চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তেরাসের চিত্রশালার অধিকাংশ চিত্রকর্ম ভুয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৪ অপরাহ্ণ ২৮, এপ্রিল ২০১৮
আন্তর্জাতিক
A A

ফরাসি চিত্রশিল্পী ইতিয়েনে তেরাসের স্মরণে নির্মিত একটি জাদুঘরের অধিকাংশ চিত্রকর্মই ভুয়া। শুক্রবার জাদুঘর কর্তৃপক্ষ এই তথ্যটি জানায়।

পিরিনিজ শহরের মেয়র ইভেস বার্নিয়োল ঘটনাটিকে ‘বিপর্যয়কর’ উল্লেখ করে সরল বিশ্বাসে জাদুঘরটি যারা পরিদর্শন করেছেন, তাদের কাছে ক্ষমা চেয়েছেন।

ফ্রান্সের দক্ষিণাঞ্চলের এলনে কমিউনে ‘দ্য তেরাস মিউজিয়াম’ সম্প্রতি দেখতে পায়, তাদের সংগ্রহে থাকা ৮২টি চিত্রকর্মই ভুয়া। এগুলো তেরাসের আঁকা বলে ভুল ধারণা ছিলো তাদের।

Banglabid

সংগ্রহে থাকা অর্ধেকেরই বেশি ভুয়া এই চিত্রকর্মগুলোর জন্য খরচ করতে হয়েছে প্রায় ১ লাখ ৬০ হাজার ইউরো (প্রায় ১ কোটি ৬১ লাখ টাকা)।  এলনের কাউন্সিল ২০ বছর মেয়াদে চিত্রকর্মগুলো কিনেছিলো।

একজন শিল্প বিষয়ক ইতিহাসবিদ জাদুঘরটি পরিদর্শনের পরই প্রথম চিত্রকর্মগুলোর সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। কয়েক মাস আগে জাদুঘর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে সন্দেহের কথা জানান এরিক ফোরকাডা। 

পরে জাদুঘর কর্তৃপক্ষ সাংস্কৃতিক জগতের বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কমিটি গঠন করে, যারা এই কাজগুলো পরীক্ষা করে দেখে। তারা জানায়, চিত্রকর্মগুলোর ৮২টি তেরাসের আঁকা নয়।

Reneta

এলনেতে ১৮৫৭ সালে জন্মগ্রহণ করা ইতিয়েনে তেরাস মারা যান ১৯২২ সালে।   তার জীবনের অধিকাংশই সময়ই কাটে রোসিলনে। তিনি চিত্রশিল্পী হেনরি মাতিসের ঘনিষ্ট বন্ধু ছিলেন।

ভুয়া চিত্রকর্মগুলোর কয়েকটাতে এমন ভবন দেখা যায়, যা এই চিত্রশিল্পীর মৃত্যুর পর আঁকা হয়েছিলো।

এই জালিয়াতির সাথে জড়িতদের বিরুদ্ধে টাউন হলের পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয় পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে জানিয়ে বলা হয়, অন্যান্য আঞ্চলিক চিত্রশিল্পীদের উপরও এই তদন্তের প্রভাব পরতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin2
পূর্ববর্তী

‘যত খেলবো তত উন্নতি করবো’

পরবর্তী

ঢাবি ছাত্রলীগের সম্মেলন রবিবার

পরবর্তী

ঢাবি ছাত্রলীগের সম্মেলন রবিবার

ট্র্যাভেল এজেন্সির আড়ালে মাহবুব স্বর্ণ চোরাচালানের ব্যবসা করত

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

বিমানবন্দরের থার্ড টার্মিনাল কবে খুলবে, জানাল সরকার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

রংপুরে একই পরিবারের চারজনের মৃত্যুর রহস্য ঘনীভূত, আটক ৩

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান ও অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম, ছবি: সংগৃহীত।

দূতাবাসে হুমকি দেওয়া চক্রের সঙ্গে চিকিৎসকদের হামলাকারীদের সম্পর্ক নেই: ডিবি

আগস্ট ২৩, ২০২৬
ছবি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ( সংগৃহীত)।

“একটি রাষ্ট্রকে খুশি করতে জুলাই জাদুঘরের অনেক উপাদান গায়েব করে ফেলা হয়েছে”

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা থেকে সরে গেল কানাডা, কী প্রতিক্রিয়া সে দেশে?

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT