ত্বকী হত্যার পাঁচ বছর পেরোলেও এখনো মামলার অভিযোগপত্র দাখিল হয়নি

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার পাঁচ বছর পেরোলেও এখনো মামলার অভিযোগপত্র দাখিল হয়নি। বিচারের বিষয়ে উদ্বিগ্ন ও ক্ষোভ প্রকাশ করেছে ত্বকীর পরিবার।
বিচার দ্রুত সম্পন্ন করার তাগিদ দিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।
২০১৩ সালের ৬ মার্চ মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীকে অপহরণের পর হত্যা করে লাশ নদীতে ফেলে দেয় হত্যাকারীরা। ২০১৪ সালের মার্চে র্যাবের সেসময়ের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান, হত্যায় জড়িত ১১ জনের নাম প্রকাশ করে অভিযোগপত্রের খসড়া গণমাধ্যমে প্রকাশ করেন।
তবে অভিযোগপত্র দাখিল না করা এবং আসামিরা জামিন বেরিয়ে যাওয়ায় ক্ষুব্ধ নিহতের স্বজনরা।
বিচার বিলম্বিত হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বি। খুনিদের দ্রুত বিচারের আশা প্রকাশ করেছেন মানবধিকার কমিশনের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম।
হত্যাকারীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছে নাগরিক সমাজ। হত্যাকরীদের বিচার ও কঠোর শাস্তির দাবিতে সোচ্চার রয়েছে নারায়ণগঞ্জের সচেতন নাগরিক সমাজ।
আরও দেখুন ভিডিও রিপোর্টে:






