চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তীব্র তাপদাহে পাকিস্তানে মৃত প্রায় ৭০০

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৬ অপরাহ্ন ২৩, জুন ২০১৫
আন্তর্জাতিক
A A

পাকিস্তানের দক্ষিণাঞ্চলে সিন্ধু প্রদেশে তীব্র তাপদাহে মৃতের সংখ্যা প্রায় ৭০০ এর কাছাকাছি পৌঁছেছে। প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ দেশের এই দুর্যোগপূর্ণ অবস্থা মোকাবেলায় দেশটিতে জরুরি অবস্থা জারি করেছেন।

তাপদাহ আক্রান্ত এলাকায় যেখানে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসে গিয়ে ঠেকেছে, সেখানে সাহায্য কার্যক্রম চালাতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। প্রশাসনিক কর্মকর্তারা উদ্ভুত সমস্যা মোকাবেলায় পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ না করায় সমালোচনা করেছেন।

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় আক্রান্ত এলাকায় শীতাতপ নিয়ন্ত্রিত বিভাগ এবং ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বাধার সম্মুখিন হওয়ায় কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষুদ্ধ হয়ে উঠেছে স্থানীয় অধিবাসিরা। মুসলিমদের জন্য পবিত্র রমজান মাসে দিনের বেলায় পানি ব্যবহারে নিবৃত্ত থাকার কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে।

মঙ্গলবার ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজম্যান্ট অথরিটি (এনডিএমএ) জানিয়েছে যে তারা উদ্ভুত পরিস্থিতি মোকবেলার জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নেয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশ পেয়েছেন।

সিন্ধু প্রদেশের স্বাস্থ্য সচিব সাইদ মাংনেজো বলেন করাচি শহরে অবস্থিত সরকার পরিচালিত প্রধান হাসপাতালগুলোতে গত চারদিনে ৬১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও বেসরকারি হাসপাতালগুলোতে আরও ৮০ জনের মারা গেছেন বলে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তীব্র তাপদাহে এতো মানুষের মৃত্যুর প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শরীফ এনডিএমএ’কে পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন।

মৃত্যুবরণ করা মানুষদের মধ্যে অধিকাংশই নিম্ন আয়ের বয়স্ক ব্যক্তি। এখনও হাসপাতালগুলোতে হাজারেরও অধিক লোকজন চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে অনেকের অবস্থায়ই আশংকাজনক।

Reneta

গ্রীষ্মের সময়ে পাকিস্তানে তীব্র তাপদাহ নতুন নয়। কিন্তু দীর্ঘস্থায়ী বিদ্যুৎ বিচ্ছিন্নতা পরিস্থিতি খারাপ করে তুলেছে। করাচির কয়েকটি স্থানে বিক্ষিপ্ত ভাবে কিছু বিদ্রোহের ঘটনা ঘটেছে। মৃত্যুর ঘটনা এড়াতে না পারার দায়ে ক্ষুদ্ধ ব্যক্তিরা সরকার এবং করাচির বিদ্যুৎ সরবরাহে নিয়োজিত কে-ইলেকট্রিক’কে দোষারোপ করছে।

পাকিস্তানের কোনো জায়গা বিদ্যুৎ সংযোগহীন থাকবে না বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে রমজান মাসের শুরু থেকেই বিদ্যুৎ ব্যবহারে অপচয়ের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে বলে তিনি জানান।

Jui  Banner Campaign
ট্যাগ: তাপদাহপাকিস্তানসিন্ধু প্রদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

অভিষেকের ‘ডাকের হ্যাটট্রিক’ নিয়ে ভাবছেন না ভারত অধিনায়ক

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়লেন যুবক

ফেব্রুয়ারি ২১, ২০২৬

ভারতকে চাপের মধ্যে রেখে জিততে চায় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ২১, ২০২৬

বৃষ্টিতে ভেস্তে গেল পাকিস্তান-নিউজিল্যান্ড সুপার এইট, পয়েন্ট ভাগাভাগি

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা কারাগারে

ফেব্রুয়ারি ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT