চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাবির রোকেয়া হলে মোবাইলফোন ‘চোর’ আটক

মনোয়ার হোসেন মান্না মনোয়ার হোসেন মান্না
১২:৫৩ অপরাহ্ণ ০৫, ডিসেম্বর ২০১৮
অপরাধ
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল থেকে চুরি হওয়া কয়েকটি মোবাইলফোনসহ এক বহিরাগত তরুণীকে আটক করা হয়েছে। 

বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জিনাত হুদা ওই অভিযুক্তকে বিশ্ববিদ্যালয়ের সহকারি প্রক্টরদের মাধ্যমে পুলিশে সোপর্দ করেন।

হল কর্তৃপক্ষ জানিয়েছে, মেয়েটির নাম এশা। সে কিছুদিন ধরে বনানী এলাকায় বসবাস করছে। এর আগে সে চিটাগাং রোডে থাকত।

আগেও সে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলে ঢুকে মোবাইল চুরি করেছে বলে উপস্থিত ছাত্রীদের কাছে স্বীকার করেছে।

হলের শিক্ষার্থী জানান, বুধবার সকাল ৮টার দিকে ছাত্রীর বেশে মেয়েটি রোকেয়া হলে প্রবেশ করে। এরপর সে ৭ মার্চ ভবনের ৪০৪, ৫১৫, ৫১৮ নম্বর কক্ষ থেকে তিনটি মোবাইলফোন চুরি করে।

এছাড়াও ওই তরুণী হলের অতিরিক্ত ভবনের ২৮ নম্বর কক্ষ থেকে ইসলামিক স্টাডিজ বিভাগের এক ছাত্রীর মোবাইলফোনও চুরি করে।

তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় ছাত্রীরা তাকে আটক করে হল প্রাধ্যক্ষের কাছে নিয়ে যায়।

হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জিনাত হুদা জিজ্ঞাসাবাদ করলে মেয়েটি অসংলগ্ন কথা-বার্তা বলতে থাকে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক বদরুজ্জামান ভূইয়া, সহকারী প্রক্টর সীমা ইসলামের উপস্থিতিতে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ড. জিনাত হুদা বলেন, আগেও হলে প্রায়ই চুরি হতো বলে মেয়েরা আমাকে অভিযোগ করেছে। আজকে তিনটি মোবাইলসহ বহিরাগত আটক করা হয়েছে। তাকে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির সাহায্যে পুলিশে সোপর্দ করা হয়েছে।

জানতে চাইলে নীলক্ষেত পুলিশ ফাঁড়ির এস আই সাহেব আলী বলেন, হল কর্তৃপক্ষ আমাদের কাছে সোপর্দ করেছে। তার নামে মামলা হবে।

ট্যাগ: ঢাকা বিশ্ববিদ্যালয়মোবাইল চুরিমোবাইলফোনরোকেয়া হলসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিএনপির প্রার্থী জামায়াত নেতার মনোনয়নপত্র ২৪ ঘণ্টার মধ্যে গ্রহণের নির্দেশ

পরবর্তী

বার্নাব্যু’র আমন্ত্রণে যাচ্ছেন মেসি, রোনালদোকে নিয়ে ধোঁয়াশা

পরবর্তী

বার্নাব্যু’র আমন্ত্রণে যাচ্ছেন মেসি, রোনালদোকে নিয়ে ধোঁয়াশা

শাকিবের ‘বীর’ ছবিতে থাকছেন না জয়া আহসান

সর্বশেষ

বিটিভিকে বিশ্বাসযোগ্য ও আধুনিক চ্যানেল হিসেবে দেখতে চান প্রধানমন্ত্রী: কাজী জেসিন

আগস্ট ২৫, ২০২৬

‘যথেষ্ট হয়েছে, এবার পরিবর্তন’— ইনফান্তিনোর প্রতি সাবেকদের ক্ষোভের আগুন

আগস্ট ২৫, ২০২৬
ছবি: তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ (সংগৃহীত)।

নিরাপত্তার কারণে ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট বাতিল করা হয়েছে: তথ্যমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬

মেঘনা নদীর পানি শোধন প্রকল্পে ডেনমার্কের সহায়তা: প্রতিদিন মিলবে ৯৫ কোটি লিটার পানি

আগস্ট ২৫, ২০২৬

সপরিবারে শিক্ষক গণপতি হত্যা: দ্রুত চার্জশিট দেওয়ার উদ্যোগ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT