চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারাদের মা

হাবিবা নাজনীন মিথিলা হাবিবা নাজনীন মিথিলা
১১:০০ পূর্বাহ্ণ ১৪, মে ২০১৭
বিনোদন
A A
মায়ের সঙ্গে চঞ্চল চৌধুরী

মায়ের সঙ্গে চঞ্চল চৌধুরী

মাকে নিয়ে কোনো কিছু বলতে গেলে শুরুতেই মনে আসে ‘মা তো মা-ই’। কোনো কিছুর সাথে তার আসলে তুলনা হয় না। তিনি অতুলনীয়া। তাই ​প্রত্যেকেরই মাকে নিয়ে একটা গল্প থাকে। আজ জনপ্রিয় কয়েকজন তারকার মুখে শুনব তাদের মায়ের গল্প।

অভিনয়শিল্পী শশী। মাকে নিয়ে তিনি বললেন, ‘মা আমার কাছে বন্ধু। ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’ গানের শক্তিগুলো পেয়েছি আমার মায়ের কাছে থেকে। মাকে আম্মু ডাকি। তাকে দেখেছি কীভাবে পারিবারিক বন্ধনকে অটুট রাখতে হয়। আমার মা নিজেও একজন শিল্পী। তিনি থিয়েটার করেন এবং বাংলাদেশ বেতারেও চাকরি করেন। শত ব্যস্ততার মাঝে তিনি আমাদের সময় দিয়েছেন। আমাকে স্কুলে আনা-নেওয়া করতেন আম্মু। আমি আজকের শশী শুধুই আমার আম্মুর জন্য। আম্মু আমাকে কখনোই বকা দেননি না, আব্বুও না। অবশ্য বকা খাওয়ার মতো কাজ আমি কখনোই করি না। কিন্তু তারপরও যদি ভুল হয়ে যায়, আম্মু শুধু বলবেন, এটা কি ঠিক হলো! এভাবে করলে হতো না? এই এতটুকুই। আসলে আম্মুর চোখ দেখে আমি বুঝতে পারতাম, আম্মু কী চান। আর আম্মুও আমাকে বুঝতেন অনেক বেশি।

মায়ের সঙ্গে শশী

সজল বলেন, ‘আসলে মার অবদান নিয়ে বলতে গেলে বলতে হবে গোটাই তার অবদান। আমার একটা অভ্যাস আমি মাকে যতটা ভালোবাসি কিংবা অনুভব করি, ঠিক ততটা প্রকাশ করতে পারিনা। কিন্তু কীভাবে যেন মা পুরো ব্যাপারটা বুঝে ফেলে। আমাকে আর মুখে কিছুই বলতে হয় না। আমার মায়ের বিশেষত্ব নিয়ে যদি কিছু বলতে হয় তবে বলব, আমার মা সবচেয়ে সুন্দর মানুষ। তার মতো সুন্দর আর আমার কাউকেই লাগে না। আমার ছোটবেলায় একবার ডিপথেরিয়া হয়। অনেকদিন হাসপাতালে ছিলাম। মা যেন তখন ছিলেন আমার অতন্ত্র প্রহরী। রাতের জন্য তিনি চোখের ঘুম হারাম করেছিলেন। নাওয়া-খাওয়া কিছুই ছিল না তার। আমি তখনো মুখ দিয়ে কিছু বলার আগেই তিনি বুঝে ফেলতেন। আমি যখন ক্লাস এইটে পড়ি, তখন থেকে মার কাছে  থাকা হয়নি। দেশের বাইরে বড় হয়েছি। কিন্তু মার অভাব মা তখনো বুঝতে দেননি।’

মায়ের সঙ্গে সজল
Banglabid

চঞ্চল চৌধুরী তার মাকে নিয়ে বলেন, ‘আসলে মা-বাবার ঋণ তো কখনও শোধ করা যায় না। কিন্তু আমরা সন্তান হিসেবে তো তাদের মুখে হাসি ফুটাতেই পারি। এটা আমাদের সবার কতর্ব্য। আমার মা নমিতা চৌধুরী মা দিবসে “গরবিনী মা” পুরস্কার নিতে যাচ্ছেন। আর তা আমারই জন্য। এটা আমার জন্য ভীষণ গবের্র। আমার কাজের ব্যপ্তি অনেক। আর পুরস্কারও নিয়েছি অনেক বিখ্যাত ব্যক্তিদের হাত থেকে। কিন্তু আমার মা আজ আমার জন্য যে পুরস্কার পেতে যাচ্ছেন, তার তুলনা আমার কোনো পুরস্কার প্রাপ্তির সাথে চলে না। এটা আমার কাছে সব পুরস্কারের ঊর্ধ্বে। এক কথায় এটা অতুলনীয়।  আর আমার মা-বাবাও খুব সাধারণ মানুষ। তারা গ্রামে থাকেন। কিন্তু কয়েক দিন হলো তারা ঢাকা এসেছেন। মার এই পুরস্কারপ্রাপ্তিকে কেন্দ্র করে, গত কয়েকদিন যাবত যে আনন্দ এবং চাঞ্চল্য আমি তাদের মাঝে দেখেছি, তা ভোলার নয়। আমি আমার মাকে সম্মানিত করতে পেরে, আসলে তার কাছে থেকে অনেক অনেক আশীর্বাদ অজর্ন করেছি বলে মনে করি।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভ্রাম্যমাণ আদালত: হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন

পরবর্তী

রেইনট্রি হোটেল কর্তৃপক্ষের বক্তব্য স্ববিরোধী, অগ্রহণযোগ্য

পরবর্তী

রেইনট্রি হোটেল কর্তৃপক্ষের বক্তব্য স্ববিরোধী, অগ্রহণযোগ্য

ধানে চিটা দেখা দেয়ায় ক্ষতির মুখে কৃষক

সর্বশেষ

পিঙ্ক বাস নিয়ে বর্ষার উচ্ছ্বাস, ‘মেয়েরা বাস কেন চালাতে পারবে না?’

আগস্ট ২০, ২০২৬
ছবি: জামায়াত মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।

যে কারণে প্রার্থী হয়েও রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারলেন না অলি আহমদ

আগস্ট ২০, ২০২৬
ছবি: রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আগস্ট ২০, ২০২৬

দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজের জানাজা সম্পন্ন

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT