চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাবলিগের দুইপক্ষের ব্যাপক সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৯ অপরাহ্ণ ০১, ডিসেম্বর ২০১৮
বাংলাদেশ
A A

ইজতেমাকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার নিয়ে রাজধানীর আশকোনায় তাবলিগ জামাতের দুইপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে অন্তত অর্ধশতাধিক মুসল্লি।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ধাওয়া পাল্টা-ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বন্ধ হয়ে যায় যান চলাচল। দুপুরের পর যানবাহন চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে। তবে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

জানা গেছে, মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভির অনুসারীদের জোড় ইজতেমা করার চেষ্টা করলে দেওবন্দপন্থি মাওলানা জুবায়েরের অনুসারীরা তাতে বাধা দেয়। এতে সংঘর্ষ শুরুর পর তা আশেপাশে ছড়িয়ে পড়ে।

Banglabid

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম আলম বলেন, পূর্বপাশের রাস্তা দখল করে আছে মাওলানা জোবয়ের গ্রুপ। আর পশ্চিমপাশের রাস্তা দখলে নিয়েছে সাদ গ্রুপ। তবে দুই লেন দিয়ে ধীরে ধীরে যান চলাচল করছে।

তাবলিগ জামাত সূত্রে জানা গেছে, নেতৃত্ব নিয়ে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদের সমর্থকদের দ্বন্দ্ব চলছে বেশ কিছুদিন ধরে। এই বিরোধের মধ্যেই ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত ৫ দিনের জোড় (সম্মেলন) এবং আগামী ১১ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত তিন দিনের ইজতেমা করার ঘোষণা দেন ভারতের তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা।

কিন্তু তাবলিগের দেওবন্দপন্থিরা ঘোষণা দেন, তারা ৭ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত জোড় এবং আগামী ১৮ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত তিন দিনের ইজতেমা করবেন।

Reneta

শুক্রবার রাতে থেকে মাওলানা জুবায়েরপন্থিরা টঙ্গীর ইজতেমা ময়দান দখল করে আছে এমন খবরে সা’দ অনুসারীরা রাত থেকে ইজতেমা ময়দানে যাওয়ার চেষ্টা করে।

সে সময় সাদবিরোধীদের কাছে থেকে তারা বাধা পায়। এরই পরিপ্রেক্ষতে সাদ বিরোধী পক্ষ বিমানবন্দর সড়কে অবস্থান নেয়।

এর আগে শুক্রবার টঙ্গীর তুরাগ নদের পাড়ে বিশ্ব ইজতেমা ময়দান ঘিরে তাবলিগ জামাতের দু’টি পক্ষের কর্মসূচি ঘোষণা ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করে নির্বাচন কমিশন (ইসি)। সেজন্য ভোটের আগে ওই ময়দানে যেকোনো ধরনের অনুষ্ঠান বন্ধের নির্দেশনা দেয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইজতেমাতাবলিগমাওলানা মোহাম্মদ সাদমাওলানা সাদ কান্ধলভী
শেয়ারTweetPin

সর্বশেষ

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬

শাপলা চত্বরের গণহত্যার স্মৃতি সংরক্ষণে ভাস্কর্যের মুখাবয়ব বাদ দেওয়ার আহ্বান মামুনুল হকের

আগস্ট ৯, ২০২৬

সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডন গ্রেফতার

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT