চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা রোগীর সংখ্যা বৃদ্ধির কারণে চট্টগ্রাম মেডিকেলে সাধারণ রোগী ভর্তি বন্ধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৬ অপরাহ্ণ ১২, জুলাই ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

করোনা আক্রান্ত রোগীর চাপ সামলাতে অন্যান্য সাধারণ রোগী ভর্তি বন্ধ এবং রুটিন অপারেশন সীমিত করেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

নতুন নিয়মে হাসপাতালে জরুরি অপারেশন ছাড়া মাইনর কিংবা রুটিন অপারেশন বন্ধ থাকবে। তবে ঠিক কতদিন এই নিয়ম চালু থাকবে তা জানা যায়নি।

সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ূন কবীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

Banglabid

অফিস আদেশে দেয়া চার নির্দেশনা হলো : ১. কেবলমাত্র জরুরি রোগীদের ভর্তি ব্যতীত অন্যান্য রুটিন অপারেশন সমূহ স্থগিত থাকবে। ২. জরুরি রোগীদের ভর্তি করা হবে, তবে রুটিন ভর্তি বন্ধ থাকবে। ৩. ইতিমধ্যে ভর্তিকৃত রোগীদের মধ্যে যারা জরুরি নন (দীর্ঘ মেয়াদী রোগে আক্রান্ত) তাদের আপাতত প্রয়োজনীয় চিকিৎসা, ব্যবস্থাপত্র দিয়ে বাড়িতে চিকিৎসা গ্রহণের জন্য ছাড়পত্র দেয়া হবে। ৪. সকল স্বাস্থ্য কর্মকর্তা, নার্সিং কর্মকর্তা, কর্মচারী ও অন্যান্য স্বাস্থ্য কর্মীদের ডিউটিকালীন সময়ে মাস্ক পরিধান করা অত্যাবশ্যক।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ূন বলেন, হঠাৎ করে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাভাবিক রোগীর চেয়ে করোনা রোগীর সংখ্যা দিনদিন বাড়ছে। আপাতত জরুরি অপারেশন এবং জরুরি রোগী ভর্তি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত অন্যান্য সেবা সীমিত করে হাসপাতালের লোকবল কোভিড-১৯ চিকিৎসা কার্যক্রমে নিয়োজিত রাখা হবে।

তিনি আরো বলেন, যারা ইতিমধ্যে ভর্তি রয়েছেন তাদের শারীরিক অবস্থা যাচাই করে প্রয়োজনীয় প্রেসক্রিপশন ও পরামর্শ দিয়ে বাসায় পাঠানো হচ্ছে। আর যাদের নিতান্ত হাসপাতালে থাকা প্রয়োজন তাদের আমরা ভর্তি রাখছি। চিকিৎসা শেষে তারাও বাসায় ফিরে যাবেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লি হাইকোর্ট বোমা হামলার হুমকি, স্বাধীনতা দিবস ঘিরে কড়া নিরাপত্তা

আগস্ট ১৪, ২০২৬
বাংলাদেশের নেত্রী চিত্র, গৃহবধূ থেকে রাষ্ট্রনায়ক. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়ার জন্মদিনে বিএনপির কর্মসূচিতে যেসব আয়োজন থাকছে

আগস্ট ১৪, ২০২৬
প্রেসিডেন্টের জন্য মহিলা নেত্রীর পোর্ট্রেট, কালো-সাদা ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কড়াইলে দোয়া, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী

আগস্ট ১৪, ২০২৬
বাংলাদেশ পুলিশের লোগো, দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে কড়া নিরাপত্তা: ডিএমপির ৯ স্তরের নিরাপত্তা বলয়ে যা থাকছে

আগস্ট ১৪, ২০২৬

জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি, কারা আসছেন নেতৃত্বে?

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT