চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিম ঝলকের দিনে ‍কুমিল্লার রোমাঞ্চকর জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৬ অপরাহ্ণ ১৮, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিপিএলের চলতি আসরটা মোটেও ভালো যাচ্ছিল না তামিম ইকবালের। ধারাবাহিকভাবে রান করে যাওয়া তামিমের ওপর দর্শকদের প্রত্যাশা বেশি থাকে। কিন্তু তার ব্যাট থেকে বড় স্কোর আসছিলই না। যা নিয়ে নিজেই নিজের দুশ্চিন্তার কথা জানিয়েছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এই ড্যাশিং ওপেনার।

প্রথম ম্যাচে ৩৪ বলে ৩৫ রান করে দলকে জিতিয়েছিলেন তামিম। কিন্তু এরপর থেকেই তার ব্যাটে রান নেই। পরের চার ম্যাচে যথাক্রমে ৪, ২১, ০, ০! তামিম ইকবালের নামের সঙ্গে এই সংখ্যাগুলো কোনোভাবেই মানানসই নয়!

সেই বেমানান চিত্রটা নামের পাশে আর লম্বা হতে দিলেন না তামিম। ব্যাট হাতে ঝলক দেখালেন দেশসেরা ওপেনার। তামিম ঝলকে আলোকিত হল দলও। খুলনা টাইটানসকে ৩ উইকেটে হারিয়ে রোমাঞ্চকর জয় পায় ভিক্টোরিয়ানসরা। ছয় ম্যাচে এটি তামিমদের চতুর্থ জয়।

টানা চার হারের পর আগের ম্যাচেই শক্তিশালী ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে প্রথম জয় পেয়েছিল খুলনা টাইটানস। সেই জয় তাদের তাতিয়ে দিয়েছিল বলেই মনে হয়। আগে ব্যাট করে তাই ১৮১ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দিল মাহমুদউল্লাহ রিয়াদের দল।

খুলনা টাইটানসের দেয়া ১৮২ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে কুমিল্লা ভিক্টোরিয়ানস। উদ্বোধনীতে ১১৫ রানের জুটি গড়েন তামিম ইকবাল ও এনামুল হক বিজয়। এই বিপিএলের দ্বিতীয় সর্বোচ্চ জুটি এটি।

এর আগে উদ্বোধনীতে ১১৬ রানের জুটি গড়েন ডায়নামাইটসের দুই বিদেশি ক্রিকেটার হযরতউল্লাহ জাজাই ও সুনীল নারিন। বিপিএলের দ্বিতীয় ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে এই রান করেন তারা।

সবশেষ দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়া তামিম, সিলেটের বিপক্ষে শুক্রবার অসাধারণ ব্যাটিং করেন। চলতি বিপিএলে তুলে নেন প্রথম ফিফটি। একের পর শটে বল বাউন্ডারি ছাড়া করেন। ২৮ বলে তুলে নেন হাফসেঞ্চুরি।

লাসিথ মালিঙ্গার স্লো বল স্লোগ খেলতে গিয়ে মিডউইকেটে ধরা পড়েন তামিম। বিদায় নেয়ার আগে ৪২ বলে ১২টি চার ও এক ছক্কায় ৭৩ রান করেন ফেরেন।

তামিম ফিরতেই যেন ছন্দ হারায় কুমিল্লা। স্কোরবোর্ডে আর ১৪ রান যোগ হওয়ার পর আউট হন এনামুল হক বিজয়। অনেক ধীরে ব্যাট করা বিজয় ৩৭ বলে করেন ৪০ রান। এক রান করে শামসুর রহমান রানআউট হলে কিছুটা চাপে পড়ে কুমিল্লা।

তবে ঝড় তুলে দলের চাপ বেশ খানিকটা কমিয়েছিলেন ইমররুল কায়েস। তাকে জুনায়েদ খানের বলে থামতে হয়। ফেরার আগে অবশ্য ১১ বলে তিন ছক্কা ও এক চারে খেলে যান ২৮ রানের ঝকঝকে ইনিংস।

ইমরুল ফেরার সুবিধান করতে পারেননি লিয়াম ডসনও। পাকিস্তানি পেসার জুনায়েদের দ্বিতীয় শিকার হয়ে তিনি ফেরেন ৪ রান করে। কুমিল্লা দ্রুত তিন উইকেট হারালে ম্যাচ জমে যায়। শেষ তিন ওভারে দরকার পড়ে ২৯ রানে। আর শেষ দুই ওভারে ১৯। ব্যাটে তখন শহিদ আফ্রিদি ও থিসারা পেরেরা। ১৯তম ওভারে জুনায়েদ খানের প্রথম বলেই বিশাল ছক্কা মারেন আফ্রিদি। ম্যাচ ঝুঁকে যায় কুমিল্লার দিকে।

কিন্তু পরের বলেই আউট আফ্রিদি। আবার জমে যায় ম্যাচ। তখনও যে ক্রিজে আছেন পেরেরা। প্রথম ম্যাচে যিনি ২৬ বলে ৭৪ রানের ইনিংস খেলে নিজের সক্ষমতার প্রমাণ দিয়েছিলেন। জুনায়েদের চতুর্থ বলে চার মেরে ম্যাচ নিজের পক্ষে নেন পেরেরা। পরের বলে এক রান। কিন্তু শেষ বলে আবার উইকেট পতন, আউট জিয়াউর রহমান। ছক্কা হাঁকাতে গিয়ে শূন্য রানেই ফেরেন তিনি।

শেষ ওভারে কুমিল্লার প্রয়োজন হয় ৮ রান। প্রথম বল ওয়াইড। পরের বল ডট। দ্বিতীয় বলে এক রান নেন সাইফউদ্দিন। তৃতীয় বলে চার মেরে ম্যাচ নাগালে নিয়ে আসেন পেরেরা। আর চতুর্থ বলে বিশাল ছক্কা মেরে ম্যাচ শেষ করেন দুই বল আগেই। তাদের স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ১৮৬। পেরেরা এক ছক্কা ও দুই চারে ৭ বলে ১৮ রানে অরপাজিত থাকেন।

খুলনার হয়ে ৩২ রানে চার উইকেট নিয়ে সফল বোলার জুনায়েদ খান। একটি করে উইকেট নেন মাহমুদউল্লাহ ও মালিঙ্গা।

এর আগে জুনায়েদ সিদ্দিকীর ৭০ রানে ভর করে ১৮১ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে খুলনা টাইটানস।

ট্যাগ: তামিম ইকবালবিপিএল-২০১৯বিপিএল-৬লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রতীকের আত্মহত্যায় প্ররোচনাকারী শিক্ষকদের শাস্তির দাবিতে ঢাবিতে মানববন্ধন

পরবর্তী

আবারও সংলাপে বসবেন ট্রাম্প-কিম

পরবর্তী
আবারও সংলাপে বসবেন ডোনাল্ড ট্রাম্প-কিম জং উন-যুক্তরাষ্ট্র-নর্থ কোরিয়া

আবারও সংলাপে বসবেন ট্রাম্প-কিম

সড়ক দুর্ঘটনা-বাস-ট্রাক সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT