চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিনজনের ‘বুক পকেটের গল্পে’ নাটক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১০ অপরাহ্ণ ০২, ডিসেম্বর ২০১৮
বিনোদন
A A

পাঁচ বছর পর দেশে এসেছে রুদ্র। চেনা রাস্তা আর চেনা পরিবেশে হাঁটতে আর ফেলে আসা দিনগুলোর কথা খুব মনে পড়ে তার। হঠাৎ দেখা হয় অবন্তিকার সঙ্গে। সেই অবন্তিকা যে অবন্তিকা হয়তো রুদ্রকে একটা সময় ভালোবাসতো। কিন্তু রুদ্র তো আর ঘর বাঁধার মানুষ না। ফটোগ্রাফিকে সঙ্গী করে ঘুরে বেড়ায় কখনো পাহাড়, কখনো সমুদ্রে কিংবা কখনোবা অজানা কোনো সবুজের অবগাহনে। এই রুদ্রর সাথে আবার পারিবারিকভাবে বিয়ে হওয়ার কথা ছিল পৃথার।

পৃথা হচ্ছে রুদ্রর ছোট খালার মেয়ে। পারিবারিকভাবে একটা সম্পর্ক থাকায় পৃথা আর রুদ্র সবসময় একসাথে চলাফেরা করেছে। সেই চলাফেরার ফাঁকে পৃথা যে কখন মনের অজান্তে রুদ্রকে ভালোবেসে ফেলেছে, সেটা সে নিজেও জানে না। পারিবারিকভাবে বিয়ের কথা আসতেই রুদ্র কোথাও যেন হারিয়ে যায়। আর অন্যদিকে রুদ্র অবন্তিকাকেও কোনকিছু না বলে চলে যায় বিদেশে। পাঁচ বছর দেশে আসার পর অবন্তিকা ও পৃথা দুজনই আবার রুদ্রর সামনে হাজির হয়।

কিন্তু রুদ্র তো এই জীবন চায় না। একই বৃত্তে হাঁটতে নারাজ সে। বোহেমিয়াম জীবনটাকেই সে সঙ্গী করতে চায়। তাই তো একটি চিঠি রুদ্র লিখে যায় অবন্তিকা ও পৃথার জন্য। কি লেখা থাকে সেই চিঠিতে? এমনি গল্পে নির্মিত হয়েছে নাটক ‘বুক বকেটের গল্প’। এটি রচনা করেছেন সৈয়দ ইকবালের রচনা ও রাইসুল তমাল।

নাটকে রুদ্র চরিত্রে অপূর্ব, অবন্তিকা চরিত্রে অর্ষা এবং পৃথা চরিত্রে রুহী অভিনয় করেছেন। আরো অভিনয় করেছেন আশরাফুল আলম সোহাগসহ অনেকে। সম্প্রতি নগরীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়। রানী গুড়া মসলা নিবেদিত, পাওয়ার্ড বাই গোল্ড মার্ক বিস্কুট ও থ্রি সিক্সটি ডিগ্রি প্রযোজিত নাটকটি খুব শিগগির একটি বেসরকারি টেলিভিশনে দেখা যাবে।

ট্যাগ: অর্ষাজিয়াউল ফারুক অপূর্বনাটক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চ্যাপেলের কোচ হওয়ার কোনো যোগ্যতাই ছিল না: লক্ষ্মণ

পরবর্তী

ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধের মধ্যেই বাড়িতে ফিরলেন সোনালি

পরবর্তী

ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধের মধ্যেই বাড়িতে ফিরলেন সোনালি

ইউরোর গ্রুপ অব ডেথে স্পেন-জার্মানি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু

আগস্ট ২৯, ২০২৬

আরও একধাপে এগিয়েছে ফের্নান্দেজ-ম্যানসিটি চুক্তি

আগস্ট ২৯, ২০২৬

ফিফার দুর্নীতি কেলেঙ্কারিতে জড়ানোর কথা স্বীকার করলেন আর্জেন্টাইন বাবা-ছেলে

আগস্ট ২৯, ২০২৬

সব কাজ দ্রুত করা সম্ভব না হলেও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে সরকার: প্রধানমন্ত্রী

আগস্ট ২৯, ২০২৬

শহীদ-আহত ও গুমের শিকার পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT