চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাইজুল কেনো বোলিং পাননি?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪০ অপরাহ্ণ ২৮, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: বোলিংয়ে এসে মার খাচ্ছেন সবাই। চার-ছক্কার বৃষ্টি নামিয়ে প্রতিপক্ষ দল গড়ছে রানের পাহাড়। অথচ নিজ দলের সবচেয়ে সফল বোলারকেই আক্রমণে আনছেন না অধিনায়ক। শেষপর্যন্ত আর বোলিং করার ডাকই পাননি খুলনা টাইটানসের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম! অন্যদিকে কুমিল্লা ভিক্টোরিয়ানসের ওপেনার এভিন লুইস বীরদর্পে মাঠ ছাড়লেন মাহমুদউল্লাহ রিয়াদের দলকে ২৩৮ রানের বোঝা চাপিয়ে।

আগের দুই ম্যাচে তিনটি করে উইকেট নেয়া তাইজুল এবারের বিপিএলে টাইটানসের সর্বোচ্চ উইকেট শিকারি। তারপরও কেনো তাকে দিয়ে বোলিং করানো হয়নি সেটির সুনির্দিষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি ম্যাচ শেষে অধিনায়ক সংবাদ সম্মেলনে না আসায়।

দলের বিদেশি ক্রিকেটার ক্রেইগ ব্র্যাথওয়েট সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে আসতেই জানতে চাওয়া হয়, তাইজুলকে কেনো বোলিংয়ে ডাকা হয়নি। এই উইন্ডিজ ক্রিকেটার জানালেন, এটি তার জানার কথা নয়। কেননা মাঠের সব সিদ্ধান্ত অধিনায়কের।

প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টাই করলেন ক্যারিবীয় অলরাউন্ডার, ‘আমি এ প্রশ্নের উত্তর দিতে পারব না, কারণ আমি দলের অধিনায়ক নই। কে বল করল, কে করল না এটা অধিনায়কই বলতে পারবে।’

পরের প্রশ্নে অবশ্য একটা ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করেছেন ব্র্যাথওয়েট, ‘রিয়াদ চার ওভার করেছে এবং সে ভালো বল করেছে। তাদের দুইজন বাঁহাতি ব্যাটসম্যানই ইনিংসের অধিকাংশ সময়জুড়ে ব্যাটিং করেছে। ডানহাতি ব্যাটসম্যানরা খুবই কম ব্যাটিং করেছে। এনামুল প্রথম বলেই আউট হয়ে গেছে। আফ্রিদি চারে খেলেছে এরপর শামসুর বাকিটা টেনে নিয়েছে। তাই আমি বলতে পারছি না সে কেনো বল করেনি। হয়তো ছোট বাউন্ডারি আর দুই বাঁহাতি ব্যাটিংয়ে থাকলে স্পিনারদের দিয়ে বল করানো কঠিন।’

বাঁহাতি ব্যাটসম্যানদের সামনে বাঁহাতি স্পিনার আনা যাবে না, এ তত্ত্ব নতুন নয় বাংলাদেশের ক্রিকেটে। এর আগে জাতীয় দলেও দেখা গেছে এমনটা। বিশ্বসেরা বাঁহাতি স্পিনারদের একজন সাকিব আল হাসানও অনেক ম্যাচেই বাঁহাতি ব্যাটসম্যানদের সামনে বোলিং করতে আসেন না। এমন উদাহরণ অসংখ্য। যদিও তা কতটুকু কাজে দেয় তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।

সোমবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মার খেয়েছেন খুলনার সব বোলারই। সবচেয়ে কম রান দিয়েছেন মাহমুদউল্লাহ। তাও ৪ ওভারে ৩২। বাকি সব বোলারই এভিন লুইসের ১০৯ রানের ইনিংসের পথে খেয়েছেন বেধড়ক পিটুনি। বিপিএলে রান দেওয়ার রেকর্ডও গড়ে ফেলেন টাইটানস পেসার নূর আলম সাদ্দাম। দেন ৪ ওভারে ৫৯ রান। সতীর্থদের এমন বিপদের দিনে দর্শক হয়ে থাকতে হয়েছে তাইজুলকে!

সবাই মার খেয়ে যাওয়ার পরও ৫ বোলারকে দিয়েই ২০ ওভার করিয়েছেন মাহমুদউল্লাহ। মিডিয়াম পেসার আরিফুল হককেও ডাকেননি। হারের বৃত্তে ঘুরপাক খাওয়া খুলনার সেরা চারে ওঠার সম্ভাবনা শেষ হয়ে যায় অনেক আগেই। এ ম্যাচে তাদের হারানোর কিছুই ছিল না।

নির্ভার থেকে শেষটায় এসে নিজেদের মেলে ধরার সুযোগ হেলায় হারালেন তারা। বোলিংয়ের পর ব্যাটিংয়েও দেখা যায়নি প্রচেষ্টার ছাপ। যার ফল নিজেদের ১১ নম্বর ম্যাচে ৮০ রানের বিশাল ব্যবধানে হার। মাত্র দুটি জয় নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা মাহমুদউল্লাহ রিয়াদের দলের শেষ ম্যাচ আগামী ২ ফেব্রুয়ারি মিরপুরে। তাদের প্রতিপক্ষ সাকিব আল হাসানের ঢাকা ডায়নমাইটস।

ট্যাগ: খুলনাতাইজুলবিপিএল-২০১৯বিপিএল-৬লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাশরাফীদের বড় চ্যালেঞ্জই দিলেন সাকিবরা

পরবর্তী

সমাজে একঘরে থিম্মাক্কা পেলেন ‘পদ্মশ্রী’

পরবর্তী

সমাজে একঘরে থিম্মাক্কা পেলেন ‘পদ্মশ্রী’

‘সা রে গা মা পা’ বিজয়ী ইশিতার সেরা কিছু গান

সর্বশেষ

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় দেবে হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT