চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তালগোল পাকানো ব্যাটিংয়ে পুঁজি ১৩৯

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২২ অপরাহ্ণ ০৮, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

ভুলে ভরা ব্যাটিংয়ে আগে ব্যাট করে কূলহারা বাংলাদেশ। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে সম্বল ১৩৯। ১২০ বলের ম্যাচে ৫৫টি ডেলিভারিতে কোনো রান নিতে পারেননি বাংলাদেশি ব্যাটসম্যানরা!

ব্যাটিং উইকেট। সেটা পিচ রিপোর্টের সময় বলে যান ব্রেট লি। পাওয়ার প্লেতে রান তুলতে সৌম্য-তামিম শুরু থেকে চালিয়ে খেলতে থাকেন। কিন্তু তাতে একটুও নড়ে যাননি ভারতীয় বোলাররা। জোন ঠিক রেখে একের পর এক ডেলিভারি দিতে থাকেন। ফিল্ডাররা ক্যাচ মিসের মহড়া না দিলে বাংলাদেশ গুটিয়ে যায় আরও আগে।

প্রথম ওভারের শেষ বলে থার্ডম্যানে উঠিয়ে দেন সৌম্য। তিন ফিল্ডার চলে আসায় কেউ বলের নিচে যাননি। সরকার শেষ পর্যন্ত ফেরেন তৃতীয় ওভারের চতুর্থ বলে। এমন একটি বলে ফ্লিক করে ফাইন-লেগে ধরা পড়েন, যেটি পুল করতে পারতেন। তার সংগ্রহ ১২ বলে এক চার, এক ছয়ে ১৪।

Banglabid

অভিজ্ঞ তামিমও এদিন বেশি তাড়াহুড়ার বলি। তিনি বাঁচেন দুইবার। চতুর্থ ওভারের চতুর্থ বলে ওয়াশিংটন সুন্দরকে উড়িয়ে মারতে গিয়ে কাভারে ক্যাচ দেন। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ডাইভ দিয়ে বল হাতে নিয়েও রাখতে পারেননি। এরপর এলবিডব্লিউ থেকে রিভিউ নিয়ে জীবন পান।

পঞ্চম ওভারের শেষ বলে আর পার পাননি। শারদুল ঠাকুরের বডিলাইন বরাবর শর্ট বলে মিসটাইমিং পুলশট খেলে শর্টস্কয়ার লেগে ধরা পড়েন। ১৬ বলে দুই চারে তার সংগ্রহ ১৫।

এরপর লিটন দাস আর মুশফিক। বারবার দুজনে ভুল শট খেলতে থাকেন। তিন নম্বরে নামা লিটন সপ্তম ওভারে জীবন পান দুইবার। মিডঅফে রায়নার হাত থেকে সহজ ক্যাচ পড়ার পর ওয়াশিংটন সুন্দর ক্যাচ ছাড়েন। বোলার ছিলেন বিজয় শঙ্কর।

Reneta

বারবার ভুল শট খেলতে থাকলে ব্যাটসম্যানরা অধৈর্য হয়ে পড়েন। মুশফিকের আউট দেখে সেটি স্পষ্ট বোঝা গেছে। না হলে অফস্টাম্পের অত বাইরের বলে তার ওভাবে ব্যাট দিয়ে উইকেটের পেছনে ধরা পড়ার কথা নয়। ১৪ বলে মুশির সংগ্রহ ১৮।

অধিনায়ক রিয়াদের আউট বাংলাদেশের জন্য আরও হতাশার। অফসাইডের ডিপ পজিশনে যে একজন ছিলেন রিয়াদ তার হাতেই ক্যাচ দেন। ১১তম ওভারের পঞ্চম বলে বিজয় শঙ্করকে পয়েন্টের উপর দিয়ে খেলতে গিয়ে সুইপার কাভারে শারদুল ঠাকুরের হাতে ধরা পড়েন। আট বলে তিনি করতে পারেন এক।

লিটন দাস শেষ পর্যন্ত ৩০ বলে ৩৪ করে ফেরেন। লেগস্পিনার যুবেন্দ্র চাহালকে উড়িয়ে মারতে গিয়ে লংঅফে রায়নার হাতে ধরা পড়েন। মিডলস্টাম্পে স্লো ডেলিভারি দেন। লিটন স্টেপআউট করে বেরিয়ে এসে বড় শট খেলতে গিয়ে বোকা বনে যান।

টপঅর্ডারের এমন ব্যাটিংয়ের দিন লোয়ার অর্ডারেও কেউ ব্যতিক্রম কিছু করতে পারেননি। মিরাজ ফেরেন চার বলে তিন রান করে। ১৭তম ওভারের চতুর্থ বলে উনাদকাটকে পুল করতে গিয়ে লংঅনে মনিষ পাণ্ডের হাতে ধরা পড়েন। পুল করার মতো পজিশনে না থেকেও ‘চেষ্টা’ করতে গিয়ে উইকেট বিলিয়ে দেন।

ছয় নম্বরে নামা সাব্বির ২৬ বলে ৩০ করেন। উনাদকাটের ওয়াইড ওয়ার্কারে ব্যাট দিয়ে দিনেশ কার্তিকের হাতে ধরা পড়েন। রিভিউ চেয়েছিলেন। কিন্তু তাতেও রক্ষা হয়নি। থার্ডআম্পায়ার জানিয়ে দেন বল ব্যাট ছুঁয়ে উইকেটের পেছনে যায়।

শেষ দিকে মোস্তাফিজ আর তাসকিন অলআউট হওয়ার হাত থেকে দলকে ‘রক্ষা’ করেন।

ভারতের বিপক্ষে বাংলাদেশ এর আগে পাঁচটি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছে। একটিতেও জয় নেই। এই ম্যাচেও জয়ের আশা করা দুঃসাহস। কেননা এই মাঠে প্রথম ম্যাচে আগে ব্যাট করে ভারত ১৭৪ করেও হেরেছিল।

ভারত একাদশ: রোহিত শর্মা, শেখর ধাওয়ান, সুরেশ রায়না, মনিষ পাণ্ডে, দিনেশ কার্তিক, রিশভ পান্ট, ওয়াশিংটন সুন্দর, বিজয় শঙ্কর, শারদুল ঠাকুর, জয়দেব উনাদকাট, যুবেন্দ্র চাহাল।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ এবং নাজমুল ইসলাম অপু।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিধাস ট্রফি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘ক্যাপ্টেন্স নকে’ ক্যারিবীয়দের উদ্ধার করলেন হোল্ডার

পরবর্তী

আট মাসে রপ্তানি আয় বেড়েছে ১৬৮ কোটি ডলার

পরবর্তী

আট মাসে রপ্তানি আয় বেড়েছে ১৬৮ কোটি ডলার

জাফর ইকবালের ওপর হামলা: মূল হোতাদের চিহ্নিত করার কতটা কাছে পুলিশ?

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT