চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাফর ইকবালের ওপর হামলা: মূল হোতাদের চিহ্নিত করার কতটা কাছে পুলিশ?

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৯:৪৯ অপরাহ্ণ ০৮, মার্চ ২০১৮
সম্পাদকীয়
A A

দেশের প্রগতিশীল কন্ঠস্বরগুলো বন্ধ করে দেওয়ার লক্ষ্যে ধারাবাহিক হত্যাকাণ্ড সংঘটিত হলেও অনেক ক্ষেত্রে তার বিচার না হওয়া কিংবা বিচার করতে না পারাটাই অনেকাংশে নিয়মে পরিণত হয়েছে। তবে এই অনিয়মের মধ্যেও স্বস্তির খবর হলো- সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলার শিকার হওয়া শিক্ষক এবং জনপ্রিয় লেখক ড. জাফর ইকবালের হামলাকারী ফয়জুরকে ১০ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এছাড়া পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট মোবাইল ফোন এবং ট্যাবসহ গাজীপুর থেকে তার ভাইকে আটক করেছে। ঘটনার রাতেই তারা মামা এবং চাচাকেও আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা এসব পদক্ষেপের কারণে ধন্যবাদ জানাই। একইসঙ্গে রিমান্ডে থাকা হামলাকারীর কাছ থেকে জাফর ইকবালের ওপর হামলার মূল হোতাদের তথ্য বের করতে আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্যোগী হতে হবে। আমরা মনে করি, জাফর ইকবালসহ প্রগতিশীল কণ্ঠগুলো স্তব্ধ করতে ফয়জুরদের চেয়েও বড় প্রতিক্রিয়াশীল শক্তি জড়িত। আমরা তাদেরকে আইনের আওতায় দেখতে চাই। এসব হামলার মূল হোতাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে না পারলে আমাদের আরও এমন ভয়াবহ হামলা দেখতে হতে পারে। তাদেরকে গ্রেপ্তার করতে না পারলে এভাবেই একের পর এক হামলার মাধ্যমে পরাজয়ের দিকে এগিয়ে যাবে বাংলাদেশ, যা কখনোই হতে দেওয়া যাবে না। এই জঙ্গি হামলার ঘটনা দুঃখজনক হলেও উপস্থিত শিক্ষার্থীরা হামলাকারীকে হাতেনাতে ধরতে পেরেছে তা আশার বিষয়। তারুণ্যের শক্তিতে এ কারণেই আমরা আশাবাদী। প্রতিটি অন্যায়ের ঘটনায় তারুণ্য এভাবে জেগে উঠলে কোনো অপরাধী পার পেতে পারবে না বলে আমরা মনে করি। একইসঙ্গে এ হামলার পর থেকেই জাফর ইকবালের উন্নত চিকিৎসা থেকে শুরু করে যাবতীয় বিষয়ে প্রধানমন্ত্রীর ভূমিকা প্রশংসনীয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আট মাসে রপ্তানি আয় বেড়েছে ১৬৮ কোটি ডলার

পরবর্তী

সেই উচ্চকিত কণ্ঠস্বরটি যেন পুরুষেরই হয়

পরবর্তী

সেই উচ্চকিত কণ্ঠস্বরটি যেন পুরুষেরই হয়

নারী দিবসে ৬ নারী পেলেন ওয়েন্ড-এর সম্মাননা

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT