চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লার সামনে খুলনার ১৮২ রানের চ্যালেঞ্জ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৫ অপরাহ্ণ ১৮, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

টানা চার হারের পর আগের ম্যাচেই শক্তিশালী ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে প্রথম জয় পেয়েছিল খুলনা টাইটানস। সেই জয়ের ধারা বজায় রাখতে শুক্রবার কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে খেলছে তারা। সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে ১৮১ রান করেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ছন্দপতন। ইনিংসের চতুর্থ বলেই আউট হন জহুরুল ইসলাম। মোহাম্মদ সাইফউদ্দিনের বলে জিয়াউর রহমানের হাতে ধরা পড়ার আগে দলীয় খাতা খুললেও নিজের হিসাবের খাতা খুলতে পারেননি জহুরুর।

উইকেট হারিয়ে যেন তেতে উঠে খুলনা। পাল্টা আক্রমণ শুরু করেন জুনায়েদ সিদ্দিক ও আল-আমিন। মারকাটারি ব্যাট চালিয়ে প্রথম ৬ ওভারে দুজনের তুলে ফেলেন ৬৫ রান। দলের একের পর এক বোলার যখন দুই ব্যাটসম্যানের কাছে কচুকাটা হচ্ছিল তখন কুমিল্লার ত্রাতা শহিদ আফ্রিদি।

Banglabid

পাকিস্তানি স্পিনারের বলে বোল্ড হন আল-আমিন। ৭১ রানের জুটি বিচ্ছিন্ন হওয়ার আগে ১৯ বলে আল-আমিন করেন ৩২ রান। তার ইনিংসে চার বাউন্ডারির সঙ্গে ছিল একটি বিশাল ওভার বাউন্ডারি।

আল-আমিন ফেরার পর আক্রমণ ধরে রাখে খুলনা। নিজের মোকাবেলা করা আফ্রিদির প্রথম বলেই ছক্কা হাঁকান মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু আক্রমণটা বেশিক্ষণ স্থায়ী করতে পারেননি খুলনা অধিনায়ক। ৯ বলে ১৬ রান করে সরাসরি বোল্ড হয়ে আফ্রিদির দ্বিতীয় শিকার হন।

অন্যদের যাওয়া-আসার মধ্যে একপ্রান্তে নিজের মতো করেই ব্যাট চালাচ্ছিলেন জুনায়েদ। বাহারি সব শট খেলে তুলে নেন হাফসেঞ্চুরিও। ব্যাটে-বলে দারুণ সংযোগ হওয়া জুনায়েদকে আউট করতে পারেননি কুমিল্লার কোনও বোলার। ৭০ রান করা বাঁহাতি এই ব্যাটসম্যান ফেরেন রানআউটের খাড়ায় কাটা পড়েন। ৪১ বল খেলে সমান চারটি করে চার-ছক্কা মারেন জুনায়েদ।

Reneta

এক ধীরগতিতে হলেও ভালো ব্যাট করছিলেন ডেভিড মালান। কিন্তু তাকেও বেশি সময় ক্রিজে থাকতে দেননি আফ্রিদি। ২৫ বলে ২৯ রান করে উইকেটের পেছনে ক্যাচ আফ্রিদির তৃতীয় শিকার মালান। ভালো করতে পারেননি ক্রেগ ব্র্যাথওয়েট। ১২ করে ওয়াহাব রিয়াজের বলে আউট হন ক্যারিবীয় অলরাউন্ডার। শেষ পর্যন্ত নির্ধারি ওভারে ৭ উইকেটে ১৮১ রানের থামে খুলনার ইনিংস।

কুমিল্লা হয়ে আফ্রিদি তিনটি ছাড়া দুটি উইকেট নেন তার স্বদেশি ওয়াহাব রিয়াজ। সাউফউদ্দিন নেন একটি উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খুলনা টাইটানসবিপিএল-২০১৯বিপিএল-৬
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সংরক্ষিত আসনে আ.লীগের দেড় হাজারেরও বেশি মনোনয়ন ফরম বিক্রি

পরবর্তী

নদীভিত্তিক পর্যটন বিকাশে প্রাণবন্ত এক নৌ ভ্রমণ

পরবর্তী

নদীভিত্তিক পর্যটন বিকাশে প্রাণবন্ত এক নৌ ভ্রমণ

‘ওয়ার্নার বলছিল, বি স্মার্ট’

সর্বশেষ

‘স্বৈরশাসকদের পরিণতি কেমন হয় শেখ হাসিনা ইতিহাস থেকে সেই শিক্ষা নেয় নাই’

আগস্ট ২১, ২০২৬

ভিখারি সেজে ৮ ঘণ্টায় ৪ হাজার রুপি আয় ইউটিউবারের

আগস্ট ২১, ২০২৬

পাকিস্তানের বিপক্ষে তিন দিনেই ইনিংস ব্যবধানে জিতল ইংল্যান্ড

আগস্ট ২১, ২০২৬

কেমন হল এশিয়ান গেমসের বাংলাদেশ দল

আগস্ট ২১, ২০২৬

পারেদেসকে ১০ ও মোলিনাকে ৭ ম্যাচের নিষেধাজ্ঞা, আর্জেন্টিনাকে বড় জরিমানা ফিফার

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT