চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তরুণদের আগলেই রাখছেন মাশরাফি

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৩:৪৬ অপরাহ্ণ ১৭, জুন ২০১৭
স্পোর্টস
A A

দলের তরুণ ক্রিকেটাররা চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের মেলে ধরতে পারেননি। হাল ধরেছেন সিনিয়ররা। তারাই সেমিতে টেনে তুলেছেন বাংলাদেশকে। তবে তরুণরা ভালো না করলেও আস্থা হারাচ্ছেন না মাশরাফি বিন মর্তুজা। অধিনায়কের বিশ্বাস এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আরো পরিণত হয়ে উঠবে তরুণরা। আর ২০১৯ বিশ্বকাপেই তাদের দেখা যাবে পরিণত পারফর্মার হিসেবে।

একে তো অচেনা ইংলিশ কন্ডিশন, সঙ্গে আবার বিশ্বের সেরা আট দলের আসর। মাঠে চরম প্রতিদ্বন্দ্বিতা। এমন জায়গায় তরুণরা গিয়েই খুব ভালো খেলে ফেলবে- এতটা প্রত্যাশা করেন না মাশরাফি। তাই এখনই তরুণদের আগলেই রাখছেন। তবে তাদের খেলায় যে উন্নতি আনতে হবে সেটিও বলতে ভোলেনিনি ম্যাশ।

‘তরুণদের জন্য এসব স্টেজ সহজ না। একই সাথে ওদের উন্নতিও করতে হবে। সিনিয়রদের ভালো খেলাটা সবসময়ই জরুরী। তরুণ প্লেয়ারদেরও ভালো খেলতে হবে। তবে ওদের নিয়ে ভয় নেই। দারুণ ভবিষ্যৎ আছে ওদের। ২০১৯ বিশ্বকাপ যখন আসবে, অনেক দায়িত্ব নিয়ে খেলতে পারবে। আর দুই বছর পর অনেক পরিণত হবে। এখন পরিণত হওয়ার সময়। যে পর্যায়ে ওরা খেলতে পেরেছে, তাতে ওদের উচিত এখান থেকে আরও বেশি উন্নতি করা। সেটা করতে পারলে ২০১৯ বিশ্বকাপে ভালো পারফরম্যান্স করতে পারবে।’

তামিম, রিয়াদ, সাকিবদের সঙ্গে সৌম্য, সাব্বির, তাসকিন, মোস্তাফিজের মতো তরুণরা অবদান রাখতে পারলে আরও সুখকর হতে পারতো বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন। তবে যে পারফরম্যান্স হয়েছে সেটিও গর্ব করার মতোই।

মাশরাফিও দলের পারফরম্যান্স মূল্যায়ন করলেন সেভাবেই, ‘সেমিফাইনাল খেলেছি এটা অনেক বড় ব্যাপার। বিশেষ করে যে গ্রুপ থেকে খেলেছি। আমাদের জন্য সহজ ছিল না। সেমির সুযোগটা নিতে পারলে হয়তো আরেকটা ম্যাচ থাকতো। কিন্তু পারিনি। এটা হতাশার। তার মানে এই না এখানেই থেমে যাচ্ছে। সামনে যে সিরিজ ও টুর্নামেন্ট আছে সেখানে ভালো করতে হবে।’

সাসেক্সে প্রস্তুতি ক্যাম্প, আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ আর ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ৫০ দিনের সফর শেষে শনিবার সকাল পৌনে ১০টায় ঢাকায় পৌঁছেছে বাংলাদেশ দল। বিমানবন্দরে সংবাদমাধ্যমের সঙ্গে অতীত, বাস্তবতা ও আগামী নিয়ে এভাবেই কথা বললেন মাশরাফি।

সেমিফাইনাল ম্যাচের আগে ক্রিকেট নিয়ে যে হইচই ছিল সেটি থেমে যায় ভারতের বিপক্ষে বড় হারের পর। বড় অর্জন নিয়ে ফিরলেও বিমানবন্দরে উচ্ছ্বাস-উন্মাদনা তাই কিছুই ছিল না। বিসিবির সহ-সভাপতি ও প্রধান নির্বাহী ফুল দিয়ে বরণ করেছেন মাশরাফিদের। ফুল হাতে এসেছিলেন ক্রিকেট সাপোটার্স অ্যাসোসিয়েশনের কয়েকজন সদস্যও। আনুষ্ঠানিকতা সেরে নীরবেই বিমানবন্দর থেকে যার যার বাসার উদ্দেশে রওনা হয়েছেন ক্রিকেটাররা।

তবে সবাই দেশে ফেরেননি। কোচিংস্টাফরা ছুটিতে চলে গেছেন যার যার দেশে। মুশফিক, মাহমুদউল্লাহ, ইমরুল থেকে গেছেন ইংল্যান্ডে। কয়েকদিন ছুটি কাটিয়ে ফিরবেন তারা। পরিবার নিয়ে আলাদা ফ্লাইটে আজই ঢাকায় পৌঁছানোর কথা সাকিবের।

ট্যাগ: আইসিসি চ্যাম্পিয়ানস ট্রফিমাশরাফি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাহাড় ধসে নিহত সেনা সদস্য আজিজুরের দাফন সম্পন্ন

পরবর্তী

রাজধানীতে র‌্যাবের হাতে ৮ ভুয়া ডিবি সদস্য গ্রেফতার

পরবর্তী

রাজধানীতে র‌্যাবের হাতে ৮ ভুয়া ডিবি সদস্য গ্রেফতার

আইসিটি ডিভিশনের ওয়েবসাইট ভারতীয় হ্যাকারদের দখলে

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT