চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারেকের ‘রেড নোটিস’ প্রত্যাহারে যা বললো পুলিশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১২ অপরাহ্ণ ২৮, মার্চ ২০১৬
অন্যান্য, অপরাধ
A A

একুশ অগাস্ট গ্রেনেড মামলায় অভিযুক্ত তারেকের নামে গত বছরের এপ্রিলে রেড নোটিস জারি করেছিলো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন (ইন্টারপোল)। এরপর তা সংস্থাটির ওয়েবোইটেও দেওয়া হয়। গত কয়েকদিন ধরে সেখানে নোটিসটি দেখা যাচ্ছে না।

এ বিষয়ে সোমবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিষয়টি নিয়ে যোগাযোগ করে তারা ইন্টারপোলের কাছ থেকে সন্তোষজনক সাড়া পাচ্ছে না।

‘রেড নোটিস প্রত্যাহার করার পর বাংলাদেশের পক্ষ থেকে ইন্টারপোলে যোগাযোগ করা হলে তারা জানায়, তারেক রহমান প্রটেকটিভ স্ট্যাটাস-এ আছে বলেই তার রেড নোটিস বাতিল করার সুযোগ রয়েছে।’

Banglabid

 তবে বিষয়টি স্পট না হওয়ায় কে বা কোন দেশ তাকে তা প্রদান করেছে ইন্টারপোলের কাছে জানতে চাওয়া হলে তার সন্তোষজনক সাড়া পাওয়া যায়নি বলে দাবি করেছে পুলিশ।

বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক বিভিন্ন মামলা মাথায় নিয়ে ২০০৮ সাল থেকে যুক্তরাজ্যে রয়েছেন। শেখ হাসিনা হত্যাচেষ্টা মামলায় হুলিয়া জারির পর তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিস জারি হয়।

ইন্টারপোলের বাংলাদেশ শাখা মনে করছে, লন্ডনে থেকে তারেক বিভিন্ন লবির মাধ্যমে কমিশন ফর দি কনট্রোল অব ইন্টারপোল ফাইলসের (সিসিএফ) কাছে বিকৃত ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে রেড নোটিসটি বাতিল করিয়েছেন।

Reneta

২০০৪ সালে ২১ অগাস্ট গ্রেনেড হামলায় ২২ জনের মৃত্যুর ঘটনায় তারেকের বিরুদ্ধে মামলাটি রাজনৈতিক হয়রানিমূলক নয় দাবি করে পুলিশ বলেছে, বিচারাধীন মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করে আদালতে হাজির করার বিষয়ে ইন্টারপোলের সহায়তা চাওয়া হয়ে থাকে।

‘বাংলাদেশ পুলিশ কর্তৃক দেওয়া সকল তথ্য যাচাই করেই ইন্টারপোল কর্তৃপক্ষ রেড নোটিস জারি করে।’

তারেকের রেড নোটিস প্রত্যাহারের পর প্যারিসে ইন্টারপোল সদর দপ্তরের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সদর দপ্তরের দাবি, ইন্টারপোলের রেড নোটিস প্রত্যাহার কোনোভাবে কোনো অপরাধীকে ফৌজদারি অপরাধ থেকে দায় মুক্তি প্রদান করে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্টারপোলতারেক রহমান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রধর্ম প্রসঙ্গ

পরবর্তী

স্বাধীনতাকামী ফুটবলার আইনুলের ক্যান্সারের সঙ্গে লড়াই

পরবর্তী

স্বাধীনতাকামী ফুটবলার আইনুলের ক্যান্সারের সঙ্গে লড়াই

সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে, শীঘ্রই তদন্ত শুরু

সর্বশেষ

প্রফেসর ইউনূস জাতির সাথে প্রতারণা করে গেছেন: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী

প্রফেসর ইউনূস জাতির সাথে প্রতারণা করে গেছেন: নুরুল হক নূর

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের নতুন মানচিত্রে হরমুজ প্রণালি এখন ‘মার্কিন ভূখণ্ড’

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্থবছরের সময় কেন বদলাচ্ছে বাংলাদেশের সরকার, লাভ-ক্ষতি কী হবে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে থেকে, কী নির্দেশিকা

আগস্ট ১৮, ২০২৬

তিন বছর পর মাঠে গড়াচ্ছে ‘প্রথম বিভাগ হকি’, থাকছে না বিদেশি খেলোয়াড়

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT