চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ত্বকের যত্নে নারকেল তেল

নুসরাত শারমিন নুসরাত শারমিন
১:৪৫ অপরাহ্ণ ০৬, মার্চ ২০১৭
লাইফস্টাইল
A A

পুরো বিশ্বের সৌন্দর্য সচেতনদের কাছে নারকেল তেল একটি প্রয়োজনীয় উপাদান। নারকেল তেলকে মূল উপাদান রেখে ত্বকের যত্নের নানান ময়েশ্চারাইজার কিংবা লিপবাম তৈরি করে বিশ্বের নামী সব প্রতিষ্ঠান। বিশেষ করে ত্বকে বয়সের ছাপ রোধ করতে খাঁটি নারকেল তেলের জুড়ি নেই।
নারকেল তেলের আছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টি ভাইরাল গুণাগুণ। তাই ত্বকের প্রায় সব সমস্যার সমাধানেই নারিকেল তেল ব্যবহার করা যায়। জেনে নিন ত্বকের যত্নের খাঁটি নারকেল তেল ব্যবহারের কিছু পদ্ধতি।

লিপবাম
শীতে অনেকেরই ঠোঁট ফেটে যায়। কারও কারও আবার সারা বছরই ঠোঁট ফাটার সমস্যা থাকে। ঠোঁট ফেটে গেলে ঠোঁটে খাঁটি নারিকেল তেল লাগিয়ে নিন। বিশেষ করে রাতে ঘুমানোর আগে ঠোঁটে নারকেল লাগিয়ে নিলে ঠোঁট মসৃণ থাকবে এবং ধীরে ধীরে ঠোটের কালো দাগ দূর হবে।

ঠোটের যত্নে নারকেল তেল

ফেসওয়াস
নারকেল তেল দিয়ে নিজেই তৈরি করে নিতে পারবেন ফেসওয়াস। একটি পাত্রে নারকেল তেল গলিয়ে নিয়ে তাতে এক টেবিল চামচ বেকিং সোডা এবং ৪/৫ ফোটা এসেন্সিয়াল অয়েল দিয়ে মিশিয়ে নিন। এবার একটি কৌটায় মিশ্রণটি সংরক্ষণ করুন। মুখ ধোয়ার আগে এই ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখ ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। ত্বকে জমে থাকা সব ধুলা-ময়লা পরিষ্কার করবে এই ফেসওয়াস।

Banglabid

নাইট ক্রিম
যে নাইট ক্রিমটি আপনি ব্যবহার করছেন সেটার সাথে ৪/৫ ফোটা নারকেল তেল মিশিয়ে নিন। প্রতিদিন রাতে ব্যবহার করলে কিছুদিনের মধ্যেই ত্বক আরও মসৃণ হয়ে উঠবে।

মশার কামড়ের চুলকানি কমাতে নারিকেল তেলের জুড়ি নেই

পোকা-কামড়ের জ্বালা কমাতে
মশা কামড় দিলে সেই স্থানটি অনেকক্ষণ পর্যন্ত চুলকায়। আবার পিঁপড়ার কামড়ে ত্বক জ্বলে। পোকার কামড়ের স্থানে খাঁটি নারকেল তেল লাগিয়ে দিলে চুলকানো কিংবা জ্বালাপোড়া কমে যায় কিছুক্ষণের মধ্যেই।

মেকআপ রিমুভার
মেকআপ ওঠানোর জন্য নারকেল তেলের জুড়ি নেই। যত মেকআপই করা হোক না কেন, নারকেল তেল ত্বক থেকে মেকআপ পুরোপুরি উঠিয়ে ফেলতে পারে। নারকেল তেল চেহারায় ভালো করে ম্যাসাজ করে ফেসিয়াল টিস্যু দিয়ে মুখ থেকে মেকআপ তুলে ফেলুন।

Reneta

আকর্ষণীয় মোড়কে যেসব নারকেল তেল বাজারজাত করা হয়, সেগুলোর অধিকাংশই খাঁটি বলা হয়ে থাকলেও আসলে খাঁটি না। তাই ত্বকের যত্নের উদ্দেশ্যে নারকেল তেল কিনতে চাইলে অবশ্যই সেটা খাঁটি কিনা, তা নিশ্চিত হয়ে কিনবেন । এনডি টিভি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারকেল তেল
শেয়ারTweetPin

সর্বশেষ

মার্কিন সেনা হত্যা বা ধরলে ৩০ হাজার ডলার পুরস্কার!

আগস্ট ১৭, ২০২৬

পশ্চিমবঙ্গে হোটেলে ঘুমের মধ্যে আগুন, প্রাণ গেল ৬ জনের

আগস্ট ১৭, ২০২৬

২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

আগস্ট ১৭, ২০২৬

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন সিনেটরের তোপের মুখে ট্রাম্প

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT