চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ত্বকের যত্ন নিন ঈদের আগেই

নুসরাত শারমিন নুসরাত শারমিন
১২:০৯ অপরাহ্ণ ২৮, আগস্ট ২০১৭
লাইফস্টাইল
A A
ত্বকের যত্ন

ঈদের দিনটায় নিজেকে সবার মাঝে উজ্জ্বল দেখাতে কে না চায় বলুন? আর তাই তো ঈদ নিয়ে এত প্রস্তুতি থাকে সবার। পোশাক, গহনা, প্রসাধনী সব প্রস্তুত, কিন্তু আপনার ত্বক প্রস্তুত তো? ঈদের খুব বেশি সময় বাকি নেই। তাই এখন থেকেই শুরু করে দিন ত্বকের যত্ন। জেনে নিন ঈদের আগে ত্বকের যত্ন সম্পর্কে কিছু পরামর্শ-

ব্ল্যাক হেডস দূর করুন
ঈদের আগেই দূর করে ফেলুন ত্বকের সব ব্ল্যাক হেডস। ঘরেই ব্ল্যাক হেডস দূর করার জন্য ব্যবহার করতে পারেন চালের গুড়া কিংবা বেকিং সোডা। এছাড়াও আধা বাটা মসুর ডাল ব্যবহার করতে পারেন। প্রথমে ত্বক পরিষ্কার করে হালকা গরম পানির ভাপ মুখে নিন। এতে রোমকূপ গুলো খুলে যাবে। এরপর বেকিং সোডা, চালের গুড়া কিংবা আধা বাটা মসুর ডাল দিয়ে ব্ল্যাক হেডস যুক্ত স্থান গুলোতে আঙ্গুলের সাহায্যে ম্যাসাজ করুন। খুব জোরে চাপ দিয়ে ম্যাসাজ করবেন না। এতে ত্বকের ক্ষতি হতে পারে। ব্ল্যাক হেডস পরিষ্কার হয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে এক টুকরো বরফ ঘষে নিন পুরো মুখে।

ফেস প্যাক লাগান
কাচা দুধের সঙ্গে মসুর ডাল বাটা মিশিয়ে পুরো মুখে লাগিয়ে ধুয়ে ফেলুন। একদিন পর পর এই ফেসপ্যাক ব্যবহার করুন। এই ফেসপ্যাকটি ত্বক উজ্জ্বল করবে এবং ত্বকের ময়লা দূর করবে। এছাড়াও প্রাকৃতিক ভাবে ত্বক ব্লিচ করতে চাইলে টমেটোর রস এক চা চামচ ও লেবুর রস এক চা চামচ মিশিয়ে ফেসপ্যাক তৈরি করে মুখে ও ঘাড়ে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

Banglabid

রাতে ঘুমানোর আগে যত্ন নিন
রাতে ঘুমাতে যাওয়ার আগে ত্বকের খুব সাধারণ কিছু যত্ন করলে, সকালে ঘুম থেকে উঠে সতেজ ত্বক পাওয়া সম্ভব। রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই সব ধরণের মেকআপ ত্বক থেকে তুলে ফেলতে হবে। ফেসওয়াশ দিয়ে মুখ ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর অ্যালোভেরার রস মুখে লাগিয়ে নিতে হবে। সকালে উঠে মুখ ধুয়ে ফেলতে হবে। এছাড়াও পানির সঙ্গে গোলাপ জল মিশিয়ে সেটাকে আইস কিউব করে রেখে দিতে পারেন। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে মুখে এই বরফটা ঘষে নিন। মুখ ধোয়ার প্রয়োজন নেই। সকালে উঠে দেখবেন আপনার ত্বক বেশ সতেজ হয়ে আছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ত্বকের যত্ন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিজের প্রতি আস্থাই বিসিএসে সফলতার মূলমন্ত্র: জাকারিয়া জিকু

পরবর্তী

কুবিতে স্নাতক ভর্তি আবেদন ৭-৩০ সেপ্টেম্বর

পরবর্তী
কুবি ক্যাম্পাসের ছবি, বিশ্ববিদ্যালয় ভবন ও লোগো দৃশ্যমান. Channel i News - চ্যানেল আই নিউজ

কুবিতে স্নাতক ভর্তি আবেদন ৭-৩০ সেপ্টেম্বর

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে উল্লাস করছে, দর্শকরা আনন্দে ভাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বোলারদের দাপটে বাংলাদেশের চওড়া হাসি

সর্বশেষ

ইনফান্তিনোয় ‘আস্থা’ হারানোর ঘোষণা ছয় নর্ডিক অ্যাসোসিয়েশনের

আগস্ট ২৪, ২০২৬

বছরের প্রথম তিন মাসে ওমরাহ পালন করেছেন দেড় কোটির বেশি মানুষ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ভারতে হাসপাতালে ভেন্টিলেটর বিস্ফোরণ, ৩ নবজাতকের মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬

৬১ বছরের আমির এবার পর্দায় হাজির হবেন ২৫ বছরের যুবকের চরিত্রে!

আগস্ট ২৪, ২০২৬

কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হচ্ছেন নন-এমপিও শিক্ষকরা

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT