চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের সবচাইতে বড় অশুভ শক্তি আওয়ামী লীগ: রিজভী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩২ অপরাহ্ণ ১৫, এপ্রিল ২০১৮
রাজনীতি
A A

দেশের সবচাইতে বড় অশুভ শক্তি আওয়ামী লীগ মন্তব্য করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আর এই অশুভ শক্তির মূল নেতৃত্বে আছেন শেখ হাসিনা। যেদিন আজীবনের জন্য এই অশুভ শক্তির পতন ঘটবে সেদিন আমরা বৈশাখ উদযাপন করবো।

রোববার দুপুরে নয়াপল্টন কোন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে গতকাল প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যের সমালোচনা করে  তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, দেশে এখন কবি গুরুর বসন্ত হারিয়ে গেছে। আমাদের কোনো বসন্ত নেই। উৎসব নেই।

Banglabid

এসময় তিনি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে তিলে তিলে শেষ করে দিতেই কারাগারে সুচিকিৎসা দেয়া হচ্ছে না অভিযোগ করে বলেন, খালেদা জিয়াকে কারাগারে তিলে তিলে শেষ করে দেয়ার ষড়যন্ত্র করছে সরকার। তাই তাকে চিকিৎসা সেবাও দেয়া হচ্ছে না। কিছুদিন আগে পিজি হাসপাতালে নেয়া হলেও ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ নিতে দেয়া হয়নি। এমনকি কারাগারে আত্মীয়দের সাক্ষাত করার অনুমতিও দিতে চাচ্ছে না।

তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া কারাগারে গুরুতর অসুস্থ। এরপরও এখন পযন্ত কোনো চিকিৎসা দেয়া হচ্ছে না। সরকারী মেডিকেল বোর্ড মামুলি প্রহসনের এক্সরে ও রক্ত পরীক্ষা করে ফিজিওথেরাপীর সুপারিশ করেছে। একজন বয়স্ক ও দেশের জনপ্রিয় নেত্রী যিনি দীর্ঘদিন ধরে হাঁটু ও চোখের সমস্যার পাশাপাশি তাকে কারাগারে অস্বাস্থ্যকর পরিবেশে রাখায় আরও বেশকিছু শারীরিক সমস্যা দেখা দিয়েছে। তার দুই হাঁটু প্রতিস্থাপন করা হয়েছে। চোখে অপারেশন করা হয়েছে। তার আরো বিভিন্ন রোগ আছে। এমনকি সরকারী মেডিডকেলের চিকিৎসক বোর্ড বলেছে তার এক্স-রে রিপোর্টগুলোতে দেখা যাচ্ছে ঘাড়ে ও কোমরের হাড়ে সমস্যা আছে। এমতাবস্থায় আধুনিক চিকিৎসার যুগে এমআরআইসহ উন্নত পরীক্ষা-নিরীক্ষা  ছাড়া শুধুমাত্র এক্সরে ও রক্ত পরীক্ষার মাধ্যমে সুনির্দিষ্ট ও সঠিক রোগ নির্ণয় সম্ভব নয়।

“আমি বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য অবিলম্বে মুক্তি দেয়ার দাবি জানাচ্ছি”- রিজভীর দাবি।

Reneta

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কারাগারে খালেদা জিয়া
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

মিয়ানমারে ফেরত গেল রোহিঙ্গাদের প্রথম পরিবার, দাবি মিয়ানমারের

পরবর্তী

নাইজেরিয়ায় বোকো হারাম অপহৃত ১১২ স্কুলছাত্রীর বেশিরভাগই মৃত

পরবর্তী
চিবক-নাইজেরিয়া-স্কুলছাত্রী-বোকো হারাম

নাইজেরিয়ায় বোকো হারাম অপহৃত ১১২ স্কুলছাত্রীর বেশিরভাগই মৃত

সরকার

সরকারের সামনে তিন চ্যালেঞ্জ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মূত্রথলি থেকে বের হলো ৩.১ কেজির পাথর, রেকর্ড দাবি

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চা শ্রমিকদের ২০ হাজার রেইনকোট বিতরণ করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬

নুসরাতের কবরে কাওয়ালি, রাহাতকে ঘিরে তীব্র বিতর্ক

আগস্ট ১৮, ২০২৬

শেষ দিনে শ্রীলঙ্কার দরকার ২৮৮, ভারতের ৬ উইকেট

আগস্ট ১৮, ২০২৬

বার্সা-আর্সেনালের টানাটানির মধ্যে আলভারেজের ভবিষ্যৎ জানিয়ে দিলেন সিমিওনে

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT