চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা ব্যাংকে আবদুল হাই সরকার পুনরায় চেয়ারম্যান নির্বাচিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৬ অপরাহ্ণ ১২, জুলাই ২০২১
অর্থনীতি
A A
আবদুল হাই সরকার পুনরায় ঢাকা ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত. Channel i News - চ্যানেল আই নিউজ
জনাব আবদুল হাই সরকার সম্প্রতি ঢাকা ব্যাংক লিমিটেড এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন।
জনাব সরকার সিরাজগঞ্জ জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭০ সালে স্নাতকোত্তর ডিগ্রি (এম. কম) সম্পন্ন করেন। শিক্ষা জীবন শেষে তিনি আন্তর্জাতিক ব্যবসা-বানিজ্যে সম্পৃক্ত হয়ে স্বাধীন বাংলাদেশের একজন স্বনামধন্য শিল্পপতি হিসেবে পরিচিতি লাভ করেন।
তাঁর আন্তরিক প্রচেষ্টা এবং প্রগতিশীল নেতৃত্বের ফসল হিসেবে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের অন্যতম বৃহৎ ব্যবসায়িক কংগ্লোমারেট পূর্বাণী গ্রূপ। জনাব সরকার ঢাকা ব্যাংক লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে কর্তব্যরত ছিলেন।
তিনি বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন-এর প্রাক্তন চেয়ারম্যান, (বিটিএমএ); বাংলাদেশ এসোসিয়েশন অফ ব্যাংকস (বিএবি)-এর প্রাক্তন সহ-সভাপতি এবং ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিস (এফবিসিসিআই)-এর প্রাক্তন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়াও তিনি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ (আইইউবি) এর এডুকেশন, সাইন্স, টেকনোলজি এন্ড কালচারাল ডেভেলপমেন্ট ট্রাস্ট (ইএসটিসিডিটি)-এর প্রাক্তন চেয়ারম্যান। তিনি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ঢাকা ও চট্টগ্রাম এর ট্রাস্টি বোর্ডের সদস্য। তিনি বাংলাদেশ এন্টারপ্রাইস ইনস্টিটিউট (বিইআই)-এর ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য এবং লিভারপুল, ইউকে ভিত্তিক ইন্টারন্যাশনাল কটন এসোসিয়েশন-এর প্রাক্তন সহযোগী পরিচালক। সম্প্রতি তিনি ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স (আইসিসি), বাংলাদেশ এর নির্বাহী পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে নির্বাচিত সদস্য।
সমাজে অসামান্য অবদানের জন্য অনেক প্রতিষ্ঠান কর্তৃক তিনি সম্মানিত হয়েছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক তিনি বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) মর্যাদায় ভূষিত। তাঁর পুনঃ নিয়োগ ইতিবাচকভাবে ঢাকা ব্যাংকের ধারাবাহিক উন্নয়ন ও গ্রাহকদের ব্যাংকিং সেবা প্রদানের উৎকর্ষতা সাধনের যাত্রা অব্যাহত রাখবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা ব্যাংক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যাত্রাবাড়ীতে অসহায় ও দুঃস্থদের মাঝে যুবলীগ দক্ষিণের ত্রাণ বিতরণ

পরবর্তী

‘থট-লিডারশিপ’ সিরিজ ‘প্রেরণার কথা’র নতুন সিজন শুরু

পরবর্তী
প্রেরণার কথা সিরিজের নতুন সিজনের লোগো, ড্যাশবোর্ডের পটভূমিতে ডানা ও রঙিন চক্র. Channel i News - চ্যানেল আই নিউজ

‘থট-লিডারশিপ’ সিরিজ ‘প্রেরণার কথা’র নতুন সিজন শুরু

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বহিরঙ্গন দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা রোগীর সংখ্যা বৃদ্ধির কারণে চট্টগ্রাম মেডিকেলে সাধারণ রোগী ভর্তি বন্ধ

সর্বশেষ

আগস্টের প্রথম ২২ দিনে প্রবাসী আয় প্রায় ২১৫ কোটি ডলার

আগস্ট ২৪, ২০২৬

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT