চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যবসায় সরব সুজানা জাফর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০০ অপরাহ্ণ ২৮, জানুয়ারি ২০২১
বিনোদন
A A

ঢাকা টু দুবাই। দুই জায়গাতে একসময়ের তুমুল আলোচিত মডেল, অভিনেত্রী সুজানা জাফরের বসবাস। নিজেকে সম্পূর্ণভাবে বদলে ফেলেছেন তিনি।

গত বছরই সুজানা ঘোষণা দিয়েছিলেন, তিনি অভিনয় মডেলিং কিছুই করবেন না। এরপর থেকে বোরকা ও হিজাবে পাওয়া যায় অন্য এক সুজানাকে। শুরু করেন পোশাকের ব্যবসা। তবে ঢাকার চেয়ে তিনি দুবাইতে বেশি অবস্থান করেন। প্রতি দুমাস পরপর ঢাকায় আসেন। ব্যবসা বাণিজ্য দেখাশোনা করেন। এরমধ্যে বড় কোনো মেলা কিংবা এক্সিবেশন হলে সুজানা দেশে ফিরে ফেস্টিভালগুলোতে উপস্থিত থাকেন।

গত সপ্তাহে ঢাকার পাঁচ তারকা হোটেল লা মেরিডিয়ানে অনুষ্ঠিত হয় ওয়েডিং ফেস্টিভ্যাল। সেখানে সুজানা তার নিজের স্টল সুজানাস ক্লোজেট এর প্রদর্শনী দিয়েছিলেন। সেখানে দেখা যায়, পর্দায় মোড়ানো নতুন সুজানাকে। নিজেকে এমনভাবে বদলেছেন তিনি, ভক্তরা ছবি তোলার আবদার করলেও তারকা সুজানা পরিচয় ভুলতে অপরিচিতদের সঙ্গে সেলফি আবদার করলেও হাসিমুখ না করে দেন।

চ্যানেল আই অনলাইনকে সুজানা জানান, তিন বছর ধরে তিনি পোশাক ব্যবসায় জড়িত। সেই সুবাধে এক্সিবিশনে অংশ নেন। বলেন, ডিসেম্বরে চট্টগ্রামে করেছিলাম। বেশিরভাগ সময় সেখানেই বেশি অংশ নেয়া হয়। তুলনামূলক সেখানে অংশ নিলে বিক্রি বেশি হয়। ১২ ফেব্রুয়ারি গুলশান-১ এ আরও একটি এক্সিবেশন আছে। সেখানেও আমার স্টল থাকবে। করোনার জন্য গতবছর ব্যবসা বন্ধ। এমনকি দুই ঈদেও এক্সিবিশন হয়নি। সবকিছু কাটিয়ে আবার নতুন করে শুরু করছি।

সুজানা জানান, মানুষ দেশের বাইরে থেকে যেসব পোশাক কিনে আনে, সেগুলোর অত্যাধিক সব কালেকশন রয়েছে তার কাছে। তিনি বলেন, প্রত্যেকটা পোশাকই আরামদায়ক এবং রুচিশীল। অনলাইনে সুজানাস ক্লোজেটের এর পেজ থেকে নারীরা তাদের পছন্দমতো পোশাক কিনতে পাবেন। এখানে মধ্য ও উচ্চবিত্তদের সামর্থ্যের মধ্যে পোশাক পাওয়া যাবে। সেখানে থেকে পোশাক পছন্দ করে সারাদেশে পার্সেলের সুবিধা থাকছে।

শুধু পোশাক কিংবা তার ব্যবসা নিয়ে নয়, কথা প্রসঙ্গে সুজানা জানান, তিনি আর কখনই মডেলিং অভিনয়ে ফিরবেন না। বললেন, আড়াই বছর আগে যেটা ছেড়েছি, সেখানে আর কখনই ফিরবো না। আমাকে কেউ বলেনি মিডিয়া ছাড়তে। যা করেছি মন থেকেই করেছি। সব থেকে গুরুত্বপূর্ণ কথা হলো, পর্দা শুরু করেছি। তাই আবার মিডিয়াতে ফেরা কখনোই সম্ভব না।

Reneta

তিনি আরো বলেন, মিডিয়া মানে সবসময় মেকআপ সাজগোজ করে রঙিন থাকতে হয়। যা আমার পক্ষে কখনই করা সম্ভব নয়।

সুজানা বলেন, নিজের মতো পরিবার ব্যবসা নিয়ে আছি খুব ভালো আছি। তবে এখনও সত্যিকারের ফ্যান কে বা কারা, এটা আমি অনুভব করি। আমি মিডিয়াতে যখন কাজ করতাম, তখন মনে হতো ওরা আমার কাজ দেখে আমাকে পছন্দ করে। কিন্তু যখন মিডিয়া ছেড়েছি, তাদের পার্থক্যটা বুঝতে পারছি। এখনও যে তারা আমাকে ভালোবাসে, পছন্দ করে সম্মান করে সেটা বুঝি সৌজন্যতা থেকে। মিডিয়া ছেড়ে বুঝতে পেরেছি, মানুষ এখন আমাকে আগের চেয়ে বেশি পছন্দ করে ও সম্মান করে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: সুজানাসুজানা জাফরসুজানাস ক্লোজেট
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা কাটেনি, আশাবাদী ক্রীড়া প্রতিমন্ত্রী

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র : ট্রাম্প

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার ফরেনসিক রিপোর্ট পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা

মে ২৩, ২০২৬

বাতিল হচ্ছে ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প, টোলে চলবে দ্রুতগতির গাড়ি

মে ২৩, ২০২৬

‘কী ভাবছিলি, মইরা গেছি? মরি নাই…’

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT