চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারে ফেরত গেল রোহিঙ্গাদের প্রথম পরিবার, দাবি মিয়ানমারের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৬ অপরাহ্ণ ১৫, এপ্রিল ২০১৮
বাংলাদেশ
A A

জাতিসংঘের সতর্কবার্তা সত্ত্বেও রোহিঙ্গা শরণার্থীদের প্রথম পরিবার বাংলাদেশ থেকে মিয়ানমারে ফেরত গেছে বলে দাবি করেছে মিয়ানমার সরকার। এ সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি। তবে এ ব্যাপারে বাংলাদেশের পক্ষ থেকে  কোনো দায়িত্বশীলের মন্তব্য পাওয়া যায় নি।

বিবিসি জানিয়েছে, গত আগস্টে মিয়ানমারের সামরিক অভিযান এবং নির্যাতনের ফলে প্রায় সাত লক্ষ রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আসে।

মিয়ানমার জানায়, শনিবার এক পরিবারের পাঁচ সদস্য ‘প্রত্যাবাসন ক্যাম্পে’ আসেন এবং তাদের আইডি কার্ড দেখান। এর মধ্য দিয়ে রোহিঙ্গাদের প্রথম গ্রুপটি মায়ানমারে ফেরত এসেছে বলে তারা নিশ্চিত করেছেন।

মিয়ানমার সরকার বলেছে, রাখাইন রাজ্যে রোহিঙ্গা জঙ্গিদের বিরুদ্ধে যথাযথ অভিযান চালানো হয়েছে। এই মাসের শুরুতে ১০ রোহিঙ্গা হত্যার ঘটনায় জড়িত সাত সেনা সদস্যকে কারাদণ্ড দেয়া হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আশেপাশের প্রতিবেশী দেশ থেকে পালিয়ে আসা শরণার্থীরা বলেন, মিয়ানমারের সামরিক অভিযানের অনেকে ছড়িয়ে ছিটিয়ে গেছে। তাদের অনেকের গ্রাম পুড়িয়ে ফেলা হয়েছে। অনেক নারী শিশুকে ধর্ষণের পর হত্যা করাও হয়েছে।

সেনাবাহিনীর হামলা ও সহিংসতার মাত্রার ভয়াবহতার কারণে জাতিসংঘ একে ‘পাঠ্যবইয়ে যোগ করার মতো জাতিগত নিধনের উদাহরণ’ বলে অভিহিত করেছে। অন্যদিকে একে যুক্তরাষ্ট্র মিয়ানমারের সেনাবাহিনীর ‘জাতিগত নিধন কর্মসূচি’ বলে বর্ণনা করেছে। জাতিসংঘ একই মত প্রকাশ করেন।

Reneta

মিয়ানমারের রোহিঙ্গাদের মধ্যে বেশিরভাগই মুসলমান সংখ্যালঘু গোষ্ঠী। তাদের রাখাইন রাষ্ট্রে নাগরিকত্ব অস্বীকার করা হয়। এবং তাদের বাংলাদেশে  অবৈধ উপায়ে প্রবেশকারীও বলা হচ্ছে।

শনিবার মিয়ানমারের কর্তৃপক্ষ ফেরত আসা পরিবারটিকে যে কার্ড দিয়েছে সেখানে তাদের মুসলিম পরিবার হিসেবে স্বীকৃত দেওয়া হচ্ছে। কিন্তু ‘রোহিঙ্গা’ শব্দটি একবারও ব্যবহার করা হয়নি।

তবে বাংলাদেশে ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গা নেতারা বলছে,  এই কার্ড দিয়ে নাগরিকত্ব অনুমোদন হচ্ছে না। তাই তারা  জাতীয় যাচাইকরণ কার্ডটি প্রত্যাখ্যান করছে।

মিয়ানমারের রোহিঙ্গা পরিবারের ফেরত যাওয়ার একদিন আগে জাতিসংঘের শরণার্থী সংস্থা সতর্ক করে দিয়েছিল, মিয়ানমারে রোহিঙ্গা বসবাসের জন্য এখনই উপযুক্ত নয়।

বাংলাদেশে শরণার্থী বলেছে যে, মিয়ানমারের নাগরিকদের ফিরে যাওয়ার আগে তাদেরকে তাদের আইনগত অবস্থা এবং নাগরিকত্ব, নিরাপত্তা এবং রাখাইন রাজ্যে নিজেস্ব বাড়িতে মৌলিক অধিকার ভোগের ক্ষমতা সম্পর্কে আগ্রগতি থাকতে হবে।

মিয়ানমার দাবি করেছে,বাংলাদেশে  ছোট ছোট গ্রুপ করে শরণার্থী শিবিরে নতুন শাখা খুললে তাদের ফেরত নিতে সুবিধে হবে।

কিন্তু জাতিসংঘের মতে মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত নেওয়ার দায়বদ্ধতা তাদের অবকাঠামোর জন্য সুবিধের না।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতিসংঘলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য কোনো দেশের হস্তক্ষেপ মেনে নেবে না চীন

জুলাই ২, ২০২৬

ফ্রান্সের দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানল, শত শত দমকলকর্মীর অভিযান

জুলাই ২, ২০২৬

গান্ধীর মূর্তিতে কালো কাপড়, উত্তেজনা পশ্চিমবঙ্গে

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে স্কুলছাত্র আকাশ হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড

জুলাই ২, ২০২৬

‘তিস্তা নিয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ, বিদেশি হস্তক্ষেপ সমর্থন করে না চীন’

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT