চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তনুর হত্যাকারীদের ধরতে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী

মোরছালীন বাবলা মোরছালীন বাবলা
৯:০৭ অপরাহ্ণ ৩০, মার্চ ২০১৬
বাংলাদেশ
A A

তনু হত্যাকাণ্ডের ১০ দিন পরও রহস্যের কোনো কূল-কিনারা হয়নি। তনুর ঘাতক কারা, কেনোই বা তাঁকে হত্যা করা হয়েছে সে বিষয়টি এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ ও  গোয়েন্দা সংস্থাগুলো। ঘাতকদের খুঁজে বের করতে সব ধরণের সহযোগিতা দেয়ার কথা বলছেন কুমিল্লা সেনানিবাসের সেনা কর্মকর্তারা।

২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাস সংলগ্ন এলাকায় পাওয়া যায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর মরদেহ। তনুকে হত্যার পর ঘাতকরা ওই স্থানে লাশ ফেলে গেছে, নাকি ওখানেই তনুকে হত্যা করা হয়েছে সেটি এখনো নিশ্চিত হতে পারেনি কেউ।

বুধবার দুপুরে সাংবাদিকদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান কুমিল্লা সেনানিবাসের কর্মকর্তারা। তনুর মরদেহ পাওয়ার স্থানসহ অন্যান্য আলামত দেখন তারা।

Banglabid

সর্বদা প্রাণচাঞ্চল্য মেয়ে তনুকে হারিয়ে নির্বাক তার  বাবা মা ও স্বজনরা। কারা তাদের মেয়েকে হত্যা করেছে বারবার এই উত্তর খুঁজে ফিরছেন তারা।

অপরাধীর শাস্তি চেয়ে তনুর বাবা বলেন, যারা আমার মেয়েকে খুন করছে আমি তাদের বিচার চাই। ক্যান্টনম্যান্টের কাছে, প্রশাসনের কাছে বিচার চাইছি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও সুষ্ঠু বিচারের আকুল আবেদন জানান তিনি। কথা বলতে গিয়ে কান্নায় ভেঙ্গে পরেন তনুর মা।

Reneta

কুমিল্লা সেনানিবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, তদন্ত সংস্থার পাশাপাশি পুরো ঘটনাই তদন্ত করে দেখছেন তারা। ঘাতক যেই হোক তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবিও তাদের।

কুমিল্লা সেনানিবাসের ব্রি. জেনারেল কাজী শওকত আলম বলেন, সোহাগী জাহান তনু, সে আমাদের অন্য যেকোন সদস্যের মেয়ের মতোই। আমরা সেভাবেই দেখি। আমরা এ ব্যাপারে খুবই মর্মাহত। অত্যন্ত ব্যাথিত। আমরা সর্বাত্মকভাবে পুলিশকে, তদন্তকারী সংস্থাকে প্রথম থেকেই সাহায্য সহযোগিতা করে আসছি, এখনও করছি এবং আগামীতেও সহযোগিতা অব্যাহত রাখবো বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।

এখনও সেনানিবাসের অনেক স্থানেই বাউন্ডারি না থাকায় বাইরে থেকেও লোকজন মাঝে মাঝে ঢুকে পড়ে বলে জানিয়েছেন সেনা কর্মকর্তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তনু হত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সতর্ক ভারতের সামনে ফর্মে থাকা ক্যারিবীয়রা

পরবর্তী

ফাইনালে পৌঁছাতে ব্যাটে জবাব দিচ্ছে ইংল্যান্ড

পরবর্তী

ফাইনালে পৌঁছাতে ব্যাটে জবাব দিচ্ছে ইংল্যান্ড

যুবরাজের বদলে ভারতীয় দলে মুনেশ পান্ডে

সর্বশেষ

‘স্পেলিং স্টার ২০২৬’-এর বাছাই পর্বের ফল প্রকাশ

‘স্পেলিং স্টার ২০২৬’ বাছাই পর্বে নির্বাচিতদের তালিকা প্রকাশ

আগস্ট ২২, ২০২৬

চলচ্চিত্রে সুদিন ফেরানোর ডাক

আগস্ট ২২, ২০২৬

বড় অঙ্কের অর্থদণ্ডের মুখে প্রিন্স হ্যারি

আগস্ট ২২, ২০২৬

ফিফার সবুজ সংকেত, আসিয়ান কাপ খেলবে বাংলাদেশ 

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT