ দিতে যাচ্ছে। কিন্তু আমাদের ১৮০০ একর যে ধানের জমি, সে ধানের জমি থেকে আমাদেরকে উচ্ছেদ করছে এবং সে ধানের জমি এখনো তারা পুরোপুরি কাটাতারের বেড়া দিয়ে ঘিরে দিতে চাচ্ছে। তারা আমাদেরকে ত্রাণ দিতে চাচ্ছে কিন্তু আমাদের যে পাঁচজন মারা গেছে এবং আরো যারা আহত হয়েছে, যারা নিখোঁজ আছে; এই বিষয়ে কোন বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেনি, কোন মামলা করেনি। প্রশাসন এ বিষয়ে নজর দিচ্ছে না।’

তিনি আরো বলেন, ‘আমাদের বাড়ি-ঘর পুরিয়ে দেবার পরও চিনিকল কর্তৃপক্ষ সাথে সাথে জমি পরিষ্কার করে সেখানে তারা আখের বীজ রোপন করল। কিন্তু আমরা  যেখানে ৩০০ একর জমিতে ধানের চাষ করেছি, সে ধানের জমিতো তারা পুরিয়ে দিলো না, সেই ধানের জমিতো তারা চাষ করলো না। প্রশাসনের এই্ দ্বিমুখিতাকে আমরা মেনে নেবো না। আমাদের একটাই মাত্র দাবি, ত্রাণ না, পুনর্বাসন না, আমাদেরকে পৈত্রিক সম্পত্তি ফিরিয়ে দিতে হবে।’

‘সাঁওতালদের ন্যায় সঙ্গত লড়াইয়ের পাশে দাঁড়াই’ ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রেমিকা রুক্মিণীর সঙ্গে নতুন ইনিংস শুরু করলেন দেব

পরবর্তী

চিরনিদ্রায় শায়িত হলেন ফজলুল আলম

পরবর্তী

চিরনিদ্রায় শায়িত হলেন ফজলুল আলম

নারায়ণগঞ্জ নির্বাচন: টেলিফোনে যেভাবে ধমক দিলো নির্বাচন কমিশন

সর্বশেষ

কেমন হল এশিয়ান গেমসের বাংলাদেশ দল

আগস্ট ২১, ২০২৬

পারেদেসকে ১০ ও মোলিনাকে ৭ ম্যাচের নিষেধাজ্ঞা, আর্জেন্টিনাকে বড় জরিমানা ফিফার

আগস্ট ২১, ২০২৬

যুব উন্নয়ন অধিদপ্তরে এখনও দাপিয়ে বেড়াচ্ছেন আওয়ামী লীগের মাসুদ

আগস্ট ২১, ২০২৬
লাল ফাইলে কেন শপথবাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লাল ফাইলে কেন শপথবাক্য?

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT