বিনোদন

ঢাবিতে দুই দিনব্যাপী নাট্যোৎসব

ঢাবিতে নাট্যোৎসবের আলোচনা সভা, নাট্যশিল্পীরা অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাবিতে দুই দিনব্যাপী নাট্যোৎসবের আলোচনা সভা, নাট্যশিল্পীরা অংশগ্রহণ করছে, চ্যানেল আই অনলাইন।. Channel i News – চ্যানেল আই নিউজ

১৭ সেপ্টেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে দুই দিনব্যাপী নাট্যোৎসব। ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্যসংসদের আয়োজনে এ উৎসবে প্রতিদিন একটি করে নাটক দেখানো হবে।

টিএসসি মিলনায়তনে ১৭ ও ১৮ সেপ্টেম্বর এই উৎসব অনুষ্ঠিত হবে। ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী ও নন্দিত অভিনেতা আসাদুজ্জামান নূর।

উৎসব উদ্বোধন করবেন ঢাবি নাট্য সংসদের প্রধান উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান। আয়োজক সংগঠনের পাশাপাশি উৎসবে অংশ নিচ্ছে ঢাকা থিয়েটার এবং ওপেন স্পেস থিয়েটার।

উৎসবের প্রথম দিন ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ প্রযোজনায় ‘রুটস এন্ড উইংস’ মঞ্চস্থ হবে। ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় ওপেন স্পেস থিয়েটার মঞ্চস্থ করবে নাটক ‘টুয়েলভ এ্যাংরি ম্যান’। নির্দেশনা দিয়েছেন এম আরিফুর রহমান।

বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন- কাজী আরিফুর রহমান, মেহেদী হাসান, এস এম মুসাব্বীর তানিম, সৈয়দ এজাজ আহমেদ, রায়হান, আহমেদ দীপ, আবু হাসান মাহি, ওয়ালিদ আদনান, এম আরিফুর রহমান, সীমান্ত হক, শরিফ এম তারিক, মোঃ নাজমুল হোসেন, ফাইরুজ আলম, আনিসুর রহমান রাব্বী।

বিষয়:নাট্যোৎসব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…