চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তথ্য-প্রযুক্তি খাতে আমদানি নির্ভরতা কমাতে রাষ্ট্রপতির আহবান

নীলাদ্রি শেখর নীলাদ্রি শেখর
৭:০৬ পূর্বাহ্ণ ১৫, জুন ২০১৫
তথ্যপ্রযুক্তি
A A

আইসিটি পণ্য ও সেবার ব্যবসায়িক সুবিধা, বিনিয়োগ বাড়ানো এবং আমদানি নির্ভরতা কমানোর আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। বাংলাদেশ আইসিটি এক্সপো উদ্বোধন করে রাষ্ট্রপতি বলেন, তথ্য প্রযুক্তির সেবা প্রান্তিক জনগোষ্ঠির কাছে পৌঁছানোয় নগর জীবনে স্বাচ্ছন্দ্য এসেছে।

দেশীয় প্রযুক্তি শিল্পের উন্নয়ন ও সম্ভাবনার চিত্র তুলে ধরতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয়েছে তিনদিনের বাংলাদেশ আইসিটি এক্সপো-২০১৫। তথ্য-প্রযুক্তি শিল্পের সবচেয়ে বড় এই আয়োজনের উদ্বোধন করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

এবারের মেলার উদ্দেশ্য আমদানি নির্ভরতা কমিয়ে ‘মেক বাই বাংলাদেশ’ প্রতিষ্ঠার উদ্যোগকে স্বাগত জানান রাষ্ট্রপতি।

Banglabid

সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ রূপকল্প বাস্তবায়নের সহায়ক এই উদ্যোগের বাস্তব প্রতিফলন দেখার আশা করেন তিনি। লক্ষ্য বাস্তবায়নে সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত ও সহযোগী ভূমিকার প্রয়োজনীয়তার কথা বলেন আবদুল হামিদ।

২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকারের কথা স্মরণ করে তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, বাস্তব। শিক্ষা ব্যবস্থায় তথ্য-প্রযুক্তির সম্প্রসারণ ছাড়াও প্রশাসন, ব্যাংকিং, চিকিৎসাসেবা, ব্যবসা-বাণিজ্য এবং গণযোগাযোগের মাধ্যম হিসেবে তথ্য-প্রযুক্তির ব্যবহারে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম।

এবারের এক্সপোতে থাকছে নবীনদের জন্য ইনোভেশন জোন। নানা উদ্ভাবন প্রদর্শনের পাশাপাশি গেইমিং প্রতিযোগিতা, রোবট শো এবং তারকাদের উপস্থিতিও থাকছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিটি এক্সপো
শেয়ারTweetPin

সর্বশেষ

মার্কিন সেনা হত্যা বা ধরলে ৩০ হাজার ডলার পুরস্কার!

আগস্ট ১৭, ২০২৬

পশ্চিমবঙ্গে হোটেলে ঘুমের মধ্যে আগুন, প্রাণ গেল ৬ জনের

আগস্ট ১৭, ২০২৬

২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

আগস্ট ১৭, ২০২৬

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন সিনেটরের তোপের মুখে ট্রাম্প

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT