চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারা নারীদের শো-পিস মনে করেন: খালেদা জিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৫ পূর্বাহ্ণ ০৬, জুলাই ২০১৫
রাজনীতি
A A

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, বর্তমানে তারাই দেশ চালাচ্ছে, যারা নারীদের শো-পিস মনে করেন। সোমবার হোটেল লেক শো’র এ বিকল্প ধারা বাংলাদেশ আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

দেশের অর্ধেক নারী কর্মজীবী উল্লেখ করে তিনি বলেন, ‘দায়িত্বশীল এক ব্যক্তি জাতীয় সংসদে বলেছেন; আমরা কথায় কথায় বলি, আমাদের প্রধানমন্ত্রী নারী, স্পিকার নারী, সংসদ উপনেতা নারী, বিরোধীদলীয় নেত্রী নারী। কিন্তু এরা শো-পিস। বাইরে কিন্তু এ অবস্থান নেই। বাইরে নারীরা অসহায়।’

‘যারা নারীদের সম্মান দিতেই জানে না, তারা দেশ কিভাবে চালাবেন?’ প্রশ্ন রাখেন খালেদা।

গণতন্ত্রের পথে হাটতে হলে শান্তিপূর্ণ নির্বাচনের বিকল্প নেই মন্তব্য করে তিনি বলেন, আমরা স্বাধীনতা অর্জন করেছি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। কিন্তু বর্তমান সরকার গত ৫ জানুয়ারির নির্বাচন ও ২৮ এপ্রিল সিটি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে।

‘আমরা ব্যালট বাক্স চুরি করে নির্বাচনে জয়ী হতে চাই না। আমরা চাই সুষ্ঠু নির্বাচন করে ঐক্যবদ্ধভাবে কাজ করতে। ভবিষ্যতে সুন্দর সম্ভাবনাময় বাংলাদেশ গড়ে তুলতে।’

দেশে আজ ভয়াবহ অবস্থা বিরাজ করছে দাবি করে খালেদা জিয়া বলেন, এ জন্য দেশের মানুষ আজ পরিবর্তন চায়, শান্তিতে থাকতে চায় ও দেশের উন্নয়ন চায়। কিন্তু সরকার জনগণকে এগুলো দিতে পারছে না। এই জন্য আমাদের নির্বাচনের সুযোগ তৈরি করতে হবে। অন্যথায় দেশ আরো ভয়াবহ অবস্থার দিকে চলে যাবে।

Reneta

খাদ্য অধিদপ্তরের পচা গম আমদানি প্রসঙ্গে তিনি বলেন, সরকার পচা গম নিয়ে এসেছে। কিন্তু কেই প্রতিবাদ করে না। আর প্রতিবাদ করলেও কোনো বিচার হয় না। কারণ সরকারি দল দুর্নীতিকে প্রশ্রয় দেয়। আর দুর্নীতি যারা করে তারা আওয়ামী লীগ করে। তাই খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম আরামে মন্ত্রীত্ব করে যাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইফতারখালেদা জিয়াবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

কান মাতালেন মুঙ্গিউ, আরো যারা পেলেন পুরস্কার

মে ২৪, ২০২৬

বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা কাটেনি, আশাবাদী ক্রীড়া প্রতিমন্ত্রী

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র : ট্রাম্প

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার ফরেনসিক রিপোর্ট পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা

মে ২৩, ২০২৬

বাতিল হচ্ছে ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প, টোলে চলবে দ্রুতগতির গাড়ি

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT