চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তৃতীয় দফায় দ্বিতীয় দিনে সাড়ে ৯শ রোহিঙ্গা ভাসানচর যাচ্ছে

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৩:৪১ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০২১
- সেমি লিড, কক্সবাজার, জনপদ, বাংলাদেশ
A A
সন্ধ্যায় রোহিঙ্গাদের ভাসানচরে যাওয়ার জন্য অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের আশ্রয়কেন্দ্র থেকে নোয়াখালীর ভাসানচর পাঠাতে চট্টগ্রামের উদ্দেশে তৃতীয় দফার দ্বিতীয়দিনে রোহিঙ্গাদের বহনকারি ১৮ টি বাস ছেড়েছে; এতে অন্তত সাড়ে ৯ শত জন রোহিঙ্গা রয়েছে।

শুক্রবার দুপুর পৌনে ১ টায় উখিয়া ডিগ্রী কলেজ মাঠ থেকে এসব বাস রওনা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।

তবে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়া এসব বাসে কি পরিমান রোহিঙ্গা রয়েছে তা তারা জানাতে পারেননি।

কিন্তু তৃতীয় দফায় রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের ব্যাপারে বরাবরের মত এবারও শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের সংশ্লিষ্টদের কাছ থেকে আনুষ্ঠানিক কোন বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়রা ধারণা করছেন, চট্টগ্রামের উদ্দ্যেশে ছেড়ে যাওয়া এসব বাসে অন্তত সাড়ে ৯ শত জন রোহিঙ্গা রয়েছে।

রোহিঙ্গাদের বহনকারি বাসগুলোর সামনে ও পেছনে র‌্যাব, পুলিশসহ আইন-শৃংখলা বাহিনীর কড়া নিরাপত্তা দিতে দেখা গেছে।

তৃতীয় দফার প্রথমদিন বৃহস্পতিবার এক হাজার ৭৮০ জন রোহিঙ্গাকে ৩৮ টি বাসে চট্টগ্রামে পাঠানো হয়।

এর আগে গত ৪ ডিসেম্বর কক্সবাজারের আশ্রয়কেন্দ্র থেকে প্রথম দফায় ১ হাজার ৬৪২ জন এবং গত ২৮ ডিসেম্বর দ্বিতীয় দফায় ১ হাজার ৮০৫ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছিল।

স্থানীয়রা বলছেন, রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের জন্য বুধবার রাতেই উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন ঘুমধুম ট্রানজিট ক্যাম্পে নিয়ে আসা হয়। রাতেই উখিয়া ডিগ্রী কলেজ ক্যাম্পাসে জড়ো করা হয় বেশ কয়েকটি বাস।

উখিয়ার স্থানীয় সাংবাদিক ইমতিয়াজ নূর নিশান বলেন, শুক্রবার ১৮ টি বাসে অন্তত সাড়ে ৯ শত রোহিঙ্গাদের নিয়ে ১৮ টি বাস চট্টগ্রামের উদ্দেশে রওনা দিয়েছে। উখিয়া ডিগ্রী কলেজ ক্যাম্পাসে অন্তত আরো ৮/১০ টি বাস রোহিঙ্গাদের নিয়ে যেতে অবস্থান করতে দেখা গেছে।

স্থানীয় এ সাংবাদিক বলেন, “ জানতে পেরেছি তৃতীয় দফায় স্বেচ্ছায় ভাসানচর যেতে ২ হাজার ২২৪ জন রোহিঙ্গা নিবন্ধিত হয়েছে। এদের মধ্যে বৃহস্পতিবার ১ হাজার ৭৮০ জনকে বাস যোগে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে। শুক্রবার পাঠানো হয়েছে সাড়ে ৯ শত জন রোহিঙ্গাকে। ”

ঘুমধুম ট্রানজিট ক্যাম্প থেকে উখিয়া ডিগ্রী কলেজ ক্যাম্পাস পর্যন্ত এলাকাজুড়ে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে আইন-শৃংখলা বাহিনী। সেখানে সাধারণ মানুষের চলাচলেও বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।

কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের এক কর্মকর্তা  অনানুষ্ঠানিক বক্তব্যে জানান, তৃতীয় দফায় স্বেচ্ছায় ভাসানচর যেতে আগ্রহী অন্তত দুই সহস্রাধিক রোহিঙ্গা। এসব রোহিঙ্গাদের মধ্যে দেড়-সহস্রাধিককে বৃহস্পতিবারই বাস যোগে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে। তৃৃৃৃতীয় দফায় দ্বিতীয়দিনে সাড়ে ৯ শত জনকে চট্টগ্রাম পাঠানো হয়েছেে।

শুক্রবার স্বেচ্ছায় যেতে যেসব রোহিঙ্গা নাম নিবন্ধন করবে তাদেরও চট্টগ্রাম পাঠানোর ব্যবস্থা নেয়া হবে বলে
জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্য়ালয়ের ওই কর্মকর্তা।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

দলের নাম ব্যবহার করে অপকর্ম করলে তাৎক্ষণিক ব্যবস্থা: ওবায়দুল কাদের

পরবর্তী

করোনায় সাড়ে আট মাসে সবচেয়ে কম মৃত্যু

পরবর্তী
করোনাভাইরাস

করোনায় সাড়ে আট মাসে সবচেয়ে কম মৃত্যু

শাস্ত্রীয় সংগীতের শিক্ষক ওস্তাদ সঞ্জীব দে এর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মারা গেছেন শাস্ত্রীয় সংগীতের শিক্ষক ওস্তাদ সঞ্জীব দে

সর্বশেষ

ছবি: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (সংগৃহীত)।

ইরানের বিরুদ্ধে ছেলেকে হত্যা চেষ্টার অভিযোগ নেতানিয়াহুর

আগস্ট ২৫, ২০২৬

ভর্তি ফি ছাড়াও দিতে হবে যেসব খাতে টাকা, একাদশের নতুন নীতিমালা

আগস্ট ২৫, ২০২৬

ঈদ-ই-মিলাদুন্নবী ঘিরে দেশজুড়ে নিরাপত্তা জোরদার

আগস্ট ২৫, ২০২৬

নমিনেশন পেলেই জয়ী হওয়ার সংস্কৃতি আর থাকবে না: ইসি সানাউল্লাহ

আগস্ট ২৫, ২০২৬

সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে সিরিয়ার নাম বাদ, ট্রাম্পকে আল-শারার ধন্যবাদ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT