চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাড়াতে চাইলেও নড়বেন না ‘বার্সার ভবিষ্যৎ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৯ অপরাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

রোনাল্ড কোম্যান এসেই শুদ্ধি অভিযানে নেমেছেন। লুইস সুয়ারেজ, আর্তুরো ভিদালকে বার্সেলোনা ছাড়া করার ব্যবস্থা করেছেন। আগেই ক্লাব ছেড়েছেন ইভান রাকিটিচ। জর্ডি আলবা, সার্জিও বুস্কেটসদেরও প্রয়োজনে তৈরি থাকার কথা জানিয়ে দিয়েছেন ডাচ কোচ।

যাদের বাতিল তালিকায় ফেলেছেন কোম্যান, সবারই বয়স ত্রিশের বেশি হওয়ায় সমর্থকদের তেমন আপত্তি ছিল না। একটা নাম অবশ্য বেশ আলোচনার কেন্দ্রে, রিকি পুইক, যাকে ভাবা হচ্ছে জাভি-ইনিয়েস্তার উত্তরসূরি হিসেবে। লা মাসিয়া থেকে উঠে আসা এ মিডফিল্ডারকে নতুন ক্লাব খুঁজতে বলে বেশ সমালোচনা কুড়িয়েছেন কোম্যান।

হুয়ান গাম্পার ট্রফিতে এলচের বিপক্ষে ম্যাচে খেলানো হয়নি পুইককে। তারপর থেকেই গুঞ্জন, তাকে বার্সা ছাড়তে বলা হয়েছে। হয় তাকে ধারে অন্য ক্লাবে খেলতে পাঠানো হবে, নয়তো একেবারে বিক্রিই করা হবে।

গুঞ্জন যে সত্যি, সেটা পুইক ও তার বাবার সঙ্গে ক্লাবের মিটিং থেকেই বোঝা হয়ে গেছে। পুইকের বাবা ক্লাবকে জানিয়েছেন, তার ছেলে কিছুতেই বার্সা ছাড়ছেন না, হোক সেটা ধারে। বার্সার মূল একাদশে জায়গা করে নেয়ার জন্য তার ছেলে সর্বোস্ব উজাড় করে দেবে বলেই জানিয়েছেন পুইকের বাবা কার্লোস।

আসলে সমস্যা হয়ে গেছে কোম্যানের খেলার ধরনে। অতীতে কিকে সেতিয়েনের ৪-৩-৩ ফর্মেশনে বদলা-বদলি করে খেললেও কোম্যানের নতুন ৪-২-৩-১ ফর্মেশনে পুইকের জায়গা নেই বললেই চলে। এখানে দলের মূল তারকা লিওনেল মেসিকে আক্রমণের ডানপ্রান্ত ধরে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলাবেন ডাচ কোচ।

সেটাই আবার পুইকের আসল জায়গা। দলে জায়গা করে নিতে হলে তাকে লড়তে হবে ফিলিপে কৌতিনহো ও অ্যান্টনিও গ্রিজম্যানের সঙ্গেও। যেখানে মেসির কারণে এ দুই তারকা ফুটবলারেরই জায়গা হওয়ার সুযোগ কম, সেখানে পুইককে কীভাবে জায়গা করে দেবেন সেই ভাবনা থেকে তাকে ক্লাব ছাড়ার পরামর্শ দিয়েছিলেন কোম্যান।

যদি দলে জায়গা করে নেওয়ার স্বার্থে নিচেও নেমে আসেন পুইক, সেখানেও তাকে লড়তে হবে। ফ্রেঙ্কি ডি ইয়ং, সার্জিও বুস্কেটস আর জুভেন্টাস থেকে আসা মিরালেম পিয়ানিচকে ঠেলে তার যে জায়গা হবেই এমন কোনো নিশ্চয়তা নেই। তাই কোম্যান অন্তত তাকে ধারে পাঠিয়ে আরও শাণিত হওয়ার সুযোগ দিতে চান।

ট্যাগ: কোম্যানবার্সাবার্সেলোনামেসিরোনাল্ড কোম্যানলা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কারাদণ্ডের আশঙ্কায় শ্রদ্ধা-সারা!

পরবর্তী

মেঘ কাটলেই কমবে ভ্যাপসা গরম

পরবর্তী
আবহাওয়া

মেঘ কাটলেই কমবে ভ্যাপসা গরম

প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ ৩ লাখ কোটি টাকা: টিআইবি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস: দেশজুড়ে নানা কর্মসূচি

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভূমিকম্প নয়, হিমবাহ ধসে নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা: ইউএসজিএস

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

লেকের নাম পরিবর্তন করায় ট্রাম্পকে কড়া জবাব কানাডার

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

হিলি স্থলবন্দরে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT