চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতীকের আত্মহত্যায় প্ররোচনাকারী শিক্ষকদের শাস্তির দাবিতে ঢাবিতে মানববন্ধন

মনোয়ার হোসেন মান্না মনোয়ার হোসেন মান্না
১০:৫৬ অপরাহ্ণ ১৮, জানুয়ারি ২০১৯
শিক্ষা
A A

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের মেধাবী শিক্ষার্থী তাইফুল ইসলাম প্রতীককে আত্মহত্যার প্ররোচনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো।

শুক্রবার বিকালে টিএসসির রাজু ভাস্কর্যে মানবন্ধনে প্রতীকের আত্মহত্যাকে হত্যাকাণ্ড দাবি করে সংগঠনগুলোর নেতৃবৃন্দ প্রতীকের ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিভাগের যেসব শিক্ষক জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মানববন্ধনে বক্তব্যে মুক্তিযুদ্ধ ভিত্তিক সংগঠন স্লোগান৭১ এর সভাপতি কাজী সুজন মিয়া বলেন, পরিবার -পরিজন ছেড়ে একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে এসে শিক্ষকদেরই অভিভাবক হিসেবে গ্রহণ করে। কিন্তু সেসব শিক্ষক যখন ভালোবাসা ও যত্নের পরিবর্তে ঘৃণা, বঞ্চনার মাধ্যমে শিক্ষার্থীদের দূরে ঠেলে দেন, তা অত্যন্ত দুঃখজনক ঘটনা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী তাইফুল ইসলাম প্রতীকের সঙ্গে শিক্ষকরা এমনই বিমাতাসুলভ আচরণ করেছেন, যা সে মেনে নিতে পারেনি৷ ফলে সে নিজেকে শেষ করে দেয়। এটি একধরনের হত্যাকাণ্ড। সুষ্ঠু তদন্ত করে এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার চাই আমরা৷

ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি সানোয়ারুল হক বলেন, প্রতীক তার যোগ্যতা বলে বিভাগের শিক্ষক হতে চেয়েছিলো৷ সে অনার্সে সর্বোচ্চ রেজাল্টও করে। কিন্তু মাস্টার্সে এসে তার সঙ্গে বিপরীত আচরণ শুরু করে তারই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আজাদ৷ তারা প্রতীকের সঙ্গে একজন অপরাধীর মতো আচরণ শুরু করে। তাকে ১০ নাম্বারের পরীক্ষায় ০ মার্ক দেয়, যে কিনা বিভাগের সর্বোচ্চ রেজাল্টধারী৷ বিশ্ববিদ্যালয়ের বাইরের দুর্ঘটনার সঙ্গে তার নাম জড়িয়ে তাকে শাস্তি দেয়৷ এমন নানা কারণ সহ্য করতে না পেরে প্রতীক নিজের প্রাণনাশ করে৷ এর সঙ্গে জড়িত তার বিভাগের কিছু কুলঙ্গার শিক্ষক। তাদের অবশ্যই বিচার করতে হবে৷

থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নীলিমা হোসেন বলেন, আত্মহত্যা কখনো কোনো সমস্যার সমাধান হতে পারে না। আমরাই আমরা কাছের মানুষকে নানাভাবে আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছি। আমাদের উচিত আমাদের পাশের মানুষটির মানসিক স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখা যেন সে আত্মহত্যার দিকে ধাবিত না হয়। কিন্তু আজ প্রতীক সেই যত্ন পায়নি। যার ফলে আজ আমরা একজন মেধাবী প্রতীককে হারিয়েছি। আমরা এর সুষ্ঠু তদন্ত দাবি ও দোষীদের শাস্তি দাবি করছি।

ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল্লাহ সাদেক এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা আরো বলেন, কোনোভাবেই আত্মহত্যাকে সমর্থন করি না আমরা। কিন্তু এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে কীভাবে বিষ ঢুকে গেছে, তা সহজে অনুমেয়, কীভাবে একজন তরুণ ধুকে ধুকে মরে যায় তা বুঝতে পারি। আমাদের অবস্থা এমন- ‘ভদ্রতার স্বার্থে না পারি বলিতে, না পারি সইতে’। দু:খ, যাতনা, অপমান, লাঞ্ছনা আর তা বলতে না পারার চূড়ান্ত পরিণতি ‘’আত্মহত্যা’! আমরা মনে করি, শাবিপ্রবির শিক্ষার্থী প্রতীক এমনই কারণে তিলে তিলে শেষ হয়ে গেছে! আমরা বলবো, প্রতীক নিজেকে শেষ করেনি। তাকে শেষ করা হয়েছে। আমাদের সমাজের কিছু নষ্ট শিক্ষক নামের কুচক্রী হীন স্বার্থে, হীন লক্ষ্য বাস্তবায়নে সম্ভাবনাময়ী তরুণদের তুচ্ছ কারণে অবহেলা করে, লাঞ্ছিত, অপমান করে ধ্বংসের পথে নিয়ে যায়! প্রতীককে এভাবেই শেষ করা হয়েছে। শেষ করা হয়েছে তার পরিববারের স্বপ্নকে, কেড়ে নেয়া হয়েছে মায়ের ভালোবাসা, বোনের শান্তি, বাবার বুকভরা আশা! আজ তাই প্রতীক হত্যার বিচার চাইতে আমরা এখানে দাঁড়িয়েছি।

টিএসসির নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী বরাবর প্রতীকের ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান।

মানবন্ধনে ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের গাজী মেহেদী হাসান, নাট্য সংসদের দপ্তর সম্পাদক দিগার মাহমুদ, প্রচার সম্পাদক মো. লিপ্টন ইসলাম, যোগাযোগ বৈকল্য বিভাগের শিক্ষার্থী মাসুম বিল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

এমন ছক্কা আগে দেখেনি বিপিএল

পরবর্তী

তামিম ঝলকের দিনে ‍কুমিল্লার রোমাঞ্চকর জয়

পরবর্তী

তামিম ঝলকের দিনে ‍কুমিল্লার রোমাঞ্চকর জয়

আবারও সংলাপে বসবেন ডোনাল্ড ট্রাম্প-কিম জং উন-যুক্তরাষ্ট্র-নর্থ কোরিয়া

আবারও সংলাপে বসবেন ট্রাম্প-কিম

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT